বুধবার ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

হাবিপ্রবিতে মার্কেটিং ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন ২৪ ব্যাচ

জুলাই ২৮, ২০২৬

নিউজ ডেস্কঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে ‘মার্কেটিং ফুটবল লীগ-২০২৬।রোমাঞ্চকর ফাইনাল খেলায় ২২ ব্যাচকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মার্কেটিং বিভাগের ২৪ ব্যাচ।সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ আবরার ফাহাদ হল সংলগ্ন খেলার মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. মো. এনামউল্যা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, "হাবিপ্রবির মার্কেটিং ফুটবল লীগের এই সফল আয়োজন...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে ২৭ জন গ্রেপ্তার

জুলাই ২৮, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযান চালিয়ে মোট ২৭ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়।আরএমপি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১৫ জন, মাদক মামলার আসামি ৬ জন এবং অন্যান্য অপরাধে অভিযুক্ত ৬ জন রয়েছেন।নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিভিন্ন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।একই সঙ্গে মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও...

​হাবিপ্রবিতে ৫ দিনব্যাপী বার্ষিক গবেষণা কর্মশালা শুরু

জুলাই ২৭, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (আইআরটি) আয়োজনে ৫ দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু হয়েছে।বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। ​প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, গবেষণাই একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি।মানসম্মত গবেষণার মাধ্যমেই নতুন জ্ঞান ও উদ্ভাবনের পথ তৈরি হয়।আমাদের গবেষকদের সৃজনশীলতা ও পরিশ্রমই হাবিপ্রবিকে একটি মানসম্মত গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয়...

রাজশাহীতে বিভিন্ন অপরাধে ২৫ জন গ্রেপ্তার

জুলাই ২৭, ২০২৬

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার আসামি এবং অন্যান্য অপরাধে জড়িতদের আটক করা হয়।আরএমপি সূত্রে জানা যায়, মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলার ৬ জন এবং অন্যান্য মামলার ১০ জন আসামি রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং ওয়ারেন্টভুক্ত...

দিনাজপুরে কেয়ারার্স অ্যান্ড কমিউনিটি মেন্টাল হেলথ প্রজেক্টের মতবিনিময়

জুলাই ২৭, ২০২৬

নিউজ ডেস্কঃ মানসিক স্বাস্থ্য সমস্যা জনিত প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিচর্যাকারীদের (কেয়ারার) অধিকার, মর্যাদা এবং কল্যাণ নিশ্চিতকরণে বিশেষ ভূমিকা রাখছে ‘কেয়ারার্স অ্যান্ড কমিউনিটি মেন্টাল হেলথ প্রজেক্ট।এই প্রকল্পের মাধ্যমে মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তি এবং তাদের সেবা প্রদানকারী কেয়ারাররা মর্যাদা, সমতা ও প্রয়োজনীয় শারীরিক-মানসিক সেবা পাচ্ছেন। কেয়ারারদের উপযুক্ত সম্মান, স্বীকৃতি ও অধিকার নিশ্চিত করা গেলে পরিবার ভালো থাকবে, আর পরিবার ভালো থাকলে সমাজ হবে আরও মানবিক ও অন্তর্ভুক্তিমূলক।রবিবার ২৬ জুলাই ২০২৬ দুপুরে দিনাজপুরে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা জানান ‘কেয়ারার ওয়ার্ল্ড ওয়াইড’-এর ফাউন্ডার ও নির্বাহী পরিচালক অনিল পালিত।​ সেন্টার ফর ডিসঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর উদ্যোগে আয়োজিত এই মতবিনিময়...

রাজশাহীতে পৃথক অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

জুলাই ২৭, ২০২৬

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী ও চন্দ্রিমা থানা পুলিশ।অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১১২ পিস ইয়াবা এবং ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, গত ২৫ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টার দিকে কাটাখালী থানা পুলিশ মহানগরীর চককাপাশিয়া মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চারঘাট থানার পাসুন্দিয়া গ্রামের মো. টনি (২০) এবং তানোর থানার দূর্গাপুর গ্রামের মো. রাসেল মণ্ডল (২৮)-কে গ্রেপ্তার করে। এ সময় টনির হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, রাসেল মণ্ডল ইয়াবা বিক্রির কাজে টনিকে সহযোগিতা করছিলেন।অপরদিকে,...

বিএসএফের পুশ-ইন চেষ্টা রুখে দিল বিজিবি ও গ্রামবাসী

জুলাই ২৬, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুরের বিরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধ ‘পুশ-ইন’ চেষ্টা বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের প্রতিরোধের মুখে ব্যর্থ হয়েছে।শনিবার ভোররাতে ৯ জন নারীকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।ঘটনাটি ঘটে উপজেলার ভাইগড় সীমান্তের ঘাসুড়িয়া বিওপির আওতাধীন ২৯১ নম্বর সীমান্ত পিলারের ২০-এস এলাকায়।বিজিবির সময়োচিত ভূমিকা ও গ্রামবাসীদের বীরত্বপূর্ণ সহমর্মিতায় শেষ পর্যন্ত ভারতে ফিরে যেতে বাধ্য হয় বিএসএফ। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ভারতীয় শ্রী রামপুর এলাকা থেকে ৯ জন নারীকে জোর করে বাংলাদেশ সীমানায় পাঠানোর চেষ্টা করে বিএসএফ।এ সময় সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা বিপদ সংকেত হিসেবে বাঁশি বাজিয়ে সতর্ক অবস্থান নেন।বিজিবির বাঁশির শব্দ শুনে...

দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত

জুলাই ২৬, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।২৫ জুলাই ২০২৬ শনিবার প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে প্রার্থী অ্যাডভোকেট মোঃ ওয়াহিদুজ্জামান বুলবুল ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট মোঃ আতিকুর রহমান বাবু পেয়েছেন ২৫ ভোট।​এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের প্রক্রিয়া শেষে মোট ৫টি পদে একক প্রার্থী থাকায় নির্বাচন কমিশন তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।​ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন: ​সহ-সভাপতি (২টি পদ): সুব্রত মজুমদার ডলার ও অ্যাডভোকেট আবু সাঈদ বাবু, ​সাধারণ সম্পাদক: মোল্লা মোহাম্মদ শাফায়েত হোসেন, ​সহ-সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট মোঃ আবু তাহের সরকার, ​কোষাধ্যক্ষ: অ্যাডভোকেট...

নেত্রকোণা সদর উপজেলায় নিজ বসত ঘরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

জুলাই ২৬, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণা সদরে নিজ ঘর থেকে মাহফুল মিয়া (৩৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।গতকাল শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে ভোর ৫ টার মধ্যে যেকোন সময়ে এই ঘটনা ঘটে।রোববার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।নিহত মাহফুল মিয়া উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া গ্রামের মৃত ইয়াকু্ব আলীর ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের।স্থানীয়দের বরাতে ওসি জানান, শনিবার রাতের খাবার খেয়ে মাহফুল মিয়া নিজ বসত ঘরে ঘুমিয়ে পড়েন। রোববার ভোরে তার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান।পরে টর্চের আলো জ্বালিয়ে ঘরে ঢুকে মাহফুলকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ সুরতহাল প্রস্তুতসহ পরবর্তী...

নেত্রকোণা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির-১কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণসহ সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ টাকা

জুলাই ২৬, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণা পৌরসভায় সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা,জবাবদিহিতা ও দক্ষ অর্থ ব্যবস্থাপনার উদাহরণ তৈরি করেছে নেত্রকোণা পৌরসভার সদ্য বিদায়ী পৌর প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার।এনপিআইডিপি প্রকল্পের ৪ টি প্যাকেজের রাস্তা থেকে রাস্তার কাজের মান ও পরিমাপ ঠিক রেখে অতিরিক্ত ১ কোটি ৩৩ লাখ ২৬ হাজার টাকা সাশ্রয় করে সেই অর্থ দিয়ে পৌরসভার বিভিন্ন জায়গায় ৬ টি অতিরিক্ত বিভিন্ন মাপের আরসিসি রাস্তা নির্মান করা হয়ছে যার মোট দৈর্ঘ্য ১কিলোমিটার ২০০ মিটার।যা পৌরসভার ইতিহাসে বিরল ঘটনা। সরেজমিনে গিয়ে দেখা গেছে,পৌরসভা থেকে মোক্তারপাড়া ব্রিজ পর্যন্ত বাস্তবায়িত রাস্তা থেকে ৩৬ লক্ষ ৩০ হাজার টাকা সাশ্রয় করে মোক্তারপাড়া এলাকায় ৩টি আরসিসি রাস্তা করা হয়েছে যার মোট দৈর্ঘ্য ৪০০ মিটার। অজহর রোড,পান মহালের মোড় থেকে ইসলামপুর মোড় পর্যন্ত বাস্তবায়িত...