বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

নভেম্বর ০৩, ২০২৪

ipcs news নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (২ নভেম্বর ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-২ জন, মতিহার থানা-১ জন, পবা থানা-১ জন ও কাশিয়াডাঙ্গা থানা-৪ জনকে আটক করে। যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৬.৮৫ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল এর ’জন্মদিন’ ও মাসিক সভা অনুষ্ঠিত

নভেম্বর ০২, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা ও প্রেসক্লাবের সহ-সভাপতি, আই পি সি এস নিউজ এর নিজস্ব প্রতিবেদক, যায় যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি, তাজুল ইসলাম বাদল এর ৫৪ তম জন্মদিন পালিত হয়েছে।শুক্রবার (১নভেম্বর) বিকালে উপজেলা রোড আছমত আলী ভবন প্রেসক্লাবের কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল এর সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃমো.এমরুল ইসলাম কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন।সভার প্রথমেই সভাপতি স্বাগতিক বক্তব্যে যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন এর পিতার মৃত্যুতে শোক প্রস্তাব,কাজী নজরুল ইসলাম বাদশা ফাউন্ডেশন এর মাধ্যমে প্রতিবন্ধীদের আর্থিক সহযোগীতা প্রদান সহ অন্যান্য আলোচ্য বিষয় তুলে ধরেন। উপজেলা প্রেসক্লাবের...

কোটা বাতিলসহ ৩ দফা দাবিতে রাবি উপাচার্যকে শিক্ষার্থীদের স্মারকলিপি

নভেম্বর ০২, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।বৃহস্পতিবার (৩১ অঅক্টোবর) সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একদল শিক্ষার্থী উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের হাত এই স্মারকলিপি তুলে দেন।এছাড়াও আরও দুটি দাবি দলো, মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি কোটা বাতিল করতে হবে; সন্তান কোটা থাকলেও তা সর্বোচ্চ ১% করতে হবে এবং ভর্তি পরীক্ষার আবেদন ফি কমাতে হবে।স্মারকলিপিতে বলা হয়, আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে আমরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হয়েছি, যার মধ্যে অন্যতম হলো অযৌক্তিক কোটা পদ্ধতি।এই কোটা বৈষম্যের প্রতিবাদেই বিগত জুলাই বিপ্লবের ইতিহাস রচিত হয়েছে।তাই আমরা আমাদের স্বাধীন বাংলাদেশের স্বাধীন ক্যাম্পাসে আর কোনো প্রকার অযৌক্তিক কোটা পদ্ধতি...

আরএমপি ডিবি’র অভিযানে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ১

নভেম্বর ০২, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩৪০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃত আসামি মো: আসলাম (৪৬) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার মো: আজিজুল সরকারের ছেলে।সে বর্তমানে তেরখাদিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই মো: শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রি করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি...

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচার; গ্রেপ্তার ১

নভেম্বর ০২, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্যের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করছে নোয়াখালী জেলার সেনবাগ থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামি হলেন মো: সাইফুল ইসলাম (৩১)।সে নোয়াখালী জেলার সেনবাগ থানার পূর্ব ছাতারপাইয়া গ্রামের মো: হেলাল উদ্দিনের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়,  গত ২৯ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ কয়েকটি ফেইসবুক পেইজ থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে "মধ্যরাতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়" শিরোনামে বর্তমান সরকারের বিরুদ্ধে একটি ভুয়া ও মিথ্যা ভিডিও ছড়িয়ে পরে।এতে করে সাধারণ জনগণসহ সারাদেশের ছাত্রদের মধ্যে ভীতি সঞ্চার ও উত্তেজনা বিরাজ করে। এছাড়াও দেশের সার্বভৌমত্ব বিপন্নসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সম্ভবনা...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭ ও মাদকদ্রব্য উদ্ধার

নভেম্বর ০২, ২০২৪

rajshahinews নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (১ নভেম্বর ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৭ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে। যার মধ্যে ২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ১.৫০ গ্রাম হেরোইন, ৩৪০ পিস ইয়াবা ও ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

মনোহরদীতে একীভূত শিক্ষা বিষয়ক মেলা অনুষ্ঠিত:

অক্টোবর ৩১, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে একীভূত শিক্ষা বিষয়ক মেলা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার উপজেলার ইউএসএআইডি-এর সবাই মিলে শিখি প্রকল্পের উদ্যোগে মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়।মেলার প্রধান লক্ষ্য ছিল সমাজে প্রতিবন্ধীতা বিষয়ে প্রচলিত ভুল ধারণা দূর করে প্রতিবন্ধী শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীর বিদ্যালয়ে অংশগ্রহণ ও একীভূত শিক্ষা নিশ্চিত করা।দিনব্যাপী এ মেলায় বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী শিশুদের জন্য সেবা ও সহায়তার সাথে জড়িত সরকারি-বেসরকারি সংস্থা, প্রাথমিক বিদ্যালয়সহ ১৫ প্রতিষ্ঠান তাদের কার্যক্রম তুলে ধরেন।এছাড়া স্থানীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান।উপজেলা...

পরিক্ষার ফল প্রকাশের দাবিতে রাবির সাংবাদিকতা বিভাগে তালা

অক্টোবর ৩১, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- স্নাতকোত্তর (মাস্টার্স) পরীক্ষার ফল প্রকাশের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীরা তাদের বিভাগের শ্রেনীকক্ষে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন ৩০ অক্টোবর।বুধবার সকাল ১০টায় বিভাগের শ্রেনী কক্ষে, সভাপতির কক্ষে ও অফিসকক্ষে তালা ঝুলিয়ে সব ব্যাচের ক্লাস ববর্জন করেন।শিক্ষার্থীদের অভিযোগ-পরীক্ষা কমিটির সভাপতির গড়িমসি ও উদাসীনতার কারণে পরীক্ষা শেষ হওয়ার ৯ মাস অতিক্রম হলেও এই বিভাগের ফলাফল প্রকাশ হয়নি।ফলে বিভিন্ন চাকরি পরীক্ষায় আবেদন করা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।মাস্টার্স পরীক্ষা ৯ মাস আগে শেষ হলেও তাদের পরিচয় শুধু স্নাতক পাশ।বিশ্ববিদ্যালয় সূত্রে জানাগেছে  বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুসারে পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ফল প্রকাশের বিধান রয়েছে।কিন্তু ২০২৩...

উদ্বোধনের জন্য প্রায় প্রস্তুত যমুনা রেলসেতু: চলবে যাত্রীবাহী ৮৮ ট্রেনর সাথে মালবাহী ট্রেন

অক্টোবর ৩১, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- প্রায় শেষ যমুনা নদীতে রেলওয়ে সেতুর নির্মাণকাজ।সম্ভাব্য আগামী ২২ ডিসেম্বরের মধ্যেই সেতুর কাজ শেষ হলেই সময় নির্ধারন হবে সেতুটি উদ্বোধনের।প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, ২২ ডিসেম্বরের মধ্যে সেতুটি প্রস্তুত করে রাখা হবে উদ্বোধনের জন্য।তবে কবে নাগাদ এই সেতুতে ট্রেন চলবে তা সুস্পস্ট করে জানাননি রেল কতৃপক্ষ।বর্তমানে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের  সঙ্গে ঢাকার রেল যোগাযোগের প্রধান মাধ্যম  বঙ্গবন্ধু বহুমুখী সেতু।এ সেতু দিয়ে বর্তমানে দিনে ৩৮টি ট্রেন চলাচল করে।সেতুটিতে যাত্রীবাহী ট্রেন চললেও কোনো পণ্যবাহী ট্রেন চলতে পারে না।বিদ্যমান বহুমুখী সেতুটির উজানে নির্মিত স্বতন্ত্র রেল সেতুটি চালু হলে প্রতিদিন সর্বোচ্চ ৮৮টি ট্রেন চলতে পারবে।একই সাথে পণ্যবাহী ট্রেনও চলাচল করতে পারবে।সব মিলিয়ে যমুনা রেল সেতু নির্মাণে...

কৃষকদের না দিয়ে ডিলারদের আলুর বীজ দিচ্ছে বিএডিসি

অক্টোবর ৩১, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) থেকে কৃষকদের আলুর বীজ দেওয়ার কথা ছিল।কিন্তু দিনাজপুরের কৃষকদের সেই বীজ দেওয়া হয়নি।এতে চলতি বছর আগাম আলুর আবাদ পিছিয়ে গেছে।সময়মতো বিএডিসির আলুর বীজ না পাওয়ায় ১৫ দিন আগাম আলুর চাষাবাদ পিছিয়ে গেছে বলে অভিযোগ কৃষকদের।এমনকি টাকা দিয়েও ভালো মানের বীজ পাচ্ছেন।এমনকি বিএডিসি কখন বীজ সরবরাহ করবে, তাও জানেন না কৃষকরা।এ অবস্থায় আলু চাষ নিয়ে বিপাকে পড়েছেন জেলার হাজারো কৃষক।তবে কৃষকদের না দিলেও ডিলারদের বীজ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএডিসির কর্মকর্তারা।কৃষকদের অভিযোগ, তাদের বিএডিসি থেকে কোনও ধরনের আলুর বীজ সরবরাহ করা হয় না।ফলে বাড়তি দামে ডিলারদের কাছ থেকে কিংবা বেসরকারি কোম্পানির বীজ কিনতে হচ্ছে। সরকারিভাবে আলুর বীজের ম‚ল্য সর্বোচ্চ ৬৪ টাকা কেজি, সেখানে বাইরে থেকে ৮২ টাকা কেজি দরে কিনতে হচ্ছে।এতে...