বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

টঙ্গী ব্রিজ ভেঙে পড়ায়: সকালেই বন্ধ হল রাজধানীর প্রবেশদ্বার

ডিসেম্বর ২১, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা – ২১ ডিসেম্বর, ২০২৪:- আজ সকালে ঢাকার আশেপাশের এলাকার গুরুত্বপূর্ণ সংযোগস্থল টঙ্গী ব্রিজ হঠাৎ ভেঙে পড়ে।এই ঘটনা জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং পরিবহন চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটিয়েছে।ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৭টার দিকে, যখন ব্রিজটি ভারী যানবাহনের চাপে ধসে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বড় শব্দ শোনা যায় এবং এরপরই ব্রিজটি ভেঙে পড়ে। এতে কয়েকটি গাড়ি ও মানুষ আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে।দমকল বাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।এখনো পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি।তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, বেশ কয়েকটি গাড়ি ও পথচারী এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন এলাকাটি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এবং বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানিয়েছে।টঙ্গী ও এর আশপাশের এলাকায় প্রচণ্ড...

মেঘালয়ে বাংলাদেশ থেকে ড্রোন প্রবেশ: নিরাপত্তা বাহিনীর তদন্ত শুরু

ডিসেম্বর ১৯, ২০২৪

নিউজ ডেস্কঃ মেঘালয়ের উত্তরের সীমান্তে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে একাধিক ড্রোন উড়ে আসার ঘটনায় তদন্ত শুরু করেছে নিরাপত্তাবাহিনী। চেরাপুঞ্জির কাছে কয়েক দিন আগে যে ড্রোনগুলো পাওয়া গেছে, সেগুলো বাংলাদেশের মাটিই থেকে উড়ে এসেছিল বলে নিশ্চিত করেছেন মেঘালয়ের উপ-মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের মন্ত্রী, প্রেসটন তিনসিং। তিনি জানিয়েছেন, সীমান্তের দায়িত্বে বিএসএফ ও কেন্দ্রীয় সরকার রয়েছে।বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের যে চেষ্টা চলছে, বা সম্প্রতি চেরাপুঞ্জিতে যেসব ড্রোন দেখা গেছে, সেসব বিষয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে নিয়মিত আলোচনা হয়ে থাকে।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও আমাদের যোগাযোগ রয়েছে। ড্রোনগুলো আসলে একটি প্রকার চালকবিহীন উড়ান বা আনম্যান্ড এরিয়েল কমব্যাট ভেহিকেল (UACV)। যে ড্রোনগুলো চেরাপুঞ্জি ও সোহরা...

তুরাগ তীরে তাবলিগের সংঘর্ষ: ৪ নিহত, অর্ধশতাধিক আহত

ডিসেম্বর ১৯, ২০২৪

নিউজ ডেস্কঃ তুরাগ তীরে তাবলিগ জামায়াতের সংঘর্ষে চার জন মুসল্লি নিহত এবং অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বুধবার এক বিবৃতিতে তিনি এ ঘটনায় মর্মাহত ও উদ্বিগ্ন হওয়ার কথা জানান। তিনি বলেন, ভোর ৩টার দিকে বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষের এ মর্মান্তিক ঘটনা ঘটে। তাবলিগ জামায়াত দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াতি কাজের জন্য বিশ্বজুড়ে পরিচিত একটি সংগঠন। ইসলামের সুমহান আদর্শ প্রচারে তাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। দেশ এবং উম্মাহর স্বার্থে তাবলিগ জামায়াতের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য সবাইকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, মহান আল্লাহ নিহতদের প্রতি রহম করুন, তাদের গুনাহ মাফ করে জান্নাত নসিব করুন এবং...

ডিবি’র অভিযানে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬ জন আটক

ডিসেম্বর ১৮, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজঃ- রাজশাহী মহানগরীতে আবাসিক হোটেলে অসামাজিক কাজের অভিযোগে ৩ তরুণ ও ৩ তরুণীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনা সূত্রে জানা যায়, আজ ১৭ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় ডিউটি করছিলো।তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার লক্ষীপুর মোড়ে আবাসিক হোটেল গ্যালাক্সিতে অভিযান পরিচালনা করে।এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩ তরুণ ও ৩ তরুণীকে আটক করে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহী মহানগর আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আরএমপি’র এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। IPCS News : Dhaka : আরএমপি : রাজশাহী।   ...

বিজয় দিবসে বিএনপির পোস্টারে ডিপজল, আওয়ামী লীগ থেকে এবার বিএনপিতে

ডিসেম্বর ১৭, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা:- ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও খল চরিত্রে পরিচিত মনোয়ার হোসেন ডিপজল আবারও রাজনীতির আলোচনায় এসেছেন।এক সময় বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকা ডিপজল গত কয়েক বছর ধরে আওয়ামী লীগের পক্ষ নিয়ে কাজ করেছেন।এবার বিজয় দিবস উপলক্ষে বিএনপির ব্যানারে পোস্টার প্রকাশ করে নতুন সমালোচনার মুখে পড়েছেন তিনি। ডিপজল তার পোস্টারে বিএনপির তিন শীর্ষ নেতা—জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ব্যবহার করেছেন।পোস্টারে তিনি লিখেছেন, "১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা, সেই সব বীর শহিদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।" এই পোস্টার প্রকাশের পরই সমালোচনার ঝড় ওঠে।কারণ, ডিপজল অতীতে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।২০১৮ সালে ঢাকা-১৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনেন তিনি।এছাড়া, ২০২১ সালের উপনির্বাচনেও একই আসন...

বিডিআর হত্যাকাণ্ড: ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন – স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিসেম্বর ১৭, ২০২৪

নিউজ ডেস্কঃ বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন তৈরির লক্ষ্যে এ কমিটি কাজ শুরু করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কমিটিতে ৫ থেকে ৯ জন সদস্য অন্তর্ভুক্ত থাকবেন।”কমিটির সদস্যদের মধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা থাকবেন।তারা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করবেন এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবেন। তিনি আরও বলেন,“এই কমিটি নিরপেক্ষ...

রামেবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত

ডিসেম্বর ১৭, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী ১৬ ডিসেম্বর ২০২৪:- রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৫৪তম মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে।সোমবার (১৬ ডিসেম্বর, ২০২৪খ্রি.) দিবসটি উপলক্ষ্যে রামেবির অস্থায়ী কার্যালয়ে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক। এরপর সকাল ৯টায় বিজয়ের তাৎপর্য ও মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং  দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, রামেবির পিও কাম কম্পিউটার অপারেটর আব্দুস সোবহান।আলোচনা সভায় উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং মুক্তিযুদ্ধে...

বাংলার মাটিতে আর কোন স্বৈরাচারের স্থান হবে না- আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল

ডিসেম্বর ১৫, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- বিএনপির কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, বাংলার মাটিতে আর কোন স্বৈরাচার ও আধিপত্যবাদের স্থান দেওয়া হবে না।যারা স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের বিরুদ্ধে বাঁধা হয়ে দাাঁড়াবে তাদেরকে কঠিন হস্তে দমন করা হবে।বিগত অবৈধ সরকার বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক ছিল না।তাদের আনুগত্য পার্শ¦বর্তী দেশ ভারতের সঙ্গে। আজ শনিবার সকাল ১১টায় নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।সমাবেশ শেষে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের নেতৃত্বে...

বেঈমানি করলে ড.ইউনুস কেউ ছাড় দেওয়া হবে না: রাজশাহীতে সারজিস

ডিসেম্বর ১৫, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- গণ-অভ্যুত্থানের বিশ্বাসের সাথে বেঈমানি করলে কাউকেই ছাড়া দেয়া হবে না।এক্ষেত্রে যদি ড. ইউনুসও যদি হয়, তাকেও ছেড়ে দেয়া হবে না।তিনি এসময় ভারতের ও বাংলাদেশের সম্পর্কের বিষয়ে বলেন, দু'দেশের সম্পর্ক নির্ধারিত হবে কাজের মাধ্যমে।তবে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে হলে ভারতকে খুনি হাসিনাকে  তাদের আশ্রয় থেকে ফেরত দিতে হবে। ১৪ ডিসেম্বর শনিবার রাজশাহী শিল্পকলা একাডেমিতে জুলাই গণ-অভ্যুত্থানে রাজশাহী বিভাগের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম এ সব কথা বলেন।অনুষ্ঠানে, রাজশাহী বিভাগের ৪৬ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। প্রতিটি শহীদ পরিবারকে পাঁচ লাখ টাকা করে সহায়তা দেয়া হয়। এসময় সারজিস আলম আরো বলেন, শেখ মুজিব...

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক উত্তেজনার অবসান, চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে

ডিসেম্বর ১৪, ২০২৪

নিউজ ডেস্কঃ ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার কারণে দীর্ঘ সময় ধরে শঙ্কা তৈরি হয়েছিল ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়ানোর বিষয়ে।অবশেষে, আইসিসির মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সমঝোতা সম্পন্ন হয়েছে এবং টুর্নামেন্ট নিয়ে আর কোনও জটিলতা নেই বলে ঘোষণা দেওয়া হয়েছে।এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনও বিবৃতি প্রকাশ না হলেও, দুই দেশের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আইসিসি, বিসিসিআই এবং পিসিবির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন হবে।এই মডেলের অধীনে, ভারত ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যাবে না এবং নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে খেলবে।অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট দল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে অংশ নেবে না।শ্রীলংকার কলম্বোয় অনুষ্ঠিত হবে লিগ পর্যায়ের ম্যাচগুলো। ক্রিকেট...