শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ১০, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- প্রত্যেক অপমৃত্যুতে পোস্টমর্টেম বা ময়নাতদন্ত করা হয়।ময়নাতদন্তের সময় চিকিৎসকের কথায় নিহতের মরদেহের নমুনা সংগ্রহ করা হয় মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য।আলমত সংগ্রহ করতে ময়নাতদন্তের সব কাজ সম্পন্ন করেন ডোমেরা (যারা চিকিৎসকের উপস্থিতিতে মরদেহ কাটাছেঁড়া করে)।নিহত নারী হোক আর পুরুষ রাজশাহী বিভাগের সব হাসপাতালগুলোতে ময়নাতদন্ত করেন পুরুষ ডোম।নারীদের স্বজনেরা বলছেন, সরকারি-বেসরকারি সব জায়গায় নারীরা কাজ করছেন।এমনকি মৃত নারীদের মরদেহ উদ্ধারে কাজও করেন নারীরা।কিন্তু নারীদের ময়নাতদন্তের কাজ করছেন পুরুষেরা।নিহত নারীর ক্ষেত্রে নারী ডোম দিয়ে ময়নাতদন্ত করা দরকার।প্রতিটি হাসপাতালে নারীদের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগের দাবি জানান তারা।
ময়নাতদন্তের জন্য নারী ডোমের প্রয়োজনের কথা উল্লেখ করে রাজশাহী বিভাগের...
অক্টোবর ১০, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- পদ্মা সেতু হয়ে দৃশ্যমান ঢাকা-ভাঙ্গা রেলপথের দূরত্ব ৭৭ কিলোমিটার।এই পথে আন্তঃনগর ট্রেনের ভাড়া প্রস্তাব করেছে রেলওয়ের কমিটি।কমিটির প্রস্তাব অনুযায়ী নন-এসি চেয়ার কোচের ভাড়া ৩৫০ টাকা এবং এসি চেয়ার কোচের ভাড়া ৬৬৭ টাকা হতে পারে।রেলওয়ের দায়ীত্বশীল সূত্রে জানা গেছে, প্রস্তাবটি বর্তমানে রেলপথ মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।প্রস্তাবিত ভাড়াই অনুমোদিত হতে পারে।জানা গেছে, ভাড়া প্রস্তাবের ক্ষেত্রে ঢাকা থেকে প্রতিটি গন্তব্যের দৃশ্যমান দূরত্বের সঙ্গে পদ্মা সেতু ও গেন্ডারিয়া-কেরানীগঞ্জ পর্যন্ত উড়াল রেলপথের জন্য বাড়তি দূরত্ব যোগ করেছে রেলওয়ের প্রস্তাব কমিটি।প্রস্তাব অনুযায়ী পদ্মা সেতুর প্রতি কিলোমিটারকে ২৫ কিলোমিটার, গেন্ডারিয়া থেকে কেরানীগঞ্জ পর্যন্ত উড়ালপথের প্রতি কিলোমিটারকে ৫ কিলোমিটার ধরা...
অক্টোবর ০৮, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রেলওয়েতে প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থানে হত্যাকান্ড, চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে।চলন্ত ট্রেনে ছিনতাইয়ের ঘটনা ঘটছে বেশি।পাশাপাশি আছে টানা ও গামছা পার্টির দৌরাত্ম্য।চলন্ত ট্রেনে ঢিল মেরে লোকজনকে আহত করার ঘটনাও ঘটছে অহরহ।রেলওয়ের ২ হাজার ৯৫৬ কিলোমিটারের মধ্যে অন্তত ৭০০ কিলোমিটার পথই অরক্ষিত।সেখানে নেই কোনো ধরনের নিরাপত্তা।আন্তঃনগর ট্রেনে থাকে না কোনো পুলিশ সদস্য।এমনকি দেশের বেশিরভাগ স্টেশনেই নেই আর্চওয়ে।এই সুযোগে নিরাপত্তা বাহিনীর সামনেই সব ট্রেনে মাদকের চালান বহন করছে চোরাকারবারিরা।অভিযোগ আছে, ওইসব কারবারির সঙ্গে সখ্য আছে আইনপ্রয়োগকারীর সংস্থার সদস্যের সঙ্গে।রেল পুলিশ বলছে, মাত্র ২ হাজার ৪৩২ সদস্য দিয়ে রেলের এলাকাগুলোতে অপরাধ নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।এমন পরিস্থিতিতে এলাকাভিত্তিক নানা ধরনের উদ্যেগ...
অক্টোবর ০৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:-দূর্নীতি এবং অব্যবস্থাপনাসহ কিছু নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করলে হয়ত রেলের ক্ষতি পোষানো সম্ভব।ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি কোলকাতা থেকে রানাঘাট পর্যন্ত ব্রড-গেজ রেলপথ সেকশনটিকে ১৮৬২ সালের ২৯ সেপ্টেম্বর এবং রানাঘাট থেকে দর্শনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত রেলপথ সেকশনটিকে ১৮৬২ সালের ১৫ই নভেম্বর চালু করে।বাংলাদেশ রেলওয়েকে লাভজনক করতে হলে, প্রধান ও প্রথমতম পদক্ষেপ হচ্ছে রেলওয়েকে দুর্নীতি মুক্ত করা।কারণ, রেলওয়ের লোকসানের অন্যতম প্রধান কারণ হচ্ছে দুর্নীতি।নিয়োগ বানিজ্য, জায়গা দখল, সরকারি সম্পত্তি নষ্ট ও দখল, ঘুস বানিজ্য সহ কতিপয় দুর্নীতি রেলওয়েকে পেছন থেকে টানছে।বাংলাদেশ রেলওয়েকে লাভজনক করার জন্য অনেক ধরনের পদক্ষেপ গ্রহণ করা সম্ভব।যেমনউচ্চ গতি সম্পন্ন ট্রেন সংযোন করা, যাতে মানুষ খুব অল্প সময়ে ভ্রমন করতে পারেন।
সারা...
অক্টোবর ০৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
ঢাকা:- সাভার সেনানিবাসস্থ জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের শুভ উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, এমপি।০৫ অক্টোবর ২০২৩ সকাল ১১টায় সাভার সেনানিবাসের পাশে স্থাপিত জিরাবো ফায়ার স্টেশন প্রাঙ্গণে আয়োজিত শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল; সাভার ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ১১ মডার্ন প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোঃ শহিদ আতাহার হোসেন, ফায়ার সার্ভিস, ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিন, সহকারী পরিচালক জনাব মোঃ আনোয়ারুল...
সেপ্টেম্বর ২৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
ঢাকা:- কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী এমপি।২৩ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১১টায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কর্ণফুলী ফায়ার স্টেশন প্রাঙ্গণে আয়োজিত শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ ওয়াহিদুল ইসলাম, ১১ মডার্ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ শহিদ আতাহার হোসেন, কর্ণফুলী উপজেলার উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার অভিজিৎ চৌধুরী, ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোঃ আব্দুল হালিম, চট্টগ্রামের পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর আশিক মাহমুদ, কর্ণফুলী উপজেলার উপজেলা নির্বাহী...