রবিবার ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নভেম্বর ১২, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনাসহ বিভিন্ন সময়ের বিস্ফোরক মামলার ১৪ আসামি গ্রেপ্তার হয়েছে।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: আল আমিন জয় (২৬), মো: আনারুল হক (৪৫), মো: আতিকুর রহমান (২৬), মো: মজিবর রহমান (৬০), মো: রবিউল ইসলাম রবিন (২৯), মো: আলমগীর হোসেন (৩৫), মো: রাকিব হোসেন (৩০), মো: সজিব (২২), মো: সাব্বির হোসেন আলিফ (২৩), মো: এনামুল (৩৯), মো: তানজিদ ইসলাম সোহান (২৩), মো: শহীদুল ইসলাম পচা (৫০), বিপুল কুমার সরকার (৪৬), মো: তাসনিমুল নাঈম (২৭)।
আল আমিন রাজশাহী জেলার বাঘা থানার রুস্তমপুরের মো: মোস্তাক আহম্মেদের ছেলে, তার বর্তমান ঠিকানা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া, আনারুল হক কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ার মৃত জুব্বার আলীর ছেলে, আতিকুর রহমান একই থানার মাসকাটাদিঘী গ্রামের...
নভেম্বর ১২, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (১১ নভেম্বর ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৮ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৯ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-১ জন, কাটাখালী থানা-৪ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও কর্ণহার থানা-১ জনকে আটক করে।
যার মধ্যে ২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন ও ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
...
নভেম্বর ১২, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন। নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান কার্যক্রমকে সফল করতে সারাদেশে টিকাদান ক্যাম্পেইন চলমান রয়েছে। রাজশাহীতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ম থেকে ৯ম শ্রেণি ছাত্রীদের টিকা প্রদান করা হচ্ছে।
রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীগণ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করছে। শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা এখনও যারা টিকা গ্রহণ করেনি তাদের সংশ্লিষ্ট বিদ্যালয়ের মাধ্যমে টিকা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটি পর্যায়ে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জন্য এই টিকাদান পরিচালিত হচ্ছে। বিদ্যালয় বহির্ভূত...
নভেম্বর ১২, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরে ২০ লক্ষ টাকা প্রতারণার দায়ে সাদিকুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মো. শাহ আলম। মামলা সূত্রে জানা যায়,তাদের মধ্যে সুসম্পর্ক থাকায় সাদিকুল ইসলামের ব্যবসায়িক কাজে টাকার প্রয়োজন হলে সাদিকুল ইসলাম ২৫ শতাংশ জমি বিক্রি করার প্রস্তাব করেন, এ সময় শাহ আলম বন্ধুর সরল বিশ্বাসে ২৫ শতাংশ জমি ৩৫, লক্ষ টাকা দরদাম হলে ২০ লক্ষ টাকা জামানত দিয়ে বাকি টাকা জমি রেজিষ্ট্রেরির পর দেওয়ার আলোচনা করে রাখেন, কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধুর সাথে কোন যোগাযোগ না থাকায়, দুশ্চিন্তায় পড়েন শাহ আলম।
তিনি বলেন, বন্ধুর ব্যবসায়িক কাজে টাকার প্রয়োজন হলে জমি বিক্রয়ের আলোচনা হয় এই সুবাদে আমি সাদিকুল কে ২০ লক্ষ টাকা দেই এবং কাগজপত্র সম্পূর্ণ ঠিকঠাক করে আমাকে জমি লিখে দিবে মর্মে কথা দেয় সাদিকুল ইসলাম, তিনি চিরিরবন্দর উপজেলার পাটুল গ্রামের এজাজুল ইসলামের...
নভেম্বর ১২, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- একটি নরম সুবাসে ভরা প্রভাতে, কলা ফুলের মধু খেতে আসে এক ছোট্ট পাখি। এই পাখিটি যেন প্রকৃতির নিঃশব্দ কবিতার ছোট ছোট ডানায় বহন করে আনে এক অপরূপ সুর। ফুলের পাপড়িগুলো উন্মুক্ত হয়ে তাকে স্বাগত জানায়, যেন তারা অপেক্ষায় ছিল তার জন্য। এই মধু খাওয়া শুধু তার ক্ষুধা মেটানো নয়, এটি এক রূপক, জীবন-সুধা গ্রহণের এক নীরব প্রতীক।
কখনো মনে হয়, আমরা মানুষেরা এই ছোট্ট পাখির মতোই নানা সৌন্দর্যের মাঝে খুঁজে ফিরি সেই এক চুমুক মধু, যা আমাদের তৃষ্ণা মেটাবে। জীবনও তো সেই খুঁজে পাওয়া, ফুলের মধু যেমন পাখির তৃষ্ণা মেটায়, তেমনি আমাদের মনকেও জীবন ভরিয়ে তোলে ছোট ছোট আনন্দের মুহূর্তে। আমাদের মনের আকাশেও হয়ত অনেকগুলো ফুল আছে, যেগুলো আমাদের আশ্রয় দেয়, ভালোবাসা দেয়, বেঁচে থাকার মানে দেয়।
এই পাখিটি তাই যেন এক দার্শনিক বার্তা নিয়ে আসে সে জানে যে, এই কলা ফুলের...
নভেম্বর ১১, ২০২৪
নিউজ ডেস্কঃ
প্রেস রিলিজপেটের ভেতর বিমানযাত্রীর ইয়াবা বহন £ এয়ারপোর্ট এপিবিএন কর্তৃক হশাআবিতে ৩০৮০ পিসইয়াবাসহ আটক ০১ জনহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ৩০৮০ পিস কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ পেশাদারমাদক কারবারি চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।এয়ারপোর্ট (১৩) এপিবিএনের একটি বিশেষ টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আইনশৃঙ্খলা ডিউটি করাকালীন গত ০৮/১১/২০২৪ খ্রি. ১০.৪৫ ঘটিকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১ এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল এর সামনে নতুন রাডার বিল্ডিং এর পূর্ব পাশে ০১ জন যাত্রী নিজ দেহে অবৈধ মাদকদ্রব্য কথিত ইয়াবা ট্যাবলেট বহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক...
নভেম্বর ১১, ২০২৪
নিউজ ডেস্কঃ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যে ‘রাষ্ট্রদ্রোহী মনোভাব’ রয়েছে উল্লেখ করে তা প্রত্যাহারের জন্য উকিল নোটিশ পাঠানো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা ড. মমতাজ উদ্দিন আহমদ (মেহেদী) তার উত্তরার বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন।তিনি রাজনৈতিক ও পেশাগত বিভিন্ন কর্মকাণ্ডের জন্য দেশব্যাপী পরিচিত।
মমতাজ উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।বঙ্গবন্ধু হত্যা ও জেলহত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও, তিনি কাপাসিয়া থেকে দুইবার দলীয় মনোনয়ন চেয়েছিলেন।
২০১৫ সালের ২৩ ডিসেম্বর বিএনপি নেত্রী খালেদা জিয়ার বক্তব্যে রাষ্ট্রদ্রোহিতার...
নভেম্বর ১১, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জে জাল টাকা ও দেশীয় অস্ত্রসহ শিউলী (৪০) ও মদিনা আকন্দ (১৮) কে আটক করেছে যৌথবাহিনী। শনিবার রাত সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করে পৌর শহরের কাজিয়াটি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। মোহনগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের লে. মোঃ মাহমুদুল হাসান মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কাজিয়াটি গ্রামের ফয়সাল মাদক ব্যবসায়ী আটক করার জন্য অভিযান পরিচালনা করলে উপস্থিতি টের পেয়ে ফয়সাল পালিয়ে যায়।
পরে ২ ঘন্টা অভিযান চালিয়ে দুইজন মহিলাসহ ২ হাজার জাল টাকা, ৪টি চাইনিজ কুড়াল, ৩টি চাপাতি, ৪টি রামদা, ৩টি ছুরি, ৫টি চাকু, ১৬টি মোবাইল ফোন, ৪টি সিম ও নগদ ৩০হাজার ৭শ টাকা পাওয়া যায়। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আটককৃত শিউলী কাজিয়াটি গ্রামের আহমদ আলীর মেয়ে এবং মদিনা আকন্দ কাজিয়াটি গ্রামের ছাবেত...
নভেম্বর ১১, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী নগরীর পরিচ্ছন্ন পরিবেশের সুনাম সর্বত্র। সারাদেশে এ নগরী ব্র্যান্ডিং পরিণত হয়েছে। পরিচ্ছন্নতা, সবুজ, জন্মনিবন্ধন, ইপিআই স্বাস্থ্যসেবাসহ সকল ক্ষেত্রে অর্জিত সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে হবে। গতকাল রোববার(১০নভেম্বর) সকালে নগরভবনে রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার কর্তৃক গঠিত কমিটির ২য় সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নগরবাসীর সেবা কার্যক্রম পরিচছন্নতা, মশক নিয়ন্ত্রণ, ড্রেনের স্লাব চুরি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও সচিবদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ...
নভেম্বর ১১, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (১০ নভেম্বর ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৪ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৮ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-১ জন, কর্ণহার থানা-১ জন ও ডিবি পুলিশ-৭ জনকে আটক করে।
যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামির কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...