বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।নতুন মূল্য অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে ১ লাখ ৩৮ হাজার ৩৩৯ টাকা, যা পূর্বে ছিল ১ লাখ ৩৭ হাজার ২২৭ টাকা।সোমবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার প্রেক্ষিতে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা মঙ্গলবার থেকে কার্যকর হবে।উল্লেখ্য, এর আগে ১ ডিসেম্বর সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৮১ টাকা কমানো হয়েছিল।নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩২ হাজার ৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ১৩ হাজার ২৩৪...
ডিসেম্বর ০৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:- বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বা ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আজ সকালে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হয়েছে।বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন এবং ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।বৈঠকের মূল এজেন্ডায় রয়েছে সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানিবণ্টন, বাণিজ্য, কানেক্টিভিটি, নিত্যপণ্যের আমদানি, ভিসা সমস্যা এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে বর্তমান চ্যালেঞ্জসমূহ।বিশেষ করে, বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত নেতিবাচক প্রতিবেদনের বিষয়টি আলোচনায় উত্থাপনের সম্ভাবনা রয়েছে।ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে ঢাকায় পৌঁছান।
রাজনৈতিক পরিবর্তনের...
ডিসেম্বর ০৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- সারা বাংলাদেশের অন্যান্য উপজেলার ন্যায় নরসিংদির মনোহরদীতেও শুরু হয়েছে বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রনালয়ের আওতাধীন অর্থনৈতিক শুমারি ২০২৪ এর কার্যক্রম।আজ থেকে শুরু হলো এর প্রথম ধাপ এর কাজ, এতে মোট ৪ দিন প্রশিক্ষণ দেয়া হবে লিস্টিং কারী ও সুপারভাইজারগনকে।প্রশিক্ষণ শেষে আগামী ১০ ডিসেম্বর হতে ২৬ ডিসেম্বর পর্যন্ত মাঠ পর্যায়ে কাজ চলমান রয়েছে।মনোহরদী উপজেলাকে মোট চারটি জোনে বিভক্ত করে এ প্রশিক্ষণটি চলমান রয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, জোনাল অফিসার মনোহরদী উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জনাব আফরিনা আক্তারের অধীনে মনোহরদী পৌরসভা ও চালাকচর ইউনিয়ন।পরিসংখ্যান কর্মকর্তা জনাব মো: সাইদুর রহমান এর অধীনে লেবুতলা,খিদিরপুর, চরমান্দালিয়া,চন্দনবাড়ী এ চারটি ইউনিয়ন। পরিসংখ্যান কর্মকর্তা জনাব গোলাপ মিয়ার অধীনে শুকুন্দি, গোতাশিয়া,একদুয়ারিয়া,...
ডিসেম্বর ০৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষাসহ সব ক্ষেত্রে পোষ্য কোটা বাতিল করা না হলে আগামীকাল ৮ ডিসেম্বর রোববার থেকে কঠোর কর্মসূচী পালন করবে বিশ্ববিদ্যালয় শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র সংগঠনগুলোর নেতারা।৬ ডিসেম্বর শুক্রবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক জরুরী সভা শেষে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবি শাখা এমন সিদ্ধান্তের কথা জানান।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবি শাখার সমন্বয়ক মো. সালাহউদ্দিন আম্মারসহ অন্য ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজকের (৭ ডিসেম্বর) মধ্যে রাবি প্রশাসন লিখিতভাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ সব ক্ষেত্রে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত না নিলে আগামীকাল রোববার থেকে ক্যম্পাসে কঠোর আন্দোলন শুরুর হুঁশিয়ারি দেওয়া...
ডিসেম্বর ০৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- বৈষম্য বিহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে শনিবার (৭ডিসেম্বর) বেলাবোতে গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপির নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।তিনি বলেন সমৃদ্ধি ও শান্তির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।মানুষের পাশে থেকে ভাবনাকে মূল্যায়ন করতে হবে এবং নৈরাজ্য,বিশৃঙ্খলা চাঁদাবাজিতে যেন কোনো নেতাকর্মী সম্পৃক্ত না হয় সে ব্যাপারে কঠুর নির্দেশনা প্রদান করেন।
পথ সভা শেষে বাজনাব ইউনিয়নে জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ও বাজনাব ইউনিয়নের আমৃত্যু সভাপতি আঃ সোবহান ভূঁইয়ার স্মরনে দোয়া ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি আরো বলেন,বিএনপির...
ডিসেম্বর ০৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের বীরগঞ্জে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের যদুর মোড়ে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন।নিহতদের মধ্যে দুজন দুই যানবাহনের চালক এবং একজন বাসের যাত্রী।শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার কারণে সাড়ে তিন ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে।রাস্তার দুপাশে শত শত গাড়ি আটকে যায়।পরে পুলিশি সহায়তায় সকাল সাড়ে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতরা হলেন: ঢাকা কোচ হেরিটেজ চালক আব্দুল করিম (৩০), পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার ভাবলাগঞ্জ এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে।দাদানাতি পরিবহন ট্রাকের চালক আনোয়ার হোসেন, পঞ্চগড়ের আহাম্মেদনগর বাজার এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।বাসযাত্রী হাসিনা বেগম (৬০), ঠাকুরগাঁওয়ের রানীশৈংকল উপজেলার সন্ধ্যারাই এলাকার বাসিন্দা এ.এম. রেজাউল করিমের স্ত্রী।
স্থানীয়...
ডিসেম্বর ০৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- আজ ০৫ ডিসেম্বর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার চারঘাট মডেল থানাধীন চক মোক্তারপুর গ্রাম হতে সকাল ০৮:২৫ টায় অবৈধ মাদকদ্রব্য ২০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছেন রাজশাহী জেলার চারঘাট মডেল থানা পুলিশ।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার চারঘাট মডেল থানার এসআই(নিরস্ত্র) মুক্তার হোসেন ও ফোর্স-সহ আজ ০৫ ডিসেম্বর ২০২৪ খ্রি. সকাল ০৮:২৫ টায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন ট্রাফিক মোড়ে ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে নিয়োজিত ছিলো।গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, দুইজন ব্যক্তি সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিজ হেফাজতে রেখে রাজশাহী ক্যাডেট কলেজের নিকট হতে গ্রামের ভিতরের রাস্তা দিয়ে চক মোক্তারপুর এলাকার দিকে যাচ্ছিল।
এমন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ-এর নেতৃত্বে এসআই(নিরস্ত্র)...
ডিসেম্বর ০৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
নারায়ণগঞ্জ:- ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ডে-২০২৪ উদযাপন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।৫ ডিসেম্বর বৃহস্পতিবার নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ডে-২০২৪ এর শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
এর আগে সকাল ৭টায় বিভিন্ন স্থান থেকে আসা ভলান্টিয়ারদের রেজিস্ট্রেশন শুরু হয়।সকাল ৯টায় অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ...
ডিসেম্বর ০৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:- দেশের চলমান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।এই বৈঠকটি আজ, বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর হেয়ার রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, এই বৈঠকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।বিশেষত, ধর্মীয় নেতাদের সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
এটি মূলত প্রধান উপদেষ্টার সাথে ধারাবাহিক সংলাপের অংশ, যার আওতায় তিনি ইতোমধ্যে বিভিন্ন ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।এর আগে, তিনি গত মঙ্গলবার...
ডিসেম্বর ০৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:- সারা দেশে শিক্ষার্থীদের বিনামূল্যের পাঠ্যবই হাতে পৌঁছানোর আগে সব ধরনের সহায়ক বই, নোট এবং গাইড বই মুদ্রণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।ঢাকার প্রধান কার্যালয় থেকে বুধবার (৪ ডিসেম্বর) এই নির্দেশনা জারি করা হয়।
এনসিটিবির নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে বিভিন্ন শ্রেণির পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই এবং সরবরাহ কার্যক্রম চলছে।এই গুরুত্বপূর্ণ কার্যক্রম নির্বিঘ্ন রাখা একটি জাতীয় দায়িত্ব।তাই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছানোর আগ পর্যন্ত সব ধরনের সহায়ক বই মুদ্রণ বন্ধ রাখতে সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
পাণ্ডুলিপি ফাঁসের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এনসিটিবি।কমিটির নেতৃত্বে রয়েছেন সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক রবিউল কবীর চৌধুরী। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে রিপোর্ট...