সোমবার ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আগস্ট ০৯, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশের ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের নোয়াদিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।নিহত দুই শিশু সম্পর্কে ফুফাত ভাই।নিহত নাবিল মনেহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে আর তাওহীদ পার্শ্ববর্তী শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের মো. মাহবুবুর রহমানের ছেলে।পরিবারের সদস্যরা ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে নোয়াদিয়া এলাকায় সড়কে ঘুরতে বের হয়েছিল নাবিল ও তাওহীদ। এর একপর্যায়ে নির্জন সড়কটির একটি ডোবায় পড়ে যায় নাবিল।তাকে টেনে তুলতে গিয়ে তাওহীদও ডোবায় ডুবে যায়।কিছুক্ষণ পর একজনের লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করতে তাকে টেনে তুলার সময় দেখা যায় তার হাতে...

নেত্রকোণার বড় বাজারে ভয়াবহ আগ্নিকান্ড প্রায় ৬ কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই

আগস্ট ০৯, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণা জেলা শহরের ব্যবসার প্রাণ কেন্দ্র বড় বাজারে ভয়াবহ আগ্নিকান্ডে ৪টি দোকান ও ৪টি বাসাসহ আনুমানিক ৫/৬ কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই হয়ে গেছে।স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,গতকাল শুক্রবার (৭ আগষ্ট) রাতে আনুমানিক সাড়ে ৯ টার দিকে বড় বাজার এলাকার সুচিত্রা স্টোর নামক প্লাস্টিকের খেলনা ও কসমেটিক্স এর দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।দেখতে দেখতে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু কর। আগুন ভয়াবহ আকার ধারন করায় পরবর্তীতে বিভিন্ন স্থান থেকে একে একে আরো ৪টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।খবর পেয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন প্রাণহানি ও সম্পদ রক্ষায় ঘটনাস্থলে পুলিশ বিজিবি মোতায়েন...

বিদেশি ফলে দিনাজপুরের যুবকের কামাল

আগস্ট ০৯, ২০২৬

নিউজ ডেস্কঃ আবুধাবিতে চাকরি করার সময় প্রথম নজর কাড়ে একটি অজানা ফল ‘কাঠলিচু’।সেই প্রবাস জীবনের স্বপ্নকে দেশে ফিরে বাস্তব রূপ দিয়ে এখন এলাকায় রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছেন যুবক মনিরুজ্জামান রিফাত (৩৫)।দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার জোতকৃষ্টপুর গ্রামে গড়ে তোলা তাঁর ফলের বাগান দেখে এখন দিনবদল ও সফলতার স্বপ্ন দেখছেন জেলার শত শত বেকার তরুণ ও উদ্যোক্তা।চলতি মৌসুমে নিজের পোল্ট্রি খামারের চারপাশের প্রায় দুই একর জমিতে শতাধিক গাছ থেকে সাড়ে ১০ লাখ টাকার কাঠলিচু বিক্রি করেছেন এই সফল উদ্যোক্তা।পাশাপাশি একই বাগানে উৎপাদিত উন্নত জাতের লটকন বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন বাজারে। প্রথমবার নিজের বাগানে উৎপাদিত এক হাজার লটকন চারা বিক্রি করতেও সম্পূর্ণ প্রস্তুত তিনি, যা থেকে আরও লাখ টাকার বেশি আয়ের আশা করছেন।চিরিরবন্দরের ভিয়াইল ইউনিয়নের জোতকৃষ্টপুর...

দিনাজপুরে ইমাম হুসাইন (আঃ)-এর চেহলাম উপলক্ষে ধর্মীয় বয়ান ও শোক র‍্যালি অনুষ্ঠিত

আগস্ট ০৯, ২০২৬

নিউজ ডেস্কঃ পবিত্র কারবালার মর্মান্তিক শোকাবহ স্মৃতি ও হযরত ইমাম হুসাইন (আঃ)-এর শাহাদাত স্মরণে দিনাজপুরে বাংলাদেশ শিয়া মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে ধর্মীয় বয়ান ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।শনিবার ৮ আগস্ট ২০২৬ অনুষ্ঠানের শুরুতে কারবালার শিক্ষা ও হযরত ইমাম হুসাইন (আঃ)-এর ত্যাগের তাৎপর্য তুলে ধরে আয়োজিত আলোচনা সভায় ধর্মীয় বয়ান পেশ করেন মাওলানা ইব্রাহিম খলিল রিজভী ও মাওলানা হাসিম আব্বাসসহ সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ।​বয়ান শেষে বাংলাদেশ শিয়া মুসলিম সম্প্রদায়ের আহ্বায়ক মির্জা আসলাম আলীর নেতৃত্বে একটি বিশাল শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি দিনাজপুরের মিশন রোডস্থ ইমামবাড়ী থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক সার্কিট হাউস, ডিসি অফিস, জেলা স্কুল মোড় এবং রেলওয়ে স্টেশন প্রদক্ষিণ করে পুনরায় মিশন...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৪ জন

আগস্ট ০৯, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি সূত্রে জানা যায়, অভিযানে গ্রেপ্তার ২৪ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন, মাদক মামলায় ৮ জন এবং অন্যান্য মামলায় ১১ জন রয়েছেন।মহানগরীর বিভিন্ন স্থানে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।অপরাধ দমনে এবং নগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

মনোহরদীতে হুইলচেয়ার, সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ

আগস্ট ০৯, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে হুইলচেয়ার ও সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের মধ্যে বাদ্যযন্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান উপকারভোগী ও শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ক্রীড়া প্রতিভা বিকাশে উপজেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে। সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের স্বাবলম্বী করার চেষ্টা করা হচ্ছে।এ ধরনের উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের...