বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ২৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়েছে।২২ ডিসেম্বর ২০২৪, রোববার দুপুর ১২টায়, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরল উপজেলার পলাশবাড়ী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আবুল কাশেমের নেতৃত্বে একটি দল মো. মমিনুল ইসলাম (৩৫) এর নিজ বসত বাড়ীতে অভিযান চালায়।অভিযানে তার শয়নকক্ষের খাটের নিচে প্লাস্টিকের বস্তায় রাখা ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ফেনসিডিলের প্রতিটি বোতলে ১০০ এমএল করে মোট ৮ লিটার তরল মাদক পাওয়া যায়,যার বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা।ঘটনার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর নিশ্চিত করেন।আটক মো. মমিনুল ইসলাম...
ডিসেম্বর ২৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- প্রেম ও দ্রোহের কবি, নেত্রসন্তান হেলাল হাফিজের প্রয়াণে নেত্রকোনায় শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের উদ্যোগে নেত্রকোনা জেলা শহরের উকিল পাড়ায় প্রত্যাশা ভবনে শনিবার সন্ধ্যায় কবির প্রয়াণে এ শোক ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সভাপতি মনির হোসেন বরুণের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওবায়দুল হক রিপনের সঞ্চালনায় শোক সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,কবির অনুজ কবি নেহাল হাফিজ, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু,প্রফেসর ননী গোপাল সরকার,ছড়াকার সাংবাদিক শ্যামলেন্দু পাল,বাউল গবেষক আ,ফ,ম রফিকুল ইসলাম খান আপেল,অধ্যাপক সরোজ মোস্তফা,নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী,সাংবাদিক আলপনা...
ডিসেম্বর ২৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-এর পুলিশ কমিশনার আনুষ্ঠানিকভাবে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন করেছেন।২২ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০ টায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কদমতলার মোড়ে নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে থানা ভবনের উদ্বোধন করেন।
তিনি বক্তব্যে বলেন, নতুন ভবনটি রাজপাড়া থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবে।আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই ভবন পুলিশের কাজকে আরও সহজ করবে এবং জনগণের সেবা আরও দ্রুত ও কার্যকরভাবে প্রদান সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজপাড়া থানা ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং থানার ব্যারাক...
ডিসেম্বর ২২, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:- পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।তিনি বলেন, পুলিশ ও জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে উঠলে একটি সুন্দর সমাজ নির্মাণ সম্ভব।শনিবার সকালে চকবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।চকবাজার মডেল থানা এলাকার সম্মানিত নাগরিকদের সমন্বয়ে এ সভার আয়োজন করা হয়।ডিবি প্রধান বলেন, "পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করবে।অন্যায় যেই করুক, তাকে আইনের আওতায় আনা হবে।আমরা আইন রক্ষার দায়িত্ব পালনে বদ্ধপরিকর।জনগণ ও পুলিশ একে অন্যের পরিপূরক।আমাদের লক্ষ্য হলো জনবান্ধব পুলিশ হয়ে উঠা।তিনি আরও বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি, তা নতুন করে গড়তে চাই।এ...
ডিসেম্বর ২২, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:- লন্ডন ও যুক্তরাষ্ট্রে প্রায় ৩০ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার সকালে দুদকের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা যায়।এর আগে ৯টি প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ, এবং মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।গত ১৭ ডিসেম্বর থেকে এ বিষয়ে কাজ শুরু হয়েছে।দুদক সূত্র জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেপজাসহ আরও কয়েকটি প্রকল্পে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে।এ বিষয়ে দুদক প্রধান বলেন, অভিযোগ গুলো অত্যন্ত গুরুত্ব...
ডিসেম্বর ২২, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- যমুনা নদীর ওপর নবনির্মিত দেশের সর্ববৃহৎ রেলওয়ে সেতু ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু’র নাম বদলে যাচ্ছে।ইতোমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নাম বাতিল করে গেজেট প্রকাশ করা হয়েছে।২০ ডিসেম্বর বঙ্গবন্ধু রেলওয়ে সেতু প্রকল্প পরিদর্শন শেষে সেতুর পশ্চিমপাড় এলাকায় সিরাজগঞ্জের সয়বাদাদে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।তিনি বলেন, সেতুটি কি নামে পরিচিত হবে তা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি।তবে অন্তর্বর্তীকালীন সরকার স্ব-স্ব স্থানের নামেই নাম দিতে আগ্রহী।তাই নবনির্মিত রেলওয়ে সেতুটির ক্ষেত্রেও তাই হতে পারে।আগামী বছরের শুরুর দিকে এ সেতু উদ্বোধনের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।তিনি আরও বলেন, নতুন এই সেতু চালু হলে প্রতিটি ট্রেন দ্রুত গতিতে...
ডিসেম্বর ২১, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- ময়মনসিংহের নেত্রকোনা জেলার মদন উপজেলার পৌরসভার ৯ নং ওয়ার্ড মনোহরপুর গ্রামের হাওর বিস্তৃত এলাকায় প্রায় ২ কিলোমিটার সরকারি হালট দীর্ঘ ৪০ বছর ধরে অবৈধভাবে দখলে থাকা শত বছরের পুরনো সরকারি হালটটি উদ্ধার করা হয়েছে।গত বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে সারাদিন ব্যাপী সরকারি সার্বিয়ারের মাধ্যমে এলাকার সাধারণ কৃষক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ কে নিয়ে ম্যাপে হালটি উদ্ধার করা হয়।
অতিরিক্ত দায়িত্বে থাকা মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমদাদুল হক তালুকদার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমানের উদ্যোগে স্থানীয় এলাকাবাসীকে নিয়ে হালটি উদ্ধার করে।উদ্ধার করার পাশাপাশি সেখানে কৃষকের ধান পরিবহনের জন্য পাকা রাস্তা নির্মাণের পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে।
রাস্তাটি নির্মিত হলে এলাকার কৃষকরা তাদের কৃষি পণ্য...
ডিসেম্বর ২১, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না বগুড়া-৬ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগিবুল আহসান রিপুর।অবশেষে গত বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব -১৪।রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে।র্যাব জানায়, রিপুর বিরুদ্ধে হত্যা মামলা থাকায় তাকে ধরতে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী।তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে ময়মনসিংহ র্যাব-১৪ এর একটি দল।
উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী হয় রাগেবুল আহসান রিপু।এর আগে ২০২৩ সালের উপ-নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।তিনি ২০১৯ সাল থেকে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের...
ডিসেম্বর ২১, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরে জাতীয় সাংবাদিক সংস্থার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল ১০টায় দিনাজপুর প্রেসক্লাব কালীতলা হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।দিনাজপুরের ১৩টি উপজেলার সাংবাদিকরা এ আয়োজনে অংশ নেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মমিনুর রশিদ শাইন।
তিনি তার বক্তব্যে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন।তিনি বলেন, পলাতক স্বৈরাচার শেখ হাসিনা ও তার অনুসারীরা সবসময় মুক্ত গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার পথে বাধা সৃষ্টি করেছে।তাদের শাসনামলে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হয়েছে এবং কলমের স্বাধীনতাকে অবরুদ্ধ করা হয়েছে।সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের প্রতিষ্ঠাতা সভাপতি জি.এম. হিরু তার বক্তব্যে বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার একটি নিস্তব্ধ সমাজ...
ডিসেম্বর ২১, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে মোবাইল ফোনে চাঁদা দাবী ও ভয়ভীতি প্রদানের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ও রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃত মো: শহিদুল ইসলাম ওরফে টুটুল (৪৩) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এ.বি.এম শরীফ উদ্দিনের কাছে গত ১৬ ও ১৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ একাধিকবার একটি মোবাইল নম্বর থেকে ফোন করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে।কল দাতা নিজেকে একটি রাজনৈতিক সংগঠনের সক্রিয় কর্মী বলে পরিচয় দেয় এবং চাঁদার টাকা না দিলে তার বাড়ি ও গাড়ি পুড়িয়ে দেওয়ারও হুমকি দেয়।এ বিষয়ে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা...