রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আগস্ট ১২, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- অধিকার আদায়ে আমরা সবাই একসাথে-এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনা মদন উপজেলায় রবিবার (১১আগস্ট) সকাল ১১ টায় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে বাংলাদেশ ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টিভ এসোসিয়েশন (ফারিয়া) মদন উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।উপজেলা (ফারিয়া) সভাপতি মোঃ সারোয়ার জাহান ঝুলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ রিপনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ নূরুল হুদা খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরএম ও ডাঃ তায়েব হোসেন,নেত্রকোনা জেলা ফারিয়ার প্রধান উপদেষ্টা মোঃ আল মামুন,নেত্রকোনা জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক পলাশ সাহা উপজেলা ফারিয়ার প্রধান উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম ড্রাগ...
আগস্ট ১২, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- সকল পেশাদার সাংবাদিক এক হও, দালাল সুবিধাবাদী সাংবাদিক সাবধান, দিনাজপুর প্রেসক্লাব কালিতলা কুক্ষিগত নয়-সবার জন্য উন্মুক্ত করার লক্ষ্যে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজি ২৯৩৬) এর সাব কমিটির সভাপতি মো. কোরবান আলি সোহেল ও সাধারণ স¤পাদক আব্দুস সালামের নেতৃত্বে কার্যালয়ের সমুখে রবিবার ১১ আগস্ট ২০২৪ স্টেশন চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের প্রতিষ্ঠাতা সভাপতি জি.এম হিরু বলেন, আমাদেরকে বিএনপি, জামাত, রাজাকার বলে প্রেসক্লাবে দরজা বন্ধ করে দিয়েছে, বিভিন্ন ভাবে বঞ্চিত করেছে তাই তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান।
সাংবাদিকতা একটি মহৎ পেশা, দেশ ও জাতির কাছে আমরা মেসেজ দিতে চাই, যারা প্রকৃত সাংবাদিকদের বিতাড়িত করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, বিভিন্ন মাধ্যমে আমরা নির্যাতিত হয়েছি।আমাদের অবমূল্যায়ন...
আগস্ট ১২, ২০২৪
নিউজ ডেস্কঃ
রেল চলাচল শুরু হচ্ছে ১২আগস্ট সোমবার থেকে চলাচল করবে ট্রেন,তবে প্রথম দিন চলবে মালবাহী ট্রেন,১৩ আগস্ট মঙ্গলবার থেকে চলাচল শুরু হবে স্বল্প দূরত্বের মেইল, লোকাল ও কমিউটার ট্রেন এবং আগামী ১৫ আগস্ট বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চলাচল করবে।রেলওয়ে কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।রেলওয়ে সূত্র বলছে, আজ রোববার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে বৈঠক করেন।ওই বৈঠকে রেল মন্ত্রণালয়ের সচিব অংশ নিয়ে ছিলেন এবং রেল চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পশ্চিম রেলের মহাব্যবস্থাপক আহম্মদ মাসুদ (অ,দা) এই তথ্য নিশ্চিত করেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রেল চলাচল শুরুর বিষয়ে নির্দেশনা চান।
এ সময় প্রধান উপদেষ্টা বলেন,...
আগস্ট ১২, ২০২৪
নিউজ ডেস্কঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘দেশত্যাগে বাধ্য করা’র প্রতিবাদে করা বিক্ষোভ মিছিল কেন্দ্র করে গোপালগঞ্জে হামলা করে সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা।এ সময় এক সেনাসদস্যের অস্ত্র কেড়ে নিয়ে মিছিল করা হয়।১০ আগস্ট শনিবার বেলা সাড়ে তিনটার দিকে সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে।এ ঘটনায় পাঁচ সেনাসদস্যসহ সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে।এ সময় ছবি তুলতে গেলে দুই সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করা হয়।তাঁরা হলেন চ্যানেল ২৪-এর গোপালগঞ্জ প্রতিনিধি বাদল সাহা ও মাছরাঙার টেলিভিশনের জেলা প্রতিনিধি সাবপত আহমেদ।জানা গেছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় বেলা তিনটার দিকে বিক্ষোভ মিছিলের আয়োজন করে আওয়ামী লীগ।
কর্মসূচিতে...
আগস্ট ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'মার্চ টু ঢাকা' কর্মসূচি ঘিরে এক 'গণঅভ্যুত্থানে' পতন ঘটলো শেখ হাসিনা সরকারের।গণভবন ও প্রধানমন্ত্রী কার্যালয় সাধারণ মানুষের দখলে।অবশ্য তার আগেই ভারতের উদ্দেশে দেশ ছেড়ে গেছেন হাসিনা।বিকেলে জাতির উদ্দেশে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান।(বিবিসি বাংলা)।বাংলাদেশে কোটা সংস্কারকে ঘিরে শিক্ষার্থীদের যে আন্দোলনের সূত্রপাত, তার একটি পরিণতি দেখা গেলো আজ শেখ হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে।সরকারকে শুরু থেকেই এই আন্দোলন এবং আন্দোলনকারীদের অনেকটা তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখার প্রবণতা ছিল, এমনকি এক সপ্তাহের ব্যবধানে শত-শত মৃত্যুর পরও পুরো বিষয়টিকে শুধুমাত্র বিরোধীদের ষড়যন্ত্র, এমনকি জঙ্গি হামলা হিসেবে বর্ণনা করে এসেছে সরকার।
ৎতিনটি...
আগস্ট ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
আওয়ামী সরকারের পতনের পর ভুয়া ভুয়া স্লোগানে গণভবনে প্রবেশ করেছেন হাজারো ছাত্র-জনতা।গণভবনের প্রতিটি আসবাব যেমন লেপ, কাঁথা, বালিশ ও চেয়ার থেকে শুরু করে যে যা পাচ্ছে ভাগ করে নিচ্ছেন।যে যা পারছেন নিয়ে বের হয়ে যাচ্ছেন।শ্রীলঙ্কান স্টাইলে’ গণভবন দখলের এমন দৃশ্য দেখা যাওয়ার কিছুক্ষণ পরই জাতীয় সংসদ ভবনেও তাদের প্রবেশ করে উল্লাস করতে দেখা যায়।এসময় কেউ সংসদ সদস্যদের চেয়ারে বসে উল্লাস প্রকাশ করছেন তো কেউ স্পীকারের আসনের সামনে উপবিষ্ট আসনগুলোতে আরাম করছেন।সোমবার (৫ আগস্ট) সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।এর আগে দুপুরের দিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছাড়েন সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা...
আগস্ট ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
সোমবার (৫ আগস্ট)।বাঙালি জাতির স্মরণীয় একটি দিন।টানা ১৫ বছর পর পরাজয় হলো ক্ষমতাসীন দল আওয়ামী লীগের।কোটা আন্দোলনের জেরে দেশ ছাড়তে বাধ্য হলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।এএফপির খবরে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন।সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা ছিল সোমবার (৫ আগস্ট)।এর আগে দুইদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছিল কোটা সংস্কার আন্দোলন ঘিরে গড়ে ওঠা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।পুরো জুলাই মাসজুড়ে চলে এই আন্দোলন।একপর্যায়ে সরকার কোটা সংস্কার করে।তবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে এক দফা দাবি উঠে শেখ হাসিনার পদত্যাগ।
বেলা ১১টার পর থেকে ঢাকার পথে ঢল নামে মানুষের।কারফিউ উপেক্ষা বিভিন্ন...
আগস্ট ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:- ছাত্রদের সাথে ঢাকাসহ সারাদেশে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য ও তাদের ভলান্টিয়াররা।ট্রাফিক পুলিশের অনুপস্থিতির কারণে ট্রাফিক ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে সেজন্য রাজধানী ঢাকার ট্রাফিক পয়েন্টসহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে নিয়োজিত আছেন তারা।৮ আগস্ট সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিস ট্রাফিক নিয়ন্ত্রণের এ কার্যক্রম পরিচালনা করছে বলে প্রতিষ্ঠানটির মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন-এর নির্দেশনা অনুসরণে ফায়ার সার্ভিসের ট্রাফিক নিয়ন্ত্রণের এই কার্যক্রম তত্ত্বাবধান করছেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।এ বিষয়ে এক প্রতিক্রিয়ায়...
আগস্ট ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, আজকে আমাদের গৌরবের দিন।যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন দিনের সৃষ্টি করলো।সেটাকে সামনে রেখে আরো মজবুত করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।তরুণদের প্রশংসা করে তিনি বলেন, যে তরুণ সমাজ এটা সম্ভব করেছে তাদের প্রতি আমার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।এরা এই দেশকে রক্ষা করেছে।এ দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে।এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ জন্য অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, এটি হলো আমাদের শপথ।এটা আমারও রক্ষা করতে চাই।এগিয়ে যেতে চাই।বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিমানবন্দরের এসেই সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি এসব কথা বলেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, আজকে...
আগস্ট ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।হাসিনার পতনের পর দেশব্যাপী ভাঙচুর, লুটপাট নৈরাজ্যসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের কারণে সারা দেশের ন্যায় দিনাজপুরে জনগণের বাড়িঘর ও জানমালের নিরাপত্তাকল্পে জরুরি সভা অনুষ্ঠিত হয়।বুধবার (৭ আগস্ট ২০২৪) শহরের বালুবাড়ীস্থ বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক।দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে জরুরি সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গির আলম।জরুরি সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
সভায় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. মোকাররাম...