বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নভেম্বর ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
বাংলাদেশের রাজনীতিতে আবারও চমক এনে আলোচনায় এসেছেন অর্থনীতিবিদ ও রাজনীতিক রেজা কিবরিয়া। দীর্ঘদিন নানা রাজনৈতিক মঞ্চে সক্রিয় থাকার পর এবার তিনি যোগ দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে। জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন তিনি।
বুধবার বিষয়টি নিশ্চিত করে রেজা কিবরিয়া বলেন, “আমি ইতোমধ্যে বিএনপিতে যোগ দিয়েছি এবং প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছি। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে যোগদানের অনুষ্ঠান হবে। আমার লক্ষ্য হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা।”তিনি স্মরণ করিয়ে দেন, “২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসন থেকে ধানের শীষ প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম।”তবে এ বিষয়ে বিএনপির একাধিক...
নভেম্বর ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পরই দলীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন ইয়াসের খান চৌধুরী। সম্প্রীতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি নান্দাইলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার অনুরোধ জানান।ভিডিও বার্তায় ইয়াসের খান চৌধুরী বলেন, “এটি কেবল আমার নয়, আমাদের সবার নির্বাচন।আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই।”তিনি আরও বলেন, ব্যক্তিগত মতপার্থক্য ও ভিন্নতা ভুলে দল ও এলাকার স্বার্থে সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে হবে।দলীয় সূত্রে জানা গেছে, তার এই আহ্বান ইতোমধ্যে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।অনেকেই আশা করছেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আসন্ন নির্বাচনে দলটি একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে।
IPCS News : Dhaka :
...
নভেম্বর ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
ফুটবল মাঠে এক যুগান্তকারী ক্যারিয়ারের পর এবার বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পিয়ার্স মর্গানের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে পর্তুগিজ তারকা জানিয়েছেন, শিগগিরই ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি আর অবসরের পর আর এই খেলায় যুক্ত থাকার ইচ্ছাও নেই।রোনালদো বলেন, “খুব শিগগিরই অবসর নেব। এটা কঠিন হবে, হয়তো আমি কাঁদবও। কিন্তু আমি মানসিকভাবে প্রস্তুত। ২৫ বছর বয়স থেকেই ভেবেছি, মাঠের পরের জীবনটা কেমন হবে। তাই এই পরিবর্তনটা আমি সামলাতে পারব।”
বর্তমানে ৪০ বছর বয়সী রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। তার সঙ্গে ক্লাবটির চুক্তি রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে এর আগে আসন্ন বিশ্বকাপ যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে সে টুর্নামেন্টে পর্তুগালের জার্সিতে শেষবার মাঠে নামতে চান তিনি।২৩ বছর আগে পর্তুগালের...
নভেম্বর ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ব্যস্ত বাণিজ্যকেন্দ্র মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে রাতের আঁধারে পুড়ে গেছে অন্তত ২৩টি দোকান। মঙ্গলবার (৪ নভেম্বর) গভীর রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, হঠাৎ আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই বাজারের কাঁচা দোকানগুলো জ্বলে ওঠে। মহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় খবর পেয়ে খাগড়াছড়ি জেলা সদর থেকে দমকল কর্মীরা এসে অভিযান শুরু করে। দীর্ঘ পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকের হোসেন বলেন, “আগুন লাগার সময় পুরো বাজার অন্ধকারে ছিল— দোকানগুলো বন্ধ, আর তীব্র বৃষ্টি ও বজ্রপাতের কারণে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করছি, বজ্রপাত থেকে কাঁচা দোকানঘরে আগুনের সূত্রপাত হয়।”তিনি আরও জানান, এলাকাটিতে পানির কোনো উৎস...
নভেম্বর ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র— ইতিহাসের নতুন অধ্যায় রচনা করলেন জোহরান মামদানি। প্রথমবারের মতো কোনো মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত রাজনীতিক হিসেবে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে ভোট গণনা শেষে অ্যাসোসিয়েটেড প্রেস নিশ্চিত করে তার বিজয়ের খবর।৮৪ লাখেরও বেশি জনসংখ্যার এই বিশ্বনগরীতে মামদানীর জয় নতুন দিগন্ত উন্মোচন করেছে। অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ এই শহরের নেতৃত্বে এভাবেই প্রথমবার এক দক্ষিণ এশীয়-মুসলিম মুখ উঠে এল।
তবে নাগরিকদের কাছে তার জনপ্রিয়তার কারণ ধর্ম বা জাতিগত পরিচয় নয়— মূল আকর্ষণ ছিল তার নির্বাচনী অঙ্গীকার ‘সাশ্রয়ী জীবনযাপন’। নিজেকে ‘গণতান্ত্রিক সমাজতন্ত্রী’ হিসেবে পরিচয় দেওয়া মামদানি দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের পক্ষে সোচ্চার ছিলেন।তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউইয়র্কের...
নভেম্বর ০৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের খানসামা উপজেলায় কোটি টাকা রাজস্ব আদায়ের উৎস ও বাণিজ্যিক প্রাণকেন্দ্র (পাকেরহাট) এই বাজারের মধ্যে কোটি টাকা ব্যয়ে শাপলা চত্বরের পার্শ্বে নির্মাণ করা হয় যাত্রী ছাউনি।অভিযোগ উঠেছে ৫ই আগস্টে স্বৈরাচার সরকার পতনের পর এই যাত্রী ছাউনিটি দখল করে জমজমাট ব্যাবসা-বাণিজ্য পরিচালনা করছেন কিছু অসাধু ব্যবসায়ী।এতে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।জানা যায়, গত কয়েক বছর আগে যাত্রীদের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে সরকারি অর্থায়নে পাকেরহাটে নির্মাণ করা হয় যাত্রী ছাউনিটি।যাত্রীরা ওই স্থানে রোদ, বৃষ্টি এবং রেস্ট নেওয়া গাড়ি আসার আগ পর্যন্ত যাত্রী ছাউনিতে বসে অপেক্ষা করতেন।
ভুক্তভোগী এক যাত্রী আব্দুল কাদের অভিযোগ করে বলেন, আগে স্ট্যান্ডে গাড়ি আসার আগ পর্যন্ত যাত্রী ছাউনিতে বসে বা দাঁড়িয়ে থাকতে পারতাম, কিন্তু বর্তমানে...
নভেম্বর ০৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ব্র্যাব ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট জোন-সি রাজশাহী ভেণ্যু অঞ্চলের খেলা গতকাল সোমবরা (৩নভেম্বর) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত হয়।১ম খেলায় সফররত ঠাকুরগাও জেলা নারী হকি দল ২-০ গোলে স্বাগতিক রাজশাহী জেলা নারী হকি দলকে হারায়।বিজয়ী দলের পক্ষে রেখা ও রিতু ১টি করে গোল করে।ঠাকুরগাও এর লিপা ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়।
দিনের অন্য খেলায় দিনাজপুর জেলা নারী হকি দল ২-০ গোলে রংপুর জেলা নারী হকি দলকে হারায়।বিজয়ী দলের পক্ষে আনিকা একাই ২টি গোল করে।দিনাজপুর জেলার আন্নিকা ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়।আজ বিরতী।কাল মঙ্গলবার জয়পুরহাট, দিনাজপুর জেলা, স্বাগতিক রাজশাহী ও রংপুর জেলা অংশ নেবে।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।
...
নভেম্বর ০৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের কাহারোল উপজেলায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) সার ডিলারশিপ নিয়োগে নজিরবিহীন জালিয়াতি ও নিয়ম বহির্ভ‚তভাবে একই পরিবারের একাধিক সদস্যের নামে একাধিক ডিলারশিপ নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।অভিযোগের কেন্দ্রে রয়েছেন কাহারোল উপজেলার মোঃ ফারুক খান ও তার পরিবারের সদস্যরা।অনুসন্ধানে জানা যায়, ফারুক খান এবং তার স্বজনরা মিলে কাহারোল উপজেলার চারটি এবং পার্শ্ববর্তী একটি উপজেলাসহ মোট পাঁচটি সারের ডিলারশিপ নিয়ন্ত্রণ করছেন।অভিযোগের তীব্রতা বাড়িয়েছে ডিলারশিপ পেতে জমা দেওয়া জাল কাগজপত্র ও ভুয়া পরিচয়ের ব্যবহার।
অভিযোগ অনুযায়ী, মোঃ ফারুক খান নিম্নেলিখিত পাঁচটি প্রতিষ্ঠানের সার ডিলারশিপের নিয়ন্ত্রণ করছেন: সোনালী ট্রেডার্স (প্রো: ফারুক খান): এটি ফারুক খানের নিজ নামে রয়েছে।মোল্লা এন্টারপ্রাইজ (প্রো:...
নভেম্বর ০৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (বেলাবো–মনোহরদী) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।সোমবার রাতে রাজধানীর গুলশানস্থ বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
এ সময় নরসিংদী-৪ আসনের প্রার্থী হিসেবে সরদার সাখাওয়াত হোসেন বকুলের নাম প্রকাশ করা হয়।মনোনয়ন পাওয়ার পর ফেসবুক লাইভে প্রতিক্রিয়া জানিয়ে সরদার সাখাওয়াত হোসেন বকুল মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন।তিনি বলেন, “দলীয় নেতৃত্ব আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমি সেই আস্থার মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।
তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা...
নভেম্বর ০২, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহীতে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিলশেডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ আয়োজনে এ সভা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, বিপিএম।
স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, নির্বাচন কমিশনই নির্বাচনের মূল দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, তবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের...