মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ডিবি পুলিশের অভিযানে ৪৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেটঃ ১০:৫৬ পূর্বাহ্ণ | জানুয়ারি ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ

রাজশাহী, ৬ জানুয়ারি ২০২৫:- রাজশাহী জেলার ডিবি পুলিশ এক বিশেষ অভিযানে ৪৮ বোতল ফেনসিডিলসহ মোঃ মাসুদ রানা (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। তিনি চারঘাট থানার পিরোজপুর গ্রামের বাসিন্দা ও মোঃ মান্নাফ আলীর পুত্র।

ডিবি সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি রাত ৯:৩০ মিনিটে ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ দাউদ উজ জামান আকাশের নেতৃত্বে একটি টহল দল চারঘাট থানাধীন কাকড়ামারি বাজারে দায়িত্ব পালন করছিল।গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, পিরোজপুর গ্রামের এক আমবাগানের সামনে পাকা রাস্তায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।ডিবি দল রাত ৯:৪০ মিনিটে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করলেও রাত ৯:৫৫ মিনিটে তাকে ধরে ফেলে।তার ডান হাতে থাকা সাদা প্লাস্টিক ব্যাগ তল্লাশি করে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

অভিযানের সময় মাদক কারবারি মোঃ সামাদ ও মোঃ রান্টু আলী পালিয়ে যায়।তাদের গ্রেফতারের জন্য ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।গ্রেফতারকৃত এবং পলাতকদের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।রাজশাহী ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযানে এমন সফলতা ধরে রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

IPCS News : Dhaka : রাজশাহী।