মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
ঢাকা:- ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় সার্বিকভাবে প্রস্তুত আছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।দুর্যোগ প্রবণ এলাকার জনসাধারণকে সচেতন, সতর্ক ও সাবধান করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর উপকূলবর্তী ফায়ার স্টেশন গুলো।২৪ অক্টোবর সকাল থেকে সচেতনতা সৃষ্টির এই প্রচারণা চালানো হচ্ছে।চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলবর্তী জেলাসমূহের সকল ফায়ার স্টেশন থেকে গণসংযোগ ও মাইকিংয়ের মাধ্যমে এই প্রচারণার কাজ চালানো হচ্ছে।ঘূর্ণিঝড়-পূর্ব, ঘূর্ণিঝড় সময়কালীন এবং ঘূর্ণিঝড়-পরবর্তী সকল কাজ সমন্বয় করার জন্য কেন্দ্রীয়ভাবে সদর দপ্তর ঢাকায় খোলা হয়েছে মনিটরিং সেল।মনিটরিং সেল থেকে উপকূলবর্তী এলাকার সাথে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে।যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সার্বিকভাবে প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের...
অক্টোবর ২৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
বিশেষ:- কিশোরগঞ্জের ভৈরবে দুর্ঘটনার ১৫ ঘণ্টা পর দুর্ঘটনা কবলিত ট্রেনের উদ্ধার কাজ শেষ হয়েছে।২৪ অক্টোবর মঙ্গলবার ভোর ৪টা ২০মিনিটে বগি দুটি লাইন থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়।ট্রেন চলাচলের জন্য লাইন পুরোপুরি প্রস্তুত হয় সকাল সাড়ে ছয়টায়।এরপর থেকে ডাউন এবং আপ উভয় লাইনে ট্রেন চলাচল শুরু হয়।এতে করে উভয় পাশে আটকা পড়া ট্রেন গুলো ধীরে ধীরে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যেতে শুরু করে।তবে ট্রেন চলাচল এবং শিডিউল (সময়সূচি) সম্পূর্ণ স্বাভাবিক হতে এক দিনের অধিক সময় লাগতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।ভৈরব রেলওয়ে স্টেশনমাস্টার মো. ইউসুফ এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে দুর্ঘটনাকবলিত লাইনে বর্তমানে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের কথা বলা হয়েছে।পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই গতিতে ট্রেন চালানো...
অক্টোবর ২২, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- সড়কে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাহন এখন মোটর সাইকেল শুধুমাত্র দেশে গত সেপ্টেম্বর মাসেই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ শত জনের অধিক।এর মধ্যে শুধু মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩০ জনের মত।একই মাসে মোট দুর্ঘটনা ঘটেছে ৪৫৪টি, যার ১৫০টিই হয়েছে মোটর সাইকেলে।শুধু সেপ্টেম্বর নয়, কয়েক বছর ধরেই সড়কে দুর্ঘটনা ও হতাহত—দুটিতেই শীর্ষে অবস্থান করছে এ দ্বিচক্রযান (দুই চাকার বাহন)।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।ক্রমবর্ধমান দুর্ঘটনায় উদ্বেগের মধ্যেই দেশজুড়ে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস।দেশে চলাচলের জন্য মোটর সাইকেলের ইঞ্জিন ক্ষমতা ১৬৫ থেকে ৩৫০ সিসিতে উন্নীত করেছে সরকার।পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, মোটর সাইকেলের ইঞ্জিন সক্ষমতা ১০০ সিসি বাড়লে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে ২৫০ শতাংশ।
আবার...
অক্টোবর ২২, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত নতুন রেলপথ তৈরিতে ১ হাজার ৭১৪ কোটি টাকার বেশি খরচ করেছে বাংলাদেশ রেলওয়ে।প্রায় ৭৯ কিলোমিটার দীর্ঘ এ পথটি শতভাগ সরকারি অর্থায়নে নির্মাণ হয়েছে, যার কাজ শেষ হয় ২০১৯ সালের জুনে।ঈশ্বরদী-ঢালারচর রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল রেলের রাজস্ব আয় বাড়ানো।সেই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার ব্যবসা-বাণিজ্য ও শিল্পের প্রসার, রাজধানীর সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের যোগাযোগ স্থাপন, ট্রান্স এশিয়ান রেলওয়ে এবং রিজিওনাল কানেক্টিভিটির নতুন ও বিকল্প রেল রুট স্থাপন।যদিও বিপুল অর্থ বিনিয়োগের মাধ্যমে গড়ে তোলা এ রেলপথে বর্তমানে চলাচল করছে দিনে একটি ট্রেন।ঢালারচর এক্সপ্রেস-৭৭৯ নামের ট্রেনটি সকাল ৭টা ২৫ মিনিটে ঢালারচর থেকে ছেড়ে বেলা ১১টায় রাজশাহী পৌঁছায়।একই ট্রেন (ঢালারচর এক্সপ্রেস-৭৮০) রাজশাহী...
অক্টোবর ২১, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- আগামী ১ নভেম্বর থেকে রুট পরিবর্তন করছে ঢাকা-খুলনা রুটের চিত্রা এক্সপ্রেস ও বেনাপোল-ঢাকা রুটের বেনাপোল এক্সপ্রেস।বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, যমুনা নদীতে নির্মিত বঙ্গবন্ধু বহুমুখী সেতুর পরিবর্তে পদ্মা সেতু হয়ে নতুন রুটে যাবে ট্রেন দুটি।রুট পরিবর্তন করায় পরিবর্তন হচ্ছে ট্রেনের যাত্রাবিরতি স্টেশনের।আগামী ১ নভেম্বর থেকে ‘সুন্দরবন এক্সপ্রেস’ (৭২৫) দিয়ে নতুন রুটে যাত্রা শুরু হবে।ওইদিন ট্রেনটি খুলনা ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে এবং ঢাকা পৌঁছাবে ভোর ৫টা ১০ মিনিটে।অন্যদিকে ট্রেনটি ঢাকা ছাড়বে সকাল ৮টা ১৫ মিনিটে এবং খুলনা পৌঁছাবে বিকেল ৩টা ৫০ মিনিটে।ট্রেনটি (৭২৫) খুলনা থেকে ঢাকায় যাওয়ার পথে খুলনা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দৌলতপুর, নোয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ জংশন, কুষ্টিয়া কোর্ট,...
অক্টোবর ১৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- প্রতিমাসে অর্ধকোটি টাকার হাজতি বানিজ্যসহ চরম অনিয়ম ও দুর্নীতিতে নিমজ্জিত রাজশাহী কেন্দ্রীয় কারাগার।জানা গেছে, করাগারে থাকা হাজতিদের অর্থের বিনিময়ে এক ওয়ার্ড থেকে আরোক ওয়ার্ডে বদলি, সুস্থ হাজতিদের করাগারের হাসপাতালে ভর্তি, অবৈধ পন্থায় কয়েদীদের আত্মিয়দের সাথে মোবাইলে কথা বলিয়ে দেয়া, মাদক সরবরাহসহ নানান অনিয়ম করেই চলছে অর্থ বানিজ্য।আর এসব টাকা কিছু পূরোনো কারা কয়েদি ও জেলখানার কিছু কর্মকর্তারা ভাগ বাটোয়ারা করে পকেট ভারি কোরছে।সাম্প্রতিক জেল থেকে বের হয়ে আসা গোদাগাড়ীর ইকু, জুনায়েদসহ বেশ কিছু হাজতির কাছ থেকে এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।অভিযোগ সূত্রে জানা গেছে, রাজশাহী কেন্দ্রীয় কারাগার বর্তমানে অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিনতো হয়েছে।
জেলখানার কেস টেবিলের ওয়েটার কয়েদী মানিক, নাসির এবং কারারক্ষী...
অক্টোবর ১৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- হাওর উপজেলা মদনে ক্ষুদে শিক্ষার্থীদের লেখাপড়া নিশ্চিত করতে পর্যায়ক্রমে ৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।তবে গত ৩ বছরে এ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় থেকে ১ হাজার ৬শ ৫৫ জন শিক্ষার্থী ঝরে গেছে।উপজেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) তারিক সালাউদ্দিন জানান, ৯৪ টি সরকারি বিদ্যালয়ে ২০২০ সালে ১৫ হাজার ৬শ ৫৩ জন শিক্ষার্থী ছিল।বর্তমানে শিক্ষার্থী রয়েছে ১৩ হাজার ৯শ ৯৮ জন।সেই হিসাবে সরকারি প্রাথমিকে ১ হাজার ৬শ ৫৫ জন শিক্ষার্থী কমে গেছে।সরেজমিনে বিভিন্ন বিদ্যালয় ঘুরে জানা গেছে ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানে বেদখল করে রেখেছেন।তবে এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অফিস বেদখল হওয়া শিক্ষা প্রতিষ্ঠান গুলোর সুনিধিষ্ট কোন তথ্য দিতে পারেননি।উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়,মদনে ৯৪টি প্রাথমিক...
অক্টোবর ১৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জ:-কিশোরগঞ্জের কুলিয়ারচরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৩ উদ্বোধন করা হয়েছে।এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন" এ স্লোগানকে সামনে রেখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে রোববার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে পৌর এলাকার মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, মেডিকেল অফিসার ডা. খালেদ হাসান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. নজরুল ইসলাম সহ সিনিয়র স্টাফ নার্স, সাংবাদিক,...
অক্টোবর ১৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- দীর্ঘ সময় ধরে যাত্রী ও পণ্য পরিবহন ভাড়া বাড়ায়নি রেলওয়ে।তবে পদ্মা সেতুতে ট্রেন চালুর পর স্বাভাবিকের চেয়ে বাড়তি ভাড়া নিয়ে সমালোচনার মুখে পড়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।অবকাঠামো নির্মাণে অতিরিক্ত ব্যয়ের কারণে ট্রেনে স্বাভাবিকের তুলনায় কিলোমিটারপ্রতি অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা।পদ্মা সেতুর পাশাপাশি আগামীতে রেলওয়ের ১০০ মিটারের ঊর্ধ্বে সব সেতু ও ভায়াডাক্টে পন্টেজ চার্জ আরোপ করবে রেলওয়ে।ফলে দেশের বিভিন্ন গন্তব্যে রেলের যাত্রী ও পণ্য পরিবহন ভাড়া বাড়বে।রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ব্রিটিশ আমলে আসাম বেঙ্গল রেলওয়ের নিয়মানুযায়ী সেতুতে এক্সট্রা ডিসটেন্স পন্টেজ চার্জ আরোপের নিয়ম রয়েছে।তবে রেলওয়ে শুধু হার্ডিঞ্জ ব্রিজ, যমুনা সেতু, ভৈরব ও ব্রহ্মপুত্র সেতু থেকে বাড়তি পন্টেজ...
অক্টোবর ১১, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী :-পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রুটে নতুন ট্রেন সার্ভিস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (১০ অক্টোবর) মুন্সীগঞ্জের মাওয়ায় এক সুধী সমাবেশে নতুন রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।এর মাধ্যমে দক্ষিণাঞ্চলে রেলের নতুন দ্বার উন্মোচিত হয়েছে।যার ফলে যাত্রী ও পণ্য আনা-নেওয়া সহজ হওয়ায় প্রসার হবে ব্যবসা-বাণিজ্য ও শিল্প কারখানার।যা অবদান রাখবে দেশের সামগ্রিক অর্থনীতিতে।এর আগে সকাল ১০টা ১০ মিনিটে সড়ক পথে গণভবন থেকে মাওয়ার উদ্দেশে রওনা হন তিনি।সকাল ১০টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রী মাওয়া পৌঁছান।এসময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।মাওয়া রেলওয়ে স্টেশন থেকে বিশেষ ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ ট্রেনে পদ্মা সেতু পার হন।
রেলওয়ের তথ্যানুযায়ী, বাংলাদেশ রেলওয়ে পদ্মা...