মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে মিশ্র পদ্ধতিতে ফলে চাষ করে লাভবান হচ্ছে কৃষকেরা

জুলাই ১০, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী: উত্তরাঞ্চলের ‘শস্যভাণ্ডার’ খ্যাত বরেন্দ্র অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠছে সম্বনিত মিশ্র ফল চাষ পদ্ধতি।একে অন্যের দেখা দেখি উৎসাহিত হচ্ছেন উদ্যোক্তারা।বিশেষ করে তরুণ কৃষি উদ্যোক্তারা গড়ে তুলেছেন মিশ্র ফলের বাগান।লাভবানও হচ্ছেন তারা।আর এতে আর্থিক ও কারিগরি সহযোগিতা দিচ্ছে সরকারি-বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থা।এমনই একজন উদ্যোক্তা রাজশাহীর বাগমারা উপজেলার নদাকান্দ গ্রামের তৌফিকুল ইসলাম মিলন। তিনি ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাত্তোকত্তর পাস করে ঢাকায় একটি সফটওয়্যার কোম্পানীতে চাকরি নেন।ছয় বছর চাকরি করার পর ২০২০ সালে করোনাকালীন চাকরি ছেড়ে বাড়ি চলে আসেন।বাড়ি এসেই তিনি তার ৪ একর জমিতে গড়ে তোলেন পেয়ারা বাগান।তৌফিকুল ইসলাম মিলনের বাগানে লাগানো হয়েছে গোল্ডেন-৮ জাতের ১ হাজার ৮০০ পেয়ারার গাছ। এর পাশাপাশি তার বাগানে...

আসন্ন সংসদ নির্বাচন, বিএনপি, রাজশাহী-১ আসনে নির্বাচন দ্বন্দ্বে দেবর-ভাবি, বিকল্প হতে চান ভাগ্নে

জুলাই ০৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- বরাবরই হেভিওয়েট প্রার্থী নিয়ে নির্বাচনের রাজনীতিতে আলোচনায় থাকে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন।এর ব্যতিক্রম ঘটেনি এবারও।আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইতোমধ্যে আলোচনায় এসেছে এ আসনটি।দল নির্বাচনে আসছে কি না তা নিয়ে শংসয় থাকলে এ আসনে বিএনপির কে প্রার্থী হচ্ছেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।বিশেষ করে বিএনপির প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের পরিবারের তিন সদস্যকে নিয়ে চলছে আলোচনা সমালচনা।এরা হলেন, প্রয়াত ব্যারিষ্টার আমিনুল হকের সহধর্মিণী আভা হক, তার ভাই মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন ও ভাগ্নে ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলন।এদের মধ্যে ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলন গোদাগাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য।মিলনকে প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের যোগ্য রিপ্লেসমেন্ট...

এক প্রেমিকাকে পেতে দুই প্রেমিকের মারামারি আহত ১, আটক ১

জুলাই ০৪, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাটে এক প্রেমিকাকে নিয়ে ২ জন প্রেমিকের মারামারিতে গুরুত্বর আহত হয়েছে এক প্রমিক।পর প্রেমিককে স্থানীয়রা আটক করে থানায় সোর্পদ করে।চরধরমপুর বিন্দুপাড়া আমবাগানে ঘটনাটি ঘটে ২ জুলাই রোববার বিকেল ৪ টার দিকে।দুই প্রেমিকের দেখা হলে শুরু হয় কথাকাটি।এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে।এ সময় রবিউল ইসলাম অপর প্রেমিক হেলালের পেটে ছুরিকাঘাত করলে করলে পেটের ভুঁড়ি বের হয়ে যায়।পরে স্থানীরা আহত প্রেমিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।তাঁর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ফারজানা আলম পান্না উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে প্রেরণ করেন।দুই প্রেমিক হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের মিস্ত্রিপাড়ার মৃত জহির উদ্দিনের ছেলে হেলাল ও আইজুল ইসলামের ছেলে রবিউল...

প্রতিবেশির ঘরের জানালায় উঁকি দেয়ায় গণ-ধোলাই

জুলাই ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর দুর্গাপুরে রাতের অন্ধকারে প্রতিবেশীর জানালায় উঁকি দেয়ায় তাজ উদ্দিন (৪৫) নামের এক ওয়ার্ড বিএনপির নেতাকে গণ-ধোলাই দিয়েছে গ্রামবাসী।ঘটনার পর ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাটি ঘটেছে গত শুক্রবার উপজেলার নওপাড়া ইউনিয়নের আলীপুর গ্রামে।অভিযুক্ত বিএনপি নেতা তাজ উদ্দিন ওই গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে এবং আলীপুর জননী পানের আড়তের মালিক তিনি।স্থানীয়রা জানান, শুক্রবার রাত অনুমান সাড়ে ৯টার দিকে আলীপুর গ্রামের সোনার পাড়ার মৃত শামসুল মিয়াজির ছেলে শাজাহান মিয়াজি রাতের খাবার খেয়ে স্ত্রীকে সাথে নিয়ে শুয়ে ছিলো।রাত অনুমান সাড়ে ৯টার দিকে অভিযুক্ত তাজ উদ্দিন শাজাহান মিয়াজির শয়ন কক্ষের জানালায় উঁকি দেয়।বিষয়টি টের পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় তাজ উদ্দিনকে ধরে গণ-ধোলাইয় দেয়। পরে তাকে বিদ্যুতের...

অপহরণ করে অশ্লীল ভিডিও ধারণ করে অর্থ হাতিয়ে নেয়া অপহরণকারী ৫ সদস্য গ্রেফতার

জুন ২৬, ২০২৩

দিনাজপুরে:- দিনাজপুরে কতিপয় দুষ্কৃতকারী সাধারণ অসহায় নিরীহ মানুষকে অপহরণ করে মৃত্যুর ভয় দেখিয়ে জিম্মি করে খারাপ নারীর সঙ্গে অশ্লীল ভিডিও ধারণ করে ৫লক্ষ টাকা হাতিয়ে নেয়া অপহরণকারীর ৫সদস্যকে গ্রেফতার করেছে কোতয়ালী পুলিশ।২৩ জুন শুক্রবার দুপুর ৩ টায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. জিন্নাহ আল মামুন।প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জানান দিনাজপুর শহরের ঘাসিপাড়া ডাব গাছ মসজিদ এলাকা থেকে ব্যবসায়ী কামরুল হাসান (৩৯) কে অপহরণ করে নিয়ে গিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে জিম্মি করে এক খারাপ মেয়ের সাথে অশ্লীল ভিডিও ধারণ করে তার কাছ থেকে ৫লক্ষ টাকা মেঘনা ব্যাংক লিমিটেড এ ট্রান্সফার করে নেয়া দুষ্কৃতিকারীর ৫ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃত আসামীরা হলেন দিনাজপুর শহরের গোলাপবাগ এলাকার নজরুল ইসলামের ছেলে সম্রাট...

নির্বাচন কমিশনার সেজে রাসিক নির্বাচন-২০২৩-এর কাউন্সিলর পদপার্থীকে প্রতারণা: মূল হোতা গ্রেফতার

জুন ১৭, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ: নির্বাচন কমিশনার সেজে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩-এর এক কাউন্সিলর পদপার্থী’র সঙ্গে প্রতারণা করার অভিযোগে প্রতারণাচক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতারকৃত আসামি’র নাম মো: গিয়াস উদ্দিন।সে কক্সবাজার জেলার মহেশখালী থানার পুটিবিলা গ্রামের কবির আহাম্মদের ছেলে।আজ ১৭ই জুন ২০২৩ খ্রিষ্টাব্দ দুপুর ১:০০ টায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।ঘটনা সূত্রে জানা যায়, নগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর খরবোনার বেলু শেখের ছেলে মো: আরমান আলী রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩-এর ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। গত ৮ই জুন ২০২৩ খ্রিষ্টাব্দ সকাল ৭:০৯ টায় প্রতারক গিয়াস...

রাজশাহীতে ঢলন প্রথায় চলছে আম কেনা-বেচা, ৪৬ কেজিতে মণ, ঠকছেন চাষি

জুন ১৩, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- আম কেনা-বেচায় ‘ঢলন’ প্রথায় ব্যবসায়ীরা লাভবান হলেও ওজন ও দামে ঠকছেন চাষিরা।চলতি মৌসুমে নিজস্ব ওজনরীতিতে আম বেচাকেনা চলছে রাজশাহীর বাঘায়।উপজেলার বিভিন্ন আম বাজারে ‘ঢলন’ দিতে বাধ্য হচ্ছেন চাষিরা।দেশের প্রচলিত নিয়মনীতি অনুযায়ী ৪০ কেজিতে মণ হলেও আমের মণ ধরা হচ্ছে ৪৬ কেজিতে মণ।২টি ক্যারেটসহ আমের মণ ধরা হচ্ছে ৫০ কেজিতে মণ।কেজি ২টি ক্যারেটের ওজন ৪।প্রচলিত নিয়ম না মেনে ক্রেতাদের কাছ থেকে এক মণে ৬ কেজি আম বেশি আদায় করছেন আড়তদাররা।জানা গেছে, আড়তদাররা এক মণের দামে ৪০ কেজির ওপরে যেটুকু বেশি নেন, তার নাম দিয়েছেন ‘ঢলন’।এই ‘ঢলন’ বাদে আম কিনেন না ব্যবসায়ীরা।‘ঢলনপ্রথা’ সরকারি নিয়মে বাতিল করা হলেও প্রশাসনের নজরদারির দূর্বলতার এই ‘ঢলন’ প্রথা এখনো চালু আছে।এতে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা আর ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। ব্যবসায়ীরা...

কোরবানিযোগ্য পশু ১ কোটি ২৫ লাখ

জুন ১১, ২০২৩

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- আসন্ন পবিত্র ইদুল আজহায় দেশি গরু দিয়েই কোরবানির সব প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার।এ বছর প্রায় ১ কোটি ২৫ লাখ কোরবানিযোগ্য পশু রয়েছে,যা গত বছরের তুলনায় ৩ লাখ ৭৫ হাজার বেশি।দেশি পশুতে চাহিদা পূরণ হওয়ায় দেশের বাইরে থেকে গরু আনা বন্ধে কঠোর অবস্থানে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের মতো এবারও গবাদিপশুর পর্যাপ্ত মজুদ রয়েছে।এ বছর দেশে মজুদ থাকা হৃষ্টপুষ্ট করা কোরবানিযোগ্য পশুর মধ্যে ঢাকা বিভাগে প্রায় ৭ লাখ ৪৭ হাজার, রাজশাহী বিভাগে প্রায় ১৭ লাখ ৭৩ হাজার, খুলনা বিভাগে প্রায় ১১ লাখ ৮২ হাজার, বরিশাল বিভাগে প্রায় ৪ লাখ ১১ হাজার, সিলেট বিভাগে প্রায় ২ লাখ ১২ হাজার, রংপুর বিভাগে প্রায় ১৫ লাখ ৫২ হাজার, ময়মনসিংহ বিভাগে প্রায় ৫ লাখ ৩৩ হাজার রয়েছে।এ ছাড়া গৃহপালিত ১৬ লাখ ৪৩ হাজার পশু রয়েছে।গত বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ৯৯...

টিসিবির পণ্য-নায্য মূল্যে আটার স্লিপ দিয়ে ভোট চাচ্ছে ২১ নং ওয়ার্ড কাউন্সিলর

জুন ০৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে নায্যমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য দেওয়ার সময় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের এক প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের কাছে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে।নগরীর ২১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও এবারের নির্বাচনের প্রার্থী নিযাম উল আযীমের সমর্থকদের বিরুদ্ধে এই অভিযোগ।এ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম ফারুক রিটার্নিং কর্মকর্তার কাছে শনিবার লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে বলা হয়েছে, শনিবার নগরীর সাবিত্রী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এলাকার টিসিবির কার্ডধারীদের মাঝে পণ্য বিক্রি করা হচ্ছিল।কাউন্সিলর নিযাম উল আযীম তার নিজস্ব লোকজন দিয়ে টিসিবির পণ্য বিক্রি করছিলেন।তার লোকজন ভোটারদের বলছিলেন, ‘টিসিবির পণ্য নাও, ঠেলাগাড়ী (নিযাম উল আযীমের নির্বাচনী প্রতীক) মার্কায় ভোট দাও।বর্তমান...

আপদ জলজ উদ্ভিদ কচুরিপানা এখন সম্পদ

জুন ০১, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- কচুরিপানা একটি জলজ উদ্ভিদ।কচুরিপানা মুক্ত ভাবে ভাসমান বহু বর্ষজীবী জলজ উদ্ভিদ।এর আদি নিবাস দক্ষিণ আমেরিকা।সাতটি প্রজাতি আছে এবং এরা মিলে আয়কর্নিয়া গঠন করেছে।চকচকে এবং ডিম্বাকৃতি পাতা বিশিষ্ট কচুরিপানা উপর পৃষ্ঠের এক মিটার পর্যন্ত বাড়তে পারে।একটি পুষ্পবৃন্ত থেকে ৮-১৫ টি আকর্ষণীয় ছয় পাপড়ী বিশিষ্ট ফুল ফোটে।কচুরিপানা দেখতে গারো সবুজ হলেও এর ফুল গুলো সাদা পাপড়ির মধ্যে বেগুনি ছোপযুক্ত এবং মাঝখানে হলুদ ফোটা থাকে।সাদা এবং বেগুনি রঙের মিশেলে এক অন্যরকম আবহাওয়া তৈরি করে সাদা পাথরের স্থলে কোথাও হালকা আকাশী দেখতে পাওয়া যায়।পুরোপুরি ফুল ফোটার আগে একে দেখতে অনেকটা নলাকার দেখায়।পাপড়ি গুলোর মাঝখানে পুংকিশোর দেখতে পাওয়া যায়।প্রায় সারা বছরই কচুরি ফুল দেখতে পাওয়া যায়।প্রকৃতি প্রেম জাগ্রত করে পুকুর ভরা কচুরি ফুল। যেন...