শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ২৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
‘আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের পক্ষ থাকা’ শিক্ষ-কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ারি দেওয়ায় বিএনপি ও জাতীয়তাবাদী ছাত্রদল ক্ষিপ্ত হয়ে গেছে বলে অভিযোগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।একই সঙ্গে সে দাম্ভিকতা স্বরে ছাত্রদলকে "‘চান্দাভাই চাচ্চু" বলে আখ্যা দিয়ে হুঁশিয়ারি করে বলেছেন, ‘কোনো মেয়াদোত্তীর্ণ অছাত্র রাকসুর আশেপাশেও যেন না দেখি।তাদের জন্য রুয়া (রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন) আছে, রাকসুতে তাদের কাজ নাই।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব মন্তব্য করেছেন আম্মার।সালাহউদ্দিন আম্মার বলেছেন, ‘আল্টিমেটাম দিলাম আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থাকা শিক্ষক,কর্মকর্তা,কর্মচারীরা...
ডিসেম্বর ২৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- উত্তরের সীমান্তঘেঁষা জেলা দিনাজপুরে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত।ডিসেম্বরের শেষভাগে এসে কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা আর হিমেল বাতাসের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুর সদরসহ পুরো জেলার স্বাভাবিক জনজীবন।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর থেকেই জেলা শহর ও আশপাশের এলাকা ঘন কুয়াশায় ঢাকা পড়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে দৈনন্দিন কর্মকাণ্ড।তীব্র শীতের কারণে দিনাজপুর শহরের প্রধান সড়ক, স্টেশন রোড ও বাহাদুর বাজারসহ জনাকীর্ণ এলাকা গুলোতে মানুষের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে গেছে।জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না।যারা বের হচ্ছেন, তাদের পরনে দেখা যাচ্ছে ভারী শীতবস্ত্র।বিশেষ করে দিনাজপুর সদর উপজেলার খোলা এলাকা ও মাঠপ্রান্তরের জনপদগুলোতে শীতের কামড় সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে।
মাঠে কর্মরত কৃষক ও শহরের দিনমজুরদের ভোগান্তি...
ডিসেম্বর ২৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তরের জেলা দিনাজপুরের রাজনীতির মাঠ।বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই জেলার ৬টি আসনের মধ্যে ৪টিতেই ছড়িয়ে পড়েছে চরম অসন্তোষ।দলীয় প্রার্থীর নাম পরিবর্তনের দাবিতে রাজপথে নেমেছেন মনোনয়নবঞ্চিত হেভিওয়েট নেতাদের অনুসারীরা।কোথাও মহাসড়ক অবরোধ, কোথাও মশাল মিছিল, আবার কোথাও কাফনের কাপড় পরে ও গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা।
বিএনপির এই চরম অভ্যন্তরীণ কোন্দলকে পুঁজি করে প্রতিটি আসনেই নিজেদের জয়ের সম্ভাবনা দেখছে জামায়াত ইসলামি।দলটির দাবি, বিএনপির বিভক্তির সুযোগে ভোটাররা জামায়াতের পাল্লায় ঝুঁকবেন।
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী):- এই আসনে সাবেক এমপি এজেডএম রেজওয়ানুল হককে বাদ দিয়ে একেএম কামরুজ্জামানকে...
ডিসেম্বর ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে পাঁচজনকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২০ ডিসেম্বর) পরিচালিত অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী এই দণ্ডাদেশ দেওয়া হয়।উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে তা পরিবহন ও বিক্রির সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়।অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থলেই আদালত বসিয়ে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে সাজা কার্যকর করা হয়, যা স্থানীয়ভাবে দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।
অভিযানের সময় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা...
ডিসেম্বর ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
মেয়াদ শেষ হওয়ার পরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছয়জন আওয়ামীপন্থি ডিন স্বপদে বহাল থাকার অভিযোগকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।তাদের অপসারণের দাবিতে রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় শিক্ষার্থীরা ডিনস কমপ্লেক্সে গিয়ে সংশ্লিষ্ট ডিনদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন রাকসু ও সাধারণ শিক্ষার্থীরা।এরপর রেজিস্টারের কক্ষেও তালা মারেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এসময় তাদের ডিনস কমপ্লেক্সের সামনে জমায়েত হয়ে আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম, আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না, ইনকিলাব, ইনকিলাব, আওয়ামী ডিনদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না, স্লোগান দিতে দেখা যায়।
এ সময় রাকসুর সংস্কৃতি বিষয়ক সম্পাদক জায়িদ হাসান জোহা বলেন, আমরা চাই না আওয়ামী ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া...
ডিসেম্বর ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
যশোর-খুলনা রেলপথের চলমান কাজ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন পশ্চিম রেলের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম।এসময় তার সাথে ছিলেন, বিভাগীয় প্রকৌশলী–১ (পাকশী) মোঃ হানিফ, এবং সহকারী নির্বাহী প্রকৌশলী চাঁদ (যশোর)।তারা গ্যাংকারে যোগে যশোর থেকে খুলনা পর্যন্ত রেলপথের বিভিন্ন কাজকর্ম সরেজমিনে পরিদর্শন করেন।পরিদর্শনকালে রেললাইন, স্লিপার, ব্যালাস্ট, সিগন্যালিং ব্যবস্থা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়।পাশাপাশি চলমান উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ পরিদর্শন শেষে সংশ্লিষ্ট প্রকৌশল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এসময় প্রধান প্রকৌশলী কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।রেলপথের নিরাপদ ও নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে...
ডিসেম্বর ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
বৈদেশিক ঋণে বাস্তবায়িত মেগা প্রকল্প যমুনা রেলসেতু নির্মাণে সরকারি অর্থ ব্যয়ে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।যা রেলওয়ের অডিট শাখা, বৈদেশিক সহায়তাপ্রাপ্ত প্রকল্প অডিট অধিদপ্তর (ফ্যাপাড) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) একাধিক প্রতিবেদন এবং নথিতে প্রকল্পের ব্যয় ও ক্রয় প্রক্রিয়ায় অস্বচ্ছতার মাধ্যমে ৩ হাজার কোটি টাকার বেশি আর্থিক অনিয়মের অভিযোগ উঠে এসেছে।এসব ব্যয়ের বড় অংশেই প্রকল্প পরিচালক ও রেলের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানের সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ উঠেছে।প্রকৌশলীদের আপত্তি উপেক্ষা করে প্রকল্প পরিচালকের ‘ম্যাজিক নোটে’ উচ্চ দর নির্ধারণ এবং ভুয়া বিলের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লোপাটের নানা অভিযোগ এখন খতিয়ে দেখছে সংশ্লিষ্ট সংস্থা গুলো।
রেলওয়ের অডিট শাখা-২, বৈদেশিক সহায়তাপ্রাপ্ত...
ডিসেম্বর ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে বড় ধরনের আর্থিক অনিয়মের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি জানিয়েছে, এ মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে। এসব লেনদেন মানি লন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রমের অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সিআইডি।
রোববার রাতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কাছ থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এই অস্বাভাবিক আর্থিক কর্মকাণ্ডের বিষয়টি চিহ্নিত করা হয়েছে। অভিযুক্ত এখনো গ্রেপ্তার...
ডিসেম্বর ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলা ও হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করেছে বিএনপি। একই সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংবাদমাধ্যম, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও কূটনৈতিক স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকেও গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেছে দলটি। বিএনপির ভাষ্য অনুযায়ী, এসব সহিংসতা প্রমাণ করে একটি পুরনো ও চিহ্নিত মহল পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
শুক্রবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এই প্রতিক্রিয়া জানানো হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর...
ডিসেম্বর ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেই শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকালে ঢাকায় পৌঁছেই তিনি সরাসরি হাদির মরদেহের কাছে যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় জামায়াত আমির জানান, শহীদ হাদির জানাজায় অংশ নেওয়ার উদ্দেশ্যেই তিনি বিদেশ সফর সংক্ষিপ্ত করেছেন। তিনি লেখেন, সকালে ঢাকায় অবতরণের পর বিমানবন্দর থেকে সরাসরি শহীদ ওসমান হাদির কাছে গিয়েছেন। পরিবারের সঙ্গে কথা হলেও এই গভীর শোকের মুহূর্তে সান্ত্বনা জানানোর মতো ভাষা খুঁজে পাননি বলে উল্লেখ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, শহীদ শরিফ ওসমান হাদি কোনো দল বা মতের প্রতিনিধিত্ব করেন না, তিনি দেশের সার্বভৌমত্ব ও গণমানুষের আকাঙ্ক্ষার প্রতীক। তার জানাজায় দল-মতের...