শুক্রবার ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নলছিটিতে খাবারে বিষ প্রয়োগে তিন গরু হত্যার অভিযোগ

সেপ্টেম্বর ২৪, ২০২৬

নিউজ ডেস্কঃ ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব কয়া বিশ্বাস বাড়ি এলাকায় রাতের আঁধারে খাবারে বিষ প্রয়োগ করে তিনটি গরু হত্যার অভিযোগ উঠেছে।স্থানীয় বাসিন্দা মো. হাসান বিশ্বাসের পালিত তিনটি গরুকে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।এতে গরুর মালিকের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।স্থানীয়রা এ ধরনের অমানবিক ও ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। IPCS News : Dhaka : মো. ফোরকান : নলছিটি। ...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০ জন

সেপ্টেম্বর ২৪, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি জানিয়েছে, অভিযানে ওয়ারেন্টভুক্ত দুইজন, মাদক মামলায় ছয়জন এবং অন্যান্য মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মহানগরীর বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা-ট্যাপেন্টাডল উদ্ধার

সেপ্টেম্বর ২৪, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেয়ারডিল সিরাপ, গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা-পুলিশ।অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের পাশাপাশি মাদক বিক্রির নগদ অর্থও জব্দ করা হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে ও দিনে কাশিয়াডাঙ্গা, চন্দ্রিমা, মতিহার ও বোয়ালিয়া থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, পৃথক অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাঁচ বোতল ফেয়ারডিল সিরাপ, চার কেজি ৩৩০ গ্রাম গাঁজা, ৭০ পিস ইয়াবা এবং ২১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক বিক্রির নগদ ১০ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ রাত পৌনে ৯টার দিকে নবগঙ্গা বটতলার মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. ইউসুফ আলী (৩৬) নামে এক...

জঙ্গলের ঝুপড়িতে আমেনা বেগমের সংসার, পাশে দাঁড়াল মানবিক ইউ এন ও মোহাম্মদ মাহামুদুল হাসান।

সেপ্টেম্বর ২৪, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদী মনোহরদী উপজেলার ব্রহ্মপুত্র নদীর পাড়ে ঘন জঙ্গল।চারপাশে নীরবতা, আর সেই জঙ্গলের ভেতর ছোট্ট একটি ঝুপড়ি।সেখানেই আমেনা বেগমের বসবাস।ঝুপড়িটির ফাঁক দিয়ে হয়তো মাঝেমধ্যে সূর্যের আলো এসে পড়ে।কিন্তু আমেনা বেগমের জীবনে অনাহার, অসুস্থতা আর অনিশ্চয়তার অন্ধকার যেন দীর্ঘদিনের সঙ্গী স্বামী নেই, ছেলে নেই, বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি।এর সঙ্গে শারীরিক ও মানসিক অসুস্থতাও তাকে আরও অসহায় করে তুলেছে।একমাত্র মেয়েটিও মানুষের বাড়িতে কাজ করে কিংবা কখনো ভিক্ষা করে কোনোভাবে সংসার চালান। সেই সামান্য আয়ে দুই নাতিকে নিয়ে আমেনা বেগমের দিন কাটে কখনো অর্ধাহারে, কখনো অনাহারে।সম্প্রতি তার বাড়িতে গিয়ে দেখা যায়, কোলের ছোট্ট নাতিটির শরীরজুড়ে ছড়িয়ে পড়েছে স্ক্যাবিস।শিশুটির চিকিৎসা প্রয়োজন এটুকু বোঝার মতো সামর্থ্যও যেন এই পরিবারের...

রাজশাহীতে ককটেল ও পেট্রোলবোমা সদৃশ বস্তু উদ্ধার, ৭ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

সেপ্টেম্বর ২৪, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহীতে ককটেল ও পেট্রোলবোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।র‌্যাব-৫ ও সিপিএমসি কোম্পানির যৌথ অভিযানে এসব বস্তু উদ্ধারের পর সরকারি আইন অমান্যের অপরাধে তাদের এ সাজা দেওয়া হয়।বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার তালাইমারি সিটি হাটের পূর্ব পাশে নেসকো বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশের আমবাগানে অভিযান চালায় র‌্যাব-৫-এর একটি দল।সেখানে জনৈক মো. জাহাঙ্গীর মণ্ডলের চাষ করা পুঁইশাকের ক্ষেতে শপিং ব্যাগের মধ্যে বোমা সদৃশ বস্তু পড়ে থাকার খবর পায় র‌্যাব। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় দুটি শপিং ব্যাগ দেখতে পায় অভিযানকারী দল।র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটসহ সার্চ লাইটের আলোতে তল্লাশি চালিয়ে একটি সাদা রঙের শপিং ব্যাগের মধ্যে...