বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ১৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সংকট মোকাবিলায় নীতিগত পরিবর্তন এনেছে এবং অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ব্যাংক ঋণের ওপর নির্ভরশীলতা কমিয়ে বৈদেশিক ঋণ গ্রহণে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সংশোধিত লক্ষ্যমাত্রা অনুযায়ী চলতি অর্থবছরে ব্যাংক ঋণ ৩৯ হাজার কোটি টাকা কমিয়ে ৯৯ হাজার কোটি টাকায় আনা হয়েছে এবং বৈদেশিক ঋণ ১৪ হাজার কোটি টাকা বাড়িয়ে ১ লাখ ৯ হাজার কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে। সরকারের এই উদ্যোগ মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং খাতে তারল্য সংকট নিরসনে নেওয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক কো-অর্ডিনেশন কাউন্সিল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বৈদেশিক ঋণ বাড়ানোর ফলে ডলারের সরবরাহ বৃদ্ধি...
ডিসেম্বর ১৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী :- ‘পশ্চিমাঞ্চল রেলওয়ের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন’ নামক প্রকল্পের ২০১৫ সালের ১ জুলাই অনুমোদন পায়। প্রকল্পটির আওতায় ২০১৬ সালে ও ২০১৮ সালে দুই মেয়াদে মোট ৮৫১ জন গেটকিপার নিয়োগ দেওয়া হয়।এর মধ্যে অদ্যবধি নিরিবছন্ন ভাবে চাকরি করছেন ৭৫৩ জন।তারা ৭ ছয় মাস ধরে তারা কোনো বেতন-ভাতা পাননি।ফলে বেতন-ভাতা ছাড়া মানবেতর জীবন যাপন করছেন এসব গেটকিপার।
কর্তৃপক্ষ বলছে, এসব গেটকিপার নিয়োগ পেয়েছিলেন একটি প্রকল্পে।ওই প্রকল্পে এখন কোনো টাকা নেই।এ কারণে তাদের বেতন দিতে পারছে না রেল কর্তৃপক্ষ।আবার তাদের চাকরি রাজস্ব খাতেও নেওয়া হচ্ছে না।পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, ওই প্রকল্পের আওতায় গেট রক্ষণ ঘর নির্মাণ, রোড সারফেস মেরামত, গেটে প্রতিবন্ধক স্থাপন, চেক রেল, বেয়ারিং প্লেট, চেক বোল্টসহ বিভিন্ন কাজ হয়।প্রকল্পটির...
ডিসেম্বর ১২, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত দুই বারের সংসদ সদস্য,সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ লুৎফুজ্জামান বাবর এঁর মুক্তির দাবীতে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার বিকালে স্থানীয় শহীদ মিনারে নেত্রকোনা জেলা বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত ও এস এম মনিরুজ্জামান দুদু’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব, কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী সদস্য ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নূরুজ্জামান...
ডিসেম্বর ১২, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক এবং অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ‘র’ এর এজেন্ট বলার ঘটনায় এবার প্রতিক্রিয়া জানালেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই বিতর্ক নিয়ে কথা বলেন।
পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, “যাকে ‘র’ এজেন্ট বলা হচ্ছে, ২০১৯ সাল থেকে আগ্রাসনবিরোধী লড়াইয়ে শিক্ষকদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা।এনআরসি, সিএএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন থেকে শুরু করে আগ্রাসনবিরোধী কর্মসূচিতে আসিফ স্যার সবসময় আমাদের পাশে ছিলেন।”
তিনি আরও যোগ করেন, “ক্যাম্পাসে আমাদের ১৫-২০ জনের ছোট দলটি এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল।কিন্তু আসিফ নজরুল স্যার ছিলেন আমাদের মূল অনুপ্রেরণা।”অসন্তোষ...
ডিসেম্বর ১২, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজঃ- জয়পুরহাট জেলার কালাই থানার পার্বতীপুর গ্রাম থেকে ১২ বছর বয়সী এক শিশুকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কোর্ট স্টেশন মোড় থেকে উদ্ধার করে তার বাবার নিকট পৌঁছে দিয়েছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। শিশুটির বাড়ি জয়পুরহাট জেলার কালাই থানার পার্বতীপুর গ্রামে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ৯ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ৭ টায় কাশিয়াডাঙ্গা থানা পুলিশের এসআই মৌসুমি ও তার টিম থানা এলাকায় টহল ডিউটি করছিলো। এসময় তারা জানতে পারেন কোর্ট স্টেশন মোড়ে ১২ বছর বয়সী একটি শিশু উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছে। এ সংবাদ পেয়ে তারা সেখানে উপস্থিত হয়ে শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এরপর কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন শিশুটির সঙ্গে কথা বলে জানতে পারেন যে, শিশুটি বাবার উপর অভিমান করে বাড়ি থেকে...
ডিসেম্বর ১১, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:- মানবপাচারকারী একই চক্রের দুইজন চীনা নাগরিককে ০৯ ডিসেম্বর দুটি পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।চীনা নাগরিক দুইজন হলেন ফ্যান গোউয়ে (২৭) ও ইয়াং জিকু (২৫)।চাঁদপুর জেলার সুবর্ণা আক্তার (২১) নামের এক ভুক্তভোগীর মৌখিক অভিযোগের ভিত্তিতে বিষয়টি প্রথমে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের নজরে আসে।
সোমবারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাচারকালে তিনি পালিয়ে এয়ারপোর্ট এপিবিএন অফিসে চলে আসেন এবং জানান ফ্যান গোউয়ে (FAN GOUWEI) (২৭) একজন চীনা নাগরিক তাকে চীনে পাচারের চেষ্টা করছে যে বর্তমানে চীন যাবার উদ্দেশ্যে এয়ারপোর্টে অবস্থান করছে।অভিযোগকারীর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জনাব অনিতা রানী সূত্রধর তার সহযোগী ফোর্সসহ বোর্ডিং লাউঞ্জ-৫ এ অভিযুক্ত চীনা নাগরিককে অভিযোগকারীর সহায়তায়...
ডিসেম্বর ১১, ২০২৪
নিউজ ডেস্কঃ
সোমবার (৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উডসাইডে কুইন্স প্যালেসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভার্চুয়াল সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।শেখ হাসিনা বলেন, “আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, মুহাম্মদ ইউনূস ছাত্র সমন্বয়কদের নিয়ে সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশে গণহত্যা পরিচালনা করছেন। সংখ্যালঘু নিপীড়ন এবং ধর্মীয় সংগঠন ইসকনের ওপর হামলার পেছনেও তাদের হাত রয়েছে।”
তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে মুহাম্মদ ইউনূস জঙ্গিদের জেল থেকে মুক্তি দিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছেন। হাসিনা আরও বলেন, “বগুড়া ও নরসিংদী জেল থেকে জঙ্গিদের মুক্তি দেওয়া হয়েছে, যেখানে নির্যাতনের...
ডিসেম্বর ১১, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা: “রক্ত দিয়ে কেনা স্বাধীনতা পিন্ডির কাছ থেকে ছিনিয়ে এনেছি, দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য নয়,” এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ও ছাত্রদলের লংমার্চ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, “আমরা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি।এই স্বাধীনতা আমরা বিক্রি করব না।পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, তা দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য নয়।এ ধরনের আত্মসমর্পণ আমাদের রক্তের চেতনায় নেই।”
তিনি আরও বলেন, “আজ ভারতের সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী একটি ভয়ঙ্কর রক্তপিপাসু নেত্রীকে টিকিয়ে রাখতে সমর্থন দিচ্ছে। অথচ ভারত নিজেকে গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করে। আজকের ভারতের...
ডিসেম্বর ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড স্থগিত করেছেন দেশের সর্বোচ্চ আদালত।একই মামলায় তার ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাজাও স্থগিত করা হয়েছে।মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ সংক্রান্ত আদেশ দেন।
মামলার প্রেক্ষাপট অনুযায়ী, ২০১৩ সালের ১৭ নভেম্বর ঢাকার একটি আদালত সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় তারেক রহমানকে খালাস দেন।তবে ওই মামলায় গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।দুদক বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৬ সালে হাইকোর্ট তা বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন এবং ২০ কোটি টাকা জরিমানা করেন।এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হলে চলমান প্রক্রিয়ার মধ্যে সাজা স্থগিতের আদেশ এলো।
২০১৯...
ডিসেম্বর ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- আজ ৯ ডিসেম্বর নেত্রকোনা মুক্ত দিবস। জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্বোগে নানা কর্মসূচীতে উদযাপিত হয়েছে দিবসটি। সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গনে মুক্ত দিবসের বেলুন উড়ানো হয় এবং ভাস্কর্য প্রজন্ম শপথ ও সাতপাই স্মৃতিসৌধে ফুলদিয়ে শ্রদ্ধা জানানো হয়।দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে জেলা প্রশাসক বনানী বিশ্বাস,পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার,জেলা বিএনপির যুগ্ম...