রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

নভেম্বর ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।বিকেল তিনটায় মনোহরদী উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে র‌্যালিটি শুরু হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রাণবন্ত সমাবেশে মিলিত হয়।র‌্যালির প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল, সিনিয়র সহ-সভাপতি, নরসিংদী জেলা বিএনপি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (বেলাবো–মনোহরদী) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন। র‌্যালিতে অংশগ্রহণ করেন মনোহরদী উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা, ছাত্রদল, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, মহিলা দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের...

নেত্রকোণায় মশাল মিছিলে ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক

নভেম্বর ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোণায় নির্মাণাধীন বাইপাস সড়কে মশাল মিছিল করাকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৭ নেতা-কর্মীকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার বাইপাস সড়কের চল্লিশা-দুধকুড়া অংশ থেকে তাদেরকে আটক করা হয়।আটক আলম মিয়া,মোঃ আরিফ মিয়া, ইব্রাহিম খলিল, জোনায়েদ হাসান রাফি, শাহাদাত রহমান সিয়াম, সাকিবুল ইসলাম, রিয়াদ মিয়া সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি শাহ্ নেওয়াজ জানান,বাইবাস সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা মশাল মিছিল করাকালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।তখন ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করা হয়।আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি। IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।  ...

জাহানারা আলমের অভিযোগ: নির্বাচক মঞ্জুরুল ইসলাম নীরবতা ভেঙে মন্তব্য

নভেম্বর ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশের নারী ক্রিকেটে নতুন বিতর্কে উত্তাল। সাবেক অধিনায়ক জাহানারা আলম সম্প্রতি দাবি করেছেন, ২০২২ সালের নারী বিশ্বকাপ চলাকালীন সময়ে দলের নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম তাকে যৌন হয়রানি করেছিলেন।অভিযোগের বিষয়ে মঞ্জুরুল ইসলাম তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। বর্তমানে চীনে থাকা মঞ্জুরুল আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপিকে বলেছেন, “সবই মিথ্যা অভিযোগ। দলের অন্য সদস্যদের সঙ্গে কথা বললেই সত্য জানা যাবে।” তিনি আরও জানিয়েছেন, তিনি বিসিবি বা রাষ্ট্রীয় কোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত আছেন। মঞ্জুরুল নিজের ফেসবুকে একটি বিস্তারিত পোস্টে লিখেছেন, “বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা আলম আমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। এরপর থেকে দেশ-বিদেশের সাংবাদিক এবং শুভাকাঙ্খীরা আমার বক্তব্য জানতে চাচ্ছেন। আমার...

তামাকমুক্ত প্রজন্মের পথে মালদ্বীপ, ২০০৬ সালের পর জন্ম সবাই ধূমপান থেকে নিষিদ্ধ

নভেম্বর ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ দক্ষিণ এশিয়ার ছোট দ্বীপরাষ্ট্র মালদ্বীপে শুরু হয়েছে জনস্বাস্থ্য সুরক্ষার নতুন যুগ। চলতি মাসে দেশটি কার্যকর করেছে এক যুগান্তকারী তামাকবিরোধী আইন, যার মাধ্যমে ২০০৬ সালের পর জন্ম নেওয়া যে কেউ আজীবনের জন্য তামাকজাত দ্রব্য ব্যবহার, ক্রয় বা বিক্রয় থেকে নিষিদ্ধ থাকবেন।সরকার বলছে, এই আইন শুধু একটি প্রজন্ম নয়—পুরো দেশকে ধীরে ধীরে ধূমপানমুক্ত সমাজে রূপান্তরিত করার বড় পদক্ষেপ। এর মধ্য দিয়ে মালদ্বীপ বিশ্বের প্রথম দেশগুলোর কাতারে দাঁড়িয়েছে যারা “তামাকমুক্ত প্রজন্ম” গঠনের উদ্যোগ নিয়েছে। নতুন আইনের অধীনে ২০০৭ সালের ১ জানুয়ারি বা এর পর জন্মগ্রহণকারী কোনো ব্যক্তি মালদ্বীপে তামাকজাত দ্রব্য কিনতে বা ব্যবহার করতে পারবেন না। বিষয়টি কেবল মালদ্বীপের নাগরিকদের জন্য নয়, বরং দেশটিতে আগত বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। পর্যটননির্ভর...

ভিআইপি আসনে ফের খালেদা, মাঠে জামায়াতও প্রস্তুত

নভেম্বর ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ায় রাজনৈতিক মাঠে সরব আলোচনা শুরু হয়েছে। বিএনপি প্রার্থী হিসেবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ঘোষণার পর থেকেই জেলার রাজনীতিতে নতুন উত্তাপ দেখা দিয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ায় বগুড়া বরাবরই বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। তবে এবার সেই ঘাঁটিতে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলছে জামায়াতে ইসলামী।বগুড়া-৭ আসনটি গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত। দলীয়ভাবে এটি বিএনপির ‘ভিআইপি আসন’ হিসেবে পরিচিত, কারণ এখান থেকেই একাধিক বার প্রার্থী হয়েছেন খালেদা জিয়া। যদিও তিনি কখনো এ আসনের সাংসদ হিসেবে দায়িত্ব নেননি, প্রতিবারই আসনটি ছেড়ে দিয়েছেন উপনির্বাচনের জন্য। তবু স্থানীয় নেতাকর্মীরা এই আসনকে জিয়া পরিবারের উত্তরাধিকার বলেই মনে করেন। স্বাধীনতার পর থেকে মূল নির্বাচন...

আওয়ামী সরকারের সময়কালে লুকানো ঋণ জালিয়াতি এখন প্রকাশ্যে

নভেম্বর ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ ব্যাংক খাতে অস্থিরতা বেড়েই চলছে। আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসন শেষে দেশের ব্যাংক খাত এখন গভীর সংকটে পড়েছে। দীর্ঘদিনের অনিয়ম, ঋণ কেলেঙ্কারি ও রাজনৈতিক প্রভাবের কারণে ব্যাংকগুলোর আর্থিক স্থিতি ভেঙে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে মূলধনের ওপর।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, চলতি বছরের জুন শেষে দেশের ২৪টি ব্যাংক মূলধন ঘাটতিতে পড়েছে। এসব ব্যাংকের ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৫৫ হাজার ৮৬৬ কোটি টাকা, যা তিন মাস আগেও ছিল প্রায় এক লাখ ১০ হাজার কোটি। অর্থাৎ, মাত্র তিন মাসেই ঘাটতি বেড়েছে ৪৫ হাজার কোটি টাকার বেশি। নতুন করে এনআরবিসি ব্যাংক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক মূলধন ঘাটতির তালিকায় যোগ হয়েছে, তবে বিদেশি খাতের হাবিব ব্যাংক ঘাটতি থেকে বেরিয়ে এসেছে। এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান আলী হোসেন প্রধানিয়া বলেন, গত বছরের ডিসেম্বরেও...

মৌচাকে বসা মৃতদেহকে ঢাকতে প্রপোলিস ব্যবহার করে মৌমাছিরা

নভেম্বর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ মৌচাকের ভেতরে মধু আর উষ্ণতার হাতছানি প্রায়শই ছোট্ট ইঁদুর, টিকটিকি এমনকি পাখিদেরও আকর্ষণ করে।খাদ্য ও আশ্রয়ের সন্ধানে তারা সাহস করে ভিতরে প্রবেশ করে-কিন্তু সেই সিদ্ধান্তই তাদের জীবনে কাল হয়ে দাঁড়ায়, ডেকে নিয়ে আসে মৃত্যু।যখনই মৌমাছিরা এই অনাকাঙ্ক্ষিত অতিথির উপস্থিতি টের পায়, তারা তাৎক্ষণিক এবং প্রবল আক্রমণ করে প্রাণীটিকে মেরে ফেলে।কিন্তু আসল সমস্যার শুরু হয় এখানেই মৃত প্রাণীর দেহটি এতটাই বড় হয় যে মৌচাক থেকে এটিকে টেনে বের করা মৌমাছিদের পক্ষে সম্ভব হয় না।ফলে পচনশীল দেহ থেকে রোগ ও সংক্রমণ ছড়ানোর বিশাল ঝুঁকি তৈরি হয়। আর ঠিক এই পরিস্থিতিতেই মৌমাছিরা তাদের জন্মগত, বিস্ময়কর বুদ্ধিমত্তার পরিচয় দেয়।তারা প্রকৃতি থেকে পাওয়া এক অনন্য উপাদান প্রপোলিস ব্যবহার করে মৃতদেহটাকে একদম সিল করে দেয়।গাছের রজন ও মোম দিয়ে তৈরি এই বিশেষ...

নেত্রকোনায় বিরল রোগে মা-ছেলের জীবন সংগ্রাম: চিকিৎসার অভাবে নিভে যাচ্ছে আশা

নভেম্বর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার বারহাট্টা উপজেলার অতিথপুর গ্রামের এক কোণে, জরাজীর্ণ একটি কুঁড়েঘরে বাস করেন কাজল মিয়া (২২) ও তার মা শাহানা খাতুন (৪৫)।মা-ছেলে দুজনই আক্রান্ত এক বিরল ও ভয়াবহ টিউমারে—যা ধীরে ধীরে কেড়ে নিচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাপনের ক্ষমতা, এমনকি বেঁচে থাকার আশা পর্যন্ত।সুন্দরের প্রতিচ্ছবি যে মুখ, সেই মুখই এখন কাজলের বোঝা হয়ে দাড়িয়েছে।জন্মের সময় কাজলের মুখে ছিল ছোট একটি টিউমার।বয়স বাড়ার সাথে সাথে সেটি বেড়ে এখন তার এক চোখ ও মুখ পুরোপুরি ঢেকে ফেলেছে।মুখের নিচে ঝুলে পড়েছে বিশাল মাংসপিণ্ড। খাওয়া-দাওয়া করতে কষ্ট হয়, এক চোখে দেখতে পান না।বিকৃত চেহারার কারণে এখন গ্রামের তরুণেরা তার সঙ্গে মিশতে চায় না—একাকীত্ব যেন তার নিত্যসঙ্গী।শুধু কাজল নন, তার মা শাহানা খাতুনও একই রোগে ভুগছেন।গালের পাশ থেকে ঝুলে পড়েছে টিউমার, যা...

আফগান যুবরা সিরিজে ফেরালো সমতা ফয়সাল খানের সেঞ্চুরী

নভেম্বর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ফয়সাল খানের শতক ও মাহবুব খানের অর্ধ শতকে সহজ জয়ে আফগান যুবরা সিরিজে ফেরালো সমতা।৫ ম্যাচে সিরিজের ১ম ওয়ান্ডেতে বগুড়ায় হারে আফগান যুবরা।গতকাল বুধবার (৫নভেম্বর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ফয়সাল খানের শতক ও মাহবুব খানের অপরাজিত অর্ধ শতকে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ কওে ২৭৫ রান।ফয়সাল খান ২টি ছক্ক ও ১৪ টি বাউন্ডারির কওে ১০৫ বলে তুলে ১০০ রান।মাহবুব খান ৬৮ রানে অপরাজিত থাকে।বাংলাদেশের আজিজুল হাকিম তামিম ৪১ ও আল ফাহাদ ৫২ রানে ২টি করে উইকেট নেন।বাংলাদেশের যুবরা ২৭৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ১৭৩ রানেই থেমে যায়।ফলে আফগান ১০২ রানের বিশাল ব্যবধানে জয় পেয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনে।বাংলাদেশের কালাম ৭১ ও রিজান হোসাইন ৫২ রান করে। আফগানের বায়তুল্লাহ শাহীন ৪০ রানে ৪টি উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং...

ব্র্যাব ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টে ফল

নভেম্বর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- একদিন বিরতী পর আবারো শুরু হয়েছে ব্র্যাব ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট জোন-সি রাজশাহী ভেণ্যু অঞ্চলের খেলা।গতকাল বুধবার (৫নভেম্বর) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত খেলায় সফররত দিনাজপুর নারী হকি দল ৫-০ গোলে জযপুরহাট জেলা নারী হকি দলকে হারায়।বিজয়ী দলের পক্ষে জামিলা ২,মাইশা,দিপিকা ও আনিকা ১টি করে গোল করে।দিনের অন্য খেলায় স্বাগতিক রাজশাহী ৩-০ গোলে সফররত রংপুর জেলা নারী হকি দলকে হারায়।আজকের খেলায় স্বাগতিক রাজশাহী, দিনাজপুর, জয়পুরহাট ও ঠাকুরগাঁও জেলা নারী হকি দল অংশ নেবে। IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী্। ...