শুক্রবার ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ৪ আটক

জুন ২৫, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর সদর উপজেলার বনতারা-গিলাবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় জনতা।২৪ জুন বুধবার সকাল ৬টার দিকে সীমান্ত এলাকায় ঘোরাঘুরির সময় তাদের আটক করে প্রথমে আনসার ও ভিডিপির কাছে হস্তান্তর করা হয়।পরবর্তীতে খবর পেয়ে ২৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের নিজেদের হেফাজতে নেন।সর্বশেষ খবর অনুযায়ী, আটক ব্যক্তিদের শংকরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে। ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের সবার বাড়ি নড়াইল জেলায়।বিজিবি জানায়, আটককৃতরা পূর্বে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ...

নেত্রকোণায় স্ত্রীকে বালিশ চাপা ও গলাটিপে হত্যার ঘটনায় স্বামীর মৃত্যুদণ্ড

জুন ২৫, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের পর বালিশ চাপা ও গলাটিপে হত্যার দায়ে স্বামী শফিকুল ইসলামকে (৪১) মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত।বুধবার (২৪ জুন) বিকেলে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন।তবে মামলায় অভিযুক্ত শফিকুল ইসলামের বাবা তোরাব আলী ও মা সখিনা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দেন।রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। তিনি কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের ক্ষুদ্র সিধলী গ্রামের বাসিন্দা এবং তোরাব আলীর ছেলে।নির্যাতনে নিহত পারভীন আক্তার (২৬) বারহাট্টা উপজেলার রত্নপুর গ্রামের সোনা মিয়ার মেয়ে।মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই শফিকুল...

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

জুন ২৫, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৫ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইসকাফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।আরএমপি সূত্রে জানা গেছে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে গত ২৪ জুন বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে রাজপাড়া থানার মহিষবাথান এলাকার বাসিন্দা মো. বেলাল হোসেন সুইটকে (৩৮) আটক করা হয়।আটকের পর তার দেহ তল্লাশি করে একটি নীল রঙের শপিং ব্যাগের ভেতর থেকে ৩৫ বোতল ইসকাফ সিরাপ উদ্ধার করা হয়।একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত লাল-কালো রঙের ১২৫ সিসি মোটরসাইকেলটি জব্দ করা...