শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে নতুন মোড় নিয়েছে তদন্ত। গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে এ হত্যার নেপথ্যে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ ওরফে ‘শাহীন চেয়ারম্যান’-এর নাম উঠে এসেছে। তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, হত্যাকাণ্ড বাস্তবায়নে অর্থ ও অস্ত্রের জোগানসহ পুরো কিলিং মিশনের মূল পরিকল্পনায় যুক্ত ছিলেন তিনিই।
গোয়েন্দা সূত্র জানায়, শাহীন চেয়ারম্যান একা নন, এ হত্যাকাণ্ডে তার সহযোগী হিসেবে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারাও রয়েছেন। তদন্তকারীরা জানিয়েছেন, হাদির ওপর হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্তের দিকে নিরাপদে পালাতে সহায়তা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। বর্তমানে তাকে...
ডিসেম্বর ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর মোহনপুরে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননে বাধা দেওয়ায় এক্সকাভেটর (ভেকু) চাপায় জুবায়ের আলী নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে।বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামে এ ঘটনা ঘটে।রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহত জুবায়ের আলী বড় পালশা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে।এ ঘটনায় পুলিশ এক্সাভেটরের চালক আব্দুল হামিদকে গ্রেফতার করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের আব্দুল মজিদ ওরফে মঞ্জিলের ছেলে আনিসুজ্জামান রহমান বকুল এবং মুনতাজ হাজির দুই ছেলে রুহুল আমিন ও রুবেল হোসেন এক্সকাভেটর দিয়ে কৃষিজমিতে পুকুর খনন করছিলেন।
বিষয়টি জানতে পেরে রাত ৯টার দিকে স্থানীয় কয়েকজন কৃষক সেখানে গিয়ে বাধা দেন।একপর্যায়ে...
ডিসেম্বর ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
লখনৌয়ে বুধবার ক্রিকেটপ্রেমীরা প্রত্যক্ষ করলেন আন্তর্জাতিক ক্রিকেটের এক বিরল ও অদ্ভুত দিন। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি শুরু তো দূরের কথা, টসও করা যায়নি। ঘন কুয়াশার কারণে মাঠে দৃশ্যমানতা এতটাই কম ছিল যে শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ কর্মকর্তারা।একানা স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ভারতের মাঠে নামার কথা ছিল, আর দক্ষিণ আফ্রিকার সামনে ছিল সমতায় ফেরার সুযোগ। কিন্তু কুয়াশা সব পরিকল্পনা ভেস্তে দেয়। আম্পায়াররা মোট ছয়বার মাঠ ও পরিবেশ পরিদর্শন করেন, প্রতিবারই সিদ্ধান্ত আসে খেলা শুরুর মতো অবস্থা নেই।
সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম মাঠ পরিদর্শনের পর টস পিছিয়ে দেওয়া হয়। আধা ঘণ্টা পর আবার পরিস্থিতি মূল্যায়ন করা হয়, কিন্তু দৃশ্যমানতার উন্নতি হয়নি। রাত আটটায়...
ডিসেম্বর ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, ভারত পাসপোর্ট ও ভিসা ছাড়াই প্রায় ৩০ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে এবং বাংলাদেশের সন্ত্রাসীদের সেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি বলেন, ভারতে অবস্থান করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত রয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে ভারত সরাসরি এসব কর্মকাণ্ডে প্রশ্রয় দিচ্ছে।
বুধবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে এসব বক্তব্য দেন তিনি। সেখানে তিনি আরও বলেন, যারা বাংলাদেশের ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, তাদের সঙ্গে সম্পর্ক রাখার কোনো দায় দেশের জনগণের নেই। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ডের কারণে ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করা...
ডিসেম্বর ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে নিয়মিত কার্যক্রম আবার শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে ভিসা আবেদন গ্রহণসহ সংশ্লিষ্ট সব সেবা চালু করা হয় বলে ভিসা সেন্টার সূত্র নিশ্চিত করেছে। সাময়িক বিরতির পর সেবা পুনরায় চালু হওয়ায় আবেদনকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
এর আগে চলমান নিরাপত্তা শঙ্কার কারণে বুধবার দুপুরের পর ঢাকার এই ভিসা সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয় ভারতীয় হাইকমিশন। তখন জানানো হয়, নির্ধারিত সময় অনুযায়ী যাঁরা ওই দিন ভিসা জমা দেওয়ার কথা ছিলেন, তাঁদের জন্য পরবর্তী সময়ে নতুন স্লট নির্ধারণ করা হবে। ভিসা সেন্টার কর্তৃপক্ষ বলেছে, বন্ধকালীন সময়ে কোনো আবেদন বাতিল হয়নি এবং সব আবেদনকারীকে পর্যায়ক্রমে সেবা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই ভিসা সেন্টারের সাময়িক বন্ধ...
ডিসেম্বর ১৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাজশাহী মহানগরীতে বসবাসরত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫ খ্রি.) দুপুর আড়াই টায় আরএমপি পুলিশ লাইন্সের পিওএম কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ড. মো: জিল্লুর রহমান।অনুষ্ঠানে পুলিশ কমিশনার বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় তিনি তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন এবং মহান বিজয় দিবসের শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।সংবর্ধনা অনুষ্ঠানে মোট ৩৩ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধা এবং ১৬ জন শহিদ ও প্রয়াত পুলিশ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান...
ডিসেম্বর ১৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস।বাঙালি জাতির ইতিহাসে এক ঐতিহাসিক দিন।রাজশাহীতে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সাথে উদযাপিত হয়।গত মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে সকলসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং জেলা পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনিরমা ধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।সকাল ৬টা ৪২ মিনিটে কালেক্টরেট চত্বও শহিদ স্মৃতিস্তম্ভে বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ.ন.ম. বজলুররশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর ও সংস্থা প্রধান, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক...
ডিসেম্বর ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি।সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টায় তারা রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করেন।অবরোধের কারণে রাস্তায় যানচলাচল বন্ধ রয়েছে।অবরোধের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুজ্জামান বলেন, ছাত্র শক্তি নামে একটি সংগঠন শাহবাগে রাস্তা অবরোধ করেছে।তারা হাদির ওপর হামলা ও আসামি গ্রেপ্তার না হওয়ার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন।
এছাড়া তারা অভিযোগ করছেন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।তাদের অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল আপাতত বন্ধ রয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা সক্রিয় রয়েছে।ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের...
ডিসেম্বর ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় উদ্ধারকৃত হারানো মোবাইল ফোন আজ আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।১৪ ডিসেম্বর দুপুর ৩টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে সাইবার ক্রাইম ইউনিটের উদ্যোগে মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ড. মো: জিল্লুর রহমান।আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত মোট ৮৭টি হারানো মোবাইল ফোন শনাক্ত করে।
পুলিশ কমিশনার আজ এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।উল্লেখ্য, উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো শুধু রাজশাহী মহানগরী এলাকা থেকেই নয়, দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে...
ডিসেম্বর ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) পূর্বাঞ্চলে একদিনেই ৩০ জন সদস্যকে বদলি করা হয়েছে।১১ ডিসেম্বর পৃথক চারটি দপ্তরাদেশে এই বদলির নির্দেশনা দেওয়া হয়।সংশ্লিষ্টদের দাবি, প্রশাসনিক স্বার্থে বদলি দেওয়া হলেও এসব বদলির আড়ালে চলছে দীর্ঘদিনের ‘বদলি–বাণিজ্য’।চিফ কমান্ড্যান্ট (পূর্ব) এর অধীনে সিআরবিস্থ সদর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত দুটি আদেশে ৭ জন করে মোট ১৪ জন সিপাহিকে বদলি করা হয়।আদেশে বলা হয়, বদলি ১৬ ডিসেম্বরের মধ্যে কার্যকর করতে হবে।অন্যথায় ১৭ ডিসেম্বর থেকে সংশ্লিষ্ট সদস্যকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
অন্যদিকে একই দিন চট্টগ্রাম বিভাগের কমান্ড্যান্ট মো. শহীদ উল্লাহর স্বাক্ষরে জারি হওয়া আরও দুটি দপ্তরাদেশে ৮ জন করে মোট ১৬ জন সিপাহিকে বদলি করা হয়েছে।এই আদেশ ১৩ ডিসেম্বরের...