সোমবার ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বীরগঞ্জে আগাম ফুলকপি চাষ: ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

সেপ্টেম্বর ২৭, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আগাম জাতের ফুলকপি চাষে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকেরা।ভালো ফলন ও বাজারের আশানুরূপ দাম পাওয়ার প্রত্যাশায় বিস্তীর্ণ মাঠজুড়ে সবজি পরিচর্যায় দিন কাটাচ্ছেন তারা।বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে আগাম জাতের ফুলকপির ব্যাপক আবাদ লক্ষ্য করা গেছে।এর মধ্যে উল্লেখযোগ্য এলাকাগুলো হলো: নয় নম্বর সাতৌর ইউনিয়ন:প্রাণনগর, দোলুয়া ও ২৫ মাইল এলাকা।আট নম্বর ভোগনগর ইউনিয়ন: ভাবুকী ও বরতলী গ্রাম।নিজপাড়া ইউনিয়নের বিভিন্ন ব্লকের ফসলি জমি।বর্তমানে কৃষকেরা তাঁদের ক্ষেতে নিয়মিত সেচ প্রদান, সুষম সার প্রয়োগ এবং আগাছা পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন। মাঠে চাষ হওয়া প্রধান জাত গুলোর মধ্যে রয়েছে, রত্না বা রত্নাশা ৪৫ দিনী জাত, হোয়াইট মার্বেল, নিন্জা দোলুয়া এলাকার কৃষক রহিম উদ্দিন ক্ষেতের...

পুঠিয়ায় ৪০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সেপ্টেম্বর ২৭, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে পুঠিয়া থানাধীন শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন মহানগর রাজশাহীর বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া গ্রামের আসলাম হোসেনের ছেলে মো. লিটন হোসেন (২৭) এবং একই গ্রামের ইসহাকের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৮)। পুলিশ জানায়, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, ওই এলাকায় দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।পরে রাজশাহী জেলা ডিবির পুলিশ পরিদর্শক মো. মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. স্বপন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ধ্যা...

বিএনপির ঠিকানা অন্য কোন দেশে নয়, এ দেশের জনগণের মাঝে: সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

নিউজ ডেস্কঃ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদী দল বিএনপি দিনাজপুর জেলা শাখার আয়োজনে ২৬ সেপ্টেম্বর-২০২৬ শনিবার বিকেলে দিনাজপুর ইনিসটিটিউ মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি।এ সময় সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি আওয়ামী লীগকে উদ্দেশে বলেছেন, দেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত করবেন, দেশের মানুষকে-অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবেন, জনগণ কোনদিন তা মেনে নেবে না। মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আন্দোলন করছেন, অনেক কথা বলার চেষ্টা করছেন।আসুন, রাজপথে আসুন, রাজপথে দেখা হবে।কেননা এ দেশের মানুষ জানে-কিভাবে আন্দোলন সংগ্রামের...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩ জন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ জন, মাদক মামলায় ৭ জন এবং অন্যান্য মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়।অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরএমপির বিভিন্ন ইউনিট এসব অভিযান পরিচালনা করে।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...