বৃহস্পতিবার ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আগস্ট ২০, ২০২৬
নিউজ ডেস্কঃ
আর মাত্র তিন দিন পর রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।আগামী ২২ আগস্ট রাজশাহী নগরীর ২২ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন হবে।বিশ্বকাপ ফুটবলের আদলে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে রাজশাহীতে চলছে ব্যাপক প্রস্তুতি।স্টেডিয়াম পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজসজ্জার কাজ চলছে।পাশাপাশি টুর্নামেন্টের প্রচার-প্রচারণাও জোরেশোরে চালানো হচ্ছে।জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা আয়োজন সফল করতে ব্যস্ত সময় পার করছেন।
টুর্নামেন্টে রাজশাহী সিটি করপোরেশনের মহানগর ফুটবল দলসহ জেলার ৯টি উপজেলা ফুটবল দল অংশ নেবে।উদ্বোধনী দিন রাজশাহী সিটি করপোরেশনের মহানগর ফুটবল দল ও বাগমারা উপজেলা ফুটবল দল মুখোমুখি হবে।উদ্বোধনকে...
আগস্ট ২০, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি সূত্রে জানা যায়, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক মামলায় ১০ জন এবং অন্যান্য মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...