মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুন ০৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজঃ গত (৪ঠা জুন ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৩ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-২ জন, পবা থানা-১ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে।
যার মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : : রাজশাহী।
...
জুন ০৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীতে শুরু হয়েছে সিটি নির্বাচনের প্রচারণা উৎসব।প্রতীক পাওয়ার পরেই পুরোদমে মাঠ কাঁপাচ্ছেন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা।এতে সবথেকে এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দলের সমর্থিত হেভিওয়েট মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।শনিবার বিকালে নগরীর “জয় বাংলা চত্বর” থেকে ১৪ দলীয় জোটের উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।এতে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন মেয়র প্রার্থী লিটন নিজেই।শহরের বিভিন্ন স্থান থেকে আসা ১৪ দলের পৃথক মিছিল এসময় পরিনত হয় জনসমুদ্রে।মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরোপয়েন্টেস্থ বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয়।পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।এতে রাজশাহী ১৪ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।পথসভায় এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে...
জুন ০৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- উন্নয়ন পরিকল্পনায় সাধারণ মানুষের অংশ গ্রহণ না থাকায় উন্নয়ন বলতে কংক্রিটের জঞ্জাল তৈরি হচ্ছে।উন্নয়নের নামে নদী দখলের পরিকল্পনা হচ্ছে।নীতি নির্ধারকেরা নদীর প্রস্থ কমিয়ে আনার নানা পরিকল্পনা করছেন।নদী বক্ষে নগর তৈরির পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।যা আত্মঘাতি পরিকল্পনা।এসব নদী মেরে ফেলার পায়তারা।একই সাথে জীব বৈচিত্র ধ্বংশের আয়োজন চলছে।৫০ তম বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রোববার রাজশাহী অলকার মোড়ে রিক্সা র্যালি ও গণসমাবেশে বক্তারা এসব কথা বলেন।পরিবর্তন রাজশাহী, বাংলাদেশ বৈদেশিক কর্ম বিষয়ক কর্মজোট(বিডাব্লুজিইডি) উপকুলীয় জীবন যাত্রা ও পরিবেশ বিষয়ক কর্মজোট এবং এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট এন্ড ডেভেলেপমেন্ট (এপিএমডিডি) এই ৪ টি সংগঠনের আয়োজনে এ র্যালী ও সমাবেশে বক্তাব্য দেন নাগরীক নেতা রুলফাও পরিচালক আফজাল হোসেন,...
জুন ০৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আশরাফ বাবু ও তহিদুল হক সুমনের সমর্থকদের মধ্যে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।শনিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর শিরোইল কলোনিতে এই ঘটনা ঘটে।এতে কাউন্সিলর প্রার্থী আশরাফ বাবুসহ তিনজন আহত হয়েছেন।আহত অপর দুইজন হলেন, কাউন্সিলর প্রার্থী ও মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ বাবু সমর্থক রেজাউল করিম রেজা (৪২) ও জয় হোসেন (৩২)।আহত তিনজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হগাসপাতালে ভর্তি করা হয়েছে।তারা তিনজনই ছুরিকাঘাতে আহত হয়েছেন।মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (হেড কোয়াটার) সাইফুদ্দিন শাহিন বলেন, পোস্টার লাগানোকে কেন্দ্র করে সন্ধ্যায় কাউন্সিলর প্রার্থীদের মধ্যে হাতাহাতি হয়।এক পর্যায়ে কাউন্সিলর প্রার্থীসহ অন্যদের ওপর হামলা চালানো হয়।সেখানে তিনজন আহত হয়েছেন।
এই...
জুন ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ বাজারের জয় টেইলার্সে অগ্নিকান্ডে দোকানের কাপড় পুড়ে ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।ঘটনাটি ঘটেছে শুক্রবার (২জুন) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে।খবর পেয়ে বাগমারা ফায়ার সার্ভিসের দলটি দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্থানীয় লোকজনের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান।ঘটনার পর থেকে তিনি বাকরুদ্ধ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেছেন বলে স্থানীয় দোকানদারগণ জানিয়েছেন।ফায়ার সার্ভিস ১৫ লক্ষ টাকার কথা জানলেও বাস্তবে ২৫ লক্ষ টাকার বেশী বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন।জানা যায়, শুক্রবার বাজার শেষে দোকান বন্ধ করে প্রতি দিনের মত নিজ বাড়িতে যান।রাত সাড়ে ১০ টার দিকে বাজারের লোকজন ওই টেইলার্সের কাপড়ের দোকানে...
জুন ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজঃ গত (২রা জুন ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১১ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-২ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন ও পবা থানা-৪ জনকে আটক করে।যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামির হেফাজত হতে মোট ৪ গ্রাম হেরোইন উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
জুন ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে ৯ জন্য কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।২ জুন শুক্রবার সকাল ১০ টার দিকে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়।সকাল ৯টা থেকেই প্রার্থীরা তাদের প্রস্তাবক ও সমর্থকদের নিয়ে শিল্পকলা একাডেমিতে আসতে শুরু করেন।প্রতীক বরাদ্দ দেয়ার আগেই মিলনায়তনের বাইরে ইভিএম মেশিনে ভোট দেয়ার প্রক্রিয়া দেখানো হয়।রাজশাহী সিটি করপোরেশন মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর ১১২ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।কাঙ্খিত প্রতীক পেয়ে কর্মী সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা...
জুন ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচন।শুক্রবার (২ জুন) নির্বাচনী তফসিল অনুযায়ী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।রাসিক নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে এএইচএম খায়রুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের একমাত্র প্রতীক নৌকা হওয়ায় খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীক পাচ্ছেন এটা নিশ্চিত।তাই প্রতিক বরাদ্দের আগেই বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার পর থেকেই রাজশাহী মহানগরী নৌকার পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে।শুক্রবার সকাল থেকেই বিভিন্ন মোড়ে মেড়ে ও আইল্যান্ডে টাঙানো নৌকা প্রতীক ও প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের ছবি সম্বলিত পোস্টার নগরী বাসীর চোখে পড়তে শুরু করেছে।শুক্রবার সকালেই নগরীর সাহেব বাজার, আলুপট্টি, কল্পণা সিনেমা হল মোড়, গণকপাড়া, লক্ষিপুর, সিএনবি মোড়, রেলগেট, রাবির...
জুন ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ রাজশাহী:- ১ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে দেশের ৫২তম বাজেট ঘোষনার পরপরই রাজশাহীর বাজারে নিত্যপন্নসহ সবজির বাজারেও এর প্রভাব পড়েছে।এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা জিডিপির ১৫ দশমিক ২ শতাংশ।এবারের বাজেটে কিছু কিছু পণ্যেরে দাম যেমন বেড়েছে তেমন কিছু পণ্যের দাম কমেও গেছে।বাজেটের প্রভাব পড়েছে রাজশাহীর কাচাসবজি ও মাছের বাজার গুলোতে।সপ্তাহের শেষ দিনে রাজশাহীর বাজার ঘুরে দেখা যায় গত সপ্তাহের চেয়ে ১০ টাকা বেশিতে বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে।৪০ টাকা বৃদ্ধি পেয়ে বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিতে ১৬০ টাকা।গত সপ্তাহের চেয়ে কেজিতে ৫ টাকা বেড়ে পেয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকা।কেজিতে ৪০ টাকা বৃদ্ধি পেয়ে এ সপ্তাহে আদা বিক্রি হচ্ছে ৩২০ টাকায়।সবজি কিনতে আসা গৃহিনী মাসদা জানান, এটা আর নতুনি কি। আমরা অভ্যস্ত...জুন ০১, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- কচুরিপানা একটি জলজ উদ্ভিদ।কচুরিপানা মুক্ত ভাবে ভাসমান বহু বর্ষজীবী জলজ উদ্ভিদ।এর আদি নিবাস দক্ষিণ আমেরিকা।সাতটি প্রজাতি আছে এবং এরা মিলে আয়কর্নিয়া গঠন করেছে।চকচকে এবং ডিম্বাকৃতি পাতা বিশিষ্ট কচুরিপানা উপর পৃষ্ঠের এক মিটার পর্যন্ত বাড়তে পারে।একটি পুষ্পবৃন্ত থেকে ৮-১৫ টি আকর্ষণীয় ছয় পাপড়ী বিশিষ্ট ফুল ফোটে।কচুরিপানা দেখতে গারো সবুজ হলেও এর ফুল গুলো সাদা পাপড়ির মধ্যে বেগুনি ছোপযুক্ত এবং মাঝখানে হলুদ ফোটা থাকে।সাদা এবং বেগুনি রঙের মিশেলে এক অন্যরকম আবহাওয়া তৈরি করে সাদা পাথরের স্থলে কোথাও হালকা আকাশী দেখতে পাওয়া যায়।পুরোপুরি ফুল ফোটার আগে একে দেখতে অনেকটা নলাকার দেখায়।পাপড়ি গুলোর মাঝখানে পুংকিশোর দেখতে পাওয়া যায়।প্রায় সারা বছরই কচুরি ফুল দেখতে পাওয়া যায়।প্রকৃতি প্রেম জাগ্রত করে পুকুর ভরা কচুরি ফুল।
যেন...