মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আগস্ট ২৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে রাতের আঁধারে ঘরে ঢুকে আকাশ মিয়া (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার দিবাগত রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্ত্তিবাসদী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আকাশ ওই গ্রামের আতাউর রহমানের ছেলে।তিনি পেশায় একজন অটোরিকশা চালক।নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাবা-মায়ের সঙ্গে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন, আকাশ৷ফজরের নামাজ শেষে তার বাবা তাকে সজাগ করতে ডাকতে থাকেন।দীর্ঘক্ষণ ডাকাডাকির পর দরজা খুলে দিলে তিনি ঘর থেকে গরু বের করে কৃষি জমিতে কাজ করতে মাঠে চলে যান।
সকাল ৭ টার দিকে তার ঘর থেকে গোঙানির শব্দ পায় তার মা।পরে তিনি ঘরে গিয়ে ছেলেকে রক্তান্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন।পরে আশপাশের লোকজন এসে তাকে হাসপাতালে আনার জন্য ঘর থেকে বের করলে তার মৃত্যু হয়।পরিবারের ধারণা,...
আগস্ট ২৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একটি বেসরকারি হাসপাতালে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যার পর পৌর শহরের বাইপাস সড়কে অবস্থিত মনোহরদী ল্যাবএইড আই অ্যান্ড জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরে হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।নিহত রোগীর নাম আকলিমা বেগম (৩২)।তিনি উপজেলার বড়চাপা ইউনিয়নের বীর মাইজদিয়া এলাকার কবির হোসেনের স্ত্রী।
গত ১৩ আগস্ট পিত্তথলির অস্ত্রোপচারের জন্য তাঁকে মনোহরদী ল্যাবএইড আই অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।পরদিন শুক্রবার সকাল ১১টার দিকে হাসপাতালের চিকিৎসক রাহাত বিন কাশেম তাঁর অস্ত্রোপচার করেন।অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হলে কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন...
আগস্ট ২২, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর সদরে পুনর্ভবা নদীতে ডুবে লিমন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।নিখোঁজ হওয়ার প্রায় ১৭ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার উলিপুর এলাকার নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় নিহতের চার সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।নিহত লিমন দিনাজপুর শহরের সিপাহী পাড়া এলাকার লিটন ইসলামের ছেলে।সে তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ১৯ আগস্ট ২০২৬ বিকেলে শহরের মাহুতপাড়া এলাকায় কয়েকজন শিক্ষার্থী পুনর্ভবা নদীতে গোসল করতে নামে।
একপর্যায়ে লিমন পানিতে নিখোঁজ হয়।স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টা করেন।পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়।বৃহস্পতিবার দুপুর ১টার...
আগস্ট ২২, ২০২৬
নিউজ ডেস্কঃ
দেশের জ্বালানি সংকট মোকাবিলা এবং কয়লা আমদানিনির্ভরতা কমাতে দেশের কয়লাখনিগুলো থেকে উন্মুক্ত বা ওপেন-পিট পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।অর্থ ও বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি মিশ্রণ নিয়ে সরকার মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে এবং উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে।পূর্ণাঙ্গ জ্বালানি নীতিও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।সরকারের এই অবস্থানের পর দিনাজপুরের ফুলবাড়ীতে প্রায় দুই দশক আগে শুরু হওয়া কয়লাখনি-বিরোধী আন্দোলনের বিষয়টি আবারও সামনে এসেছে।
স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।তবে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত...
আগস্ট ২২, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম, স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়গুলো পর্যালোচনা করা হয়।পরিদর্শনের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (UHFPO) সঙ্গে হাসপাতালের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন ইউএনও।
পরে হাসপাতালের শিশু, মহিলা ও পুরুষ ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসাসেবা ও সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।এ সময় চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান, চিকিৎসা পাওয়া, ওষুধ সরবরাহসহ বিভিন্ন বিষয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত শোনেন তিনি।
হাসপাতালের...
আগস্ট ২২, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ সাতজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।অভিযানে মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।গ্রেপ্তারদের মধ্যে মাদক ব্যবসায়ীর পাশাপাশি অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।আরএমপি সূত্রে জানা যায়, ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে বিশেষ মাদকবিরোধী টিম শাহমখদুম থানার নওদাপাড়া গ্রামের সিল্কসিটি আবাসিক এলাকায় অভিযান চালায়।
এ সময় বড় বনগ্রাম মাস্টারপাড়া এলাকায় বসবাসকারী জয় (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ হাজার ৩৩০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তার জয় একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
তার...
আগস্ট ২২, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে অভিযান চালিয়ে ১৫ বছর বয়সী নবম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন।শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের লাখপুর পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।স্থানীয়ভাবে বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রশাসনের কর্মকর্তারা।সেখানে গিয়ে বাল্যবিবাহের সত্যতা পাওয়ার পর কিশোরী সুমাইয়া (১৫), পিতা দুলাল মিয়া এবং চরমান্দালিয়া এলাকার রায়হান মিয়ার মধ্যে বিয়ের সব আনুষ্ঠানিকতা বন্ধ করে দেওয়া হয়।
এ সময় কিশোরীর পরিবারের সদস্যদের বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা হয়।পরে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে বিয়ে দেওয়া হবে না—মর্মে পরিবারের পক্ষ থেকে মুচলেকা নেওয়া হয়।একই সঙ্গে কিশোরীকে নিয়মিত পড়াশোনা চালিয়ে...
আগস্ট ২২, ২০২৬
নিউজ ডেস্কঃ
বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নে জামায়াতে ইসলামীর নৈশ ইবাদতকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন ইনশাফ টাইমস ২৪-এর উজিরপুর উপজেলা প্রতিনিধি আর এ রাফি।বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ওটরা ইউনিয়নের চকমান মসজিদে জামায়াতে ইসলামীর উদ্যোগে নৈশ ইবাদত ও তাহাজ্জুদ নামাজের আয়োজন করা হয়।অনুষ্ঠান চলাকালে ওটরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. রিয়াজসহ বিএনপির নেতাকর্মীরা সেখানে গিয়ে অনুষ্ঠানে বাধা দেন।
এ সময় মো. রিয়াজ প্রশ্ন করেন, মসজিদে জামায়াতের অনুষ্ঠান কেন হবে এবং তাদের অনুষ্ঠানে কেন দাওয়াত দেওয়া হয়নি।এ নিয়ে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির...
আগস্ট ২০, ২০২৬
নিউজ ডেস্কঃ
আর মাত্র তিন দিন পর রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।আগামী ২২ আগস্ট রাজশাহী নগরীর ২২ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন হবে।বিশ্বকাপ ফুটবলের আদলে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে রাজশাহীতে চলছে ব্যাপক প্রস্তুতি।স্টেডিয়াম পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজসজ্জার কাজ চলছে।পাশাপাশি টুর্নামেন্টের প্রচার-প্রচারণাও জোরেশোরে চালানো হচ্ছে।জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা আয়োজন সফল করতে ব্যস্ত সময় পার করছেন।
টুর্নামেন্টে রাজশাহী সিটি করপোরেশনের মহানগর ফুটবল দলসহ জেলার ৯টি উপজেলা ফুটবল দল অংশ নেবে।উদ্বোধনী দিন রাজশাহী সিটি করপোরেশনের মহানগর ফুটবল দল ও বাগমারা উপজেলা ফুটবল দল মুখোমুখি হবে।উদ্বোধনকে...
আগস্ট ২০, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি সূত্রে জানা যায়, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক মামলায় ১০ জন এবং অন্যান্য মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...