বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মহিলা ফায়ারফাইটার ১ম ব্যাচের ট্রেনিং ভিজিট ও ফটোসেশনে স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বর ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ ঢাকা: ফায়ার সার্ভিসে নিয়োগপ্রাপ্ত মহিলা ফাইফাইটার প্রথম ব্যাচের প্রশিক্ষণ পরিদর্শন (ট্রেনিং ভিজিট) ও ফটোসেশনে অংশগ্রহণ করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি।৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ উপলক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স, মিরপুরে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল।অনুষ্ঠানের বিশেষ অতিথি সুরক্ষা সেবা বিভাগের সচিব জনাব মোঃ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।এরপর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সুরক্ষা সেবা বিভাগের সচিবকে নিয়ে অধিদপ্তরের মহাপরিচালক...

জনগনকে ঠকিয়ে অঢেল সম্পদের মালিক রাজশাহীর ৬ এমপি

ডিসেম্বর ০৬, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর সবকটি সংসদীয় আসনের বর্তমান এমপিদের আয় বেড়েছে কয়েকগুণ,আঙ্গুল ফুলে হয়েছেন কলাগাছ।আয় বৃদ্ধির হারে সবচেয়ে এগিয়ে রয়েছেন সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার।দ্বাদশ সংসদ নির্বাচনে নিজেদের দেওয়া হলফনামা এবং ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে দেওয়া হলফনামা সূত্রে এ তথ্যের পরিসংখ্যানে এসব বিষয় নিশ্চিত হওয়া গেছে।হলফনামার তথ্য সূত্র বলছে, সম্পদ বেড়েছে রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর।২০১৮ সালে ফারুক চৌধুরীর নিজ নামে নগদ টাকা দেখিয়েছিলেন ৯০ লাখ ৯৫ হাজার ৬০২ টাকা।নির্ভরশীলদের নামে কোন টাকা ছিল না।স্ত্রীর নামে ছিলো ৩৩ লাখ ৯৭ হাজার ১১৪ টাকা ছিলো।২০২৩ সালে এসে স্ত্রীর নগদ টাকা কমে হয়েছে ১১ লাখ ৩১ হাজার ১১৪ টাকা।তবে বেড়েছে নির্ভরশীলদের নামে। শূন্য থেকে...

দীর্ঘ ৫ মাস পর সৌদি থেকে দেশে ফিরেছে প্রবাসীর মরদেহ

ডিসেম্বর ০৫, ২০২৩

নিউজ ডেস্কঃ ঢাকা:- মৃত্যুর দীর্ঘ ০৫ মাস পর সৌদি থেকে এপিবিএন এবং ব্র‍্যাকের সহযোগিতায় দেশে ফিরেছে মো: হানিফ নামের একজন প্রবাসীর মৃতদেহ।গতকাল সন্ধ্যায় তার লাশ দেশে ফিরলে আজ সকালে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।বিষয়টি নিশ্চিত করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।এয়ারপোর্ট এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, গতকাল রবিবার বিকেল ৪টায় বাংলাদেশ বিমানের (BG340) যোগে দেশে ফিরেছেন রিক্রুটিং এজেন্সি অপশন ম্যানপাওয়ার ওভারাসীজ (আরএল ১৩৮৪) এর মাধ্যমে সৌদি গিয়ে নির্যাতনে মৃত হানিফ এর মরদেহ।ব্র্যাক ও এপিবিএন এর যৌথ সহযোগিতায় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দীর্ঘ ৫ মাস পর দেশে ফিরেছে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আব্দুল মোতালেব এর ছেলে মো: হানিফ (৩৪)।আজ সকালে বিমানবন্দর থেকে লাশ গ্রহণ করেন তার পরিবার। অতিরিক্ত পুলিশ...

রাজশাহীতে পাসের হার ৭৮.৪৬ শতাংশ: রাজশাহী কলেজে এবারও ঈর্শণীয় ফল ৪৪৯ জনের মধ্যে ৪৪৭ জিপিএ ৫

নভেম্বর ২৭, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী শিক্ষাবোর্ডে এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে পাশের হার ৭৮.৪৬ শতাংশ।জিপিএ ৫ পেয়েছে মোট ১১ হাজার ২৫৮ জন শিক্ষার্থী।রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো ১ লাখ ৪০ হাজার ১১৫ জন পরীক্ষার্থী।যা গত বছরের তুলনায় ৯ হাজার ৯৩৫ জন পরীক্ষার্থী বেশি।পাশ করেছে ১লাখ ৮ হাজার ৫৮০ জন।এ শিক্ষাবোর্ডে ২০২২ সালে পাশের হার ছিলো ৮১. ৬০ শতাংশ।ছাত্রদের পাশের হার ৭৩.৫৫ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৮৩.৯৭ শতাং।ছাত্রদের জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৪৫ এবং ছাত্রীদের জিপিএ-৫ এর সংখ্যা ৫ হাজার ৮১৩ জন।এক বিষয়ে অতৃককার্য শিক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৭৮০ জন।২০২২ সালে ছিলো ১৭ হাজার৫৭৯ জন।এক বিষয়ে অকৃতকার্যের হার ১৮.২৯ শতাংশ।শতভাগ পাশকৃত কলেজের সংখ্যা ৩৭টি যা ২০২২ সালে ছিলো ৩১টি। ★রাজশাহী কলেজে  এবারও ঈর্শণীয়...

ফায়ার ফাইটার পদে ১৫ নারীর যোগদান

নভেম্বর ২০, ২০২৩

নিউজ ডেস্কঃ ঢাকা:- ফায়ার সার্ভিসের ইতিহাসে প্রথমবারের মতো 'ফায়ারফাইটার (মহিলা)' পদে সদ্য নিয়োগপ্রাপ্ত ১৫ জন যোগদান করেছেন।নিয়োগপত্রের শর্ত অনুযায়ী গতকাল ১৮ নভেম্বর তাঁরা নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।যোগদানের পর তাঁদের মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে স্থানান্তর করা হয়।আজ ১৯ নভেম্বর অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে তাঁদের স্বাগত জানান।পরে নবীন ফায়ার ফাইটারগণ মহাপরিচালক-এর সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন।এ সময় অধিদপ্তরের দুজন পরিচালকসহ ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ উপস্থিত ছিলেন। এ বছরের ২০ জুন ফায়ারফাইটার নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ...

অনুষ্ঠিত হলো পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারদের র‌্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠান

নভেম্বর ১৫, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহীতে পুলিশ সুপার হতে অতিরিক্ত ডিআইজি এবং অতিরিক্ত পুলিশ সুপার হতে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ অলংকরণ করা হয়েছে।আজ ১৪ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ পূর্বাহ্ণে রাজশাহী জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে এবং রাজশাহী রেঞ্জ পুলিশে কর্মরত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারদের র‌্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠানের বক্তব্য রাখছেন রাজশাহী রেঞ্জের ডিআইজিঅনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) ও আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।এসময় সঙ্গে ছিলেন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সহধর্মিনীগণ। পদোন্নতিপ্রাপ্ত...

৬২তম ব্যাচের ফায়ার ফাইটারদের পাসিং আউট: শৃঙ্খলার সাথে দায়িত্ব পালনের আহ্বান

নভেম্বর ০৯, ২০২৩

নিউজ ডেস্কঃ ঢাকা: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল বলেছেন, শৃংখলার মান ধরে রেখে ফায়ারফাইটারদের দেশের সেবায় নিয়োজিত থাকতে হবে।তিনি ৮ নভেম্বর সাফল্যের সাথে প্রশিক্ষণ সমাপ্ত করা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ৬২তম ব্যাচের ৩৮৮ জন নবীন ফায়ারফাইটারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দানকালে এসব কথা বলেন।বক্তব্যের শুরুতে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্ট তাঁর পরিবারের শহিদ সকল সদস্য, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের এবং সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনায় অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিয়ে মৃত্যুবরণকারী অগ্নিবীরসহ সকল শহিদকে গভীর...

রাজশাহী নগর পুলিশের ১১ কর্মকর্তাকে একযোগে বদলি

নভেম্বর ০২, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মহানগরীতে বেড়েই চলেছে বিভিন্ন ধরনের অপরাধ।বিশেষ করে নগরীজুড়ে ছিনতাই ও ছুরিকাঘাতের ঘটনা উদ্বেগ ছড়িয়েছে নগরীতে।সম্প্রতি কয়েক ঘণ্টার ব্যবধানে দুইজন চিকিৎসক খুন ও বেশ কয়েকজন আহত হয়েছেন।এছাড়া অস্ত্র হাতে কিশোর গ্যাংদের উল্লাশ নৃত্যে নিরাপত্তা নিয়ে শঙ্কিত নগরবাসি।এর জন্য নগরবাসি অভিযোগের তীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর।এমন পরিস্থিতিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-আরএমপির বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), ১১ জন পরিদর্শক পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।৩০ অক্টোবর সোমবার এই রদবদলের আদেশ জারি করেন আরএমপির পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।এছাড়া আইনশৃঙ্খলা ঠিক রাখতে আরও কয়েকজন কর্মকর্তাকে অচিরেই বদলি করা হতে পারে এমন খবরে অনেকেই আছেন বদলি আতঙ্কে। ৩১ অক্টোবর মঙ্গলবার আরএমপির...

নিরাপত্তার জন্য হেলমেট পরে ট্রেন চালানোর নির্দেশ পশ্চিম রেলওয়ের

অক্টোবর ৩১, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- চলমান রাজনৈতিক সহিংসতা ও পূর্ব অভিজ্ঞতা থেকে লোকোমাস্টার ও সহকারী লোকো মাস্টারদের নিরাপত্তার কথা ভেবে হেলমেট পরে ট্রেন চালাতে নির্দেশনা দিয়েছে রেলওয়ে।২৯ অক্টোবর রোববার রেলওয়ের পশ্চিম বিভাগীয় যান্ত্রিক প্রকৌশল বিভাগ থেকে জারি করা এক নোটিশের মাধ্যমে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারদের এ নির্দেশনা দেওয়া হয়।এ সংক্রান্ত চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পশ্চিম মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।হাতে লেখা চিঠিটিতে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারদের উদ্দেশে নির্দেশনা দিয়ে বলা হয়, প্রধান যান্ত্রীক প্রকৌশলীর নির্দেশনায় রাজনৈতিক অস্থিরতার কারণে সব ট্রেনের লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারদের ট্রেন পরিচালনা করার সময় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হেলমেট ব্যবহার করার জন্য বলা হলো।বিষয়টি লোকোমাস্টার...

নগর বাসির জান- মাইলের নিরাপত্তা দিতে ব্যার্থ পুলিশ, ৩ ঘন্টার ব্যবধানে ২ খূন

অক্টোবর ৩১, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যার্থ হওয়ায়শান্ত জনপদ রাজশাহী মহানগরী গুটিকয়েক দুষ্কৃতিকারীর জন্য অশান্ত হয়ে উঠেছে।দিন দিন এ-ই নগরেবেড়েছে চুরি,ছিনতাইসহ নৃশংস খূনের ঘটনা।চলছে রক্তের হোলি খেলা।২৯ অক্টোবর দিবাগত রাতে মাত্র ৩ ঘন্টার ব্যবধানে দুর্বৃত্তদের হাতে খূন হয়েছে ২ জন চিকিৎসক।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহীতে এক রাতে অপহরণ করে গ্রাম্য চিকিৎসক এরশাদ আলী দুলালকে কুপিয়ে হত্যা ও নিজ চেম্বার থেকে বাড়ী ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞডা. কাজেম আলী নামের অপর এক চিকিৎসককে খুনের ঘটনা ঘটেছে।গ্রাম্য চিকিৎসক এরশাদ আলী দুলালকে সন্ধ্যা ৬ টার দিকে তার চেম্বার থেকে ফিল্ম স্টাইলে এসে অপহরণ করে নিয়ে গেছে হত্যা করা হয়। অপর দিকে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞডা. কাজেম আলী রাত...