বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ২৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
সচিবালয়ের অগ্নিদুর্ঘটনায় কর্মরত অবস্থায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণকারী ফায়ারফাইটার মোঃ সোয়ানুর জামান নয়ন-এর জানাজা সম্পন্ন হয়েছে।২৬ ডিসেম্বর দুপুর ২টার সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদার) জনাব মোঃ খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসিসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
জানাজা অনুষ্ঠানের আগে শহিদ মোঃ সোয়ানুর জামান নয়ন-এর কফিনে...
ডিসেম্বর ২৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বে থাকা প্রায় ৯ শতাধিক আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য এখনও নতুন নিরাপত্তা পাস পাননি। বর্তমানে থাকা পাসের মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর। এদিকে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এখনো নতুন পাস ইস্যু না করায় নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর থেকে এপিবিএন ও বেবিচকের অধীন এভিয়েশন সিকিউরিটি ফোর্সের (এভসেক) মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এরপর এপিবিএন সদস্যদের এয়ারসাইডের দায়িত্ব থেকে সরিয়ে বিমানবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলেও এপিবিএন সদস্যদের এয়ারসাইডে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়নি।
১৮ নভেম্বর বেবিচক একটি সার্কুলার জারি করে জানায়, আগের নিরাপত্তা পাসগুলো ৩০ নভেম্বর থেকে স্থগিত করা হবে। নতুন এভসেক আইডি সংবলিত পাস ছাড়া কেউ এয়ারসাইডে...
ডিসেম্বর ২৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।২৪ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরের এ ঘটনা ঘটে।এ নিয়ে ঐদিনভর এবং ২৫ ডিসেম্বর অফিস সময় থেকে দুপুর পর্যন্ত দুটি পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছিলো।
ব্যাংক সূত্রে জানা গেছে, আউটসোর্সিং সিকিউরিটি গার্ডদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে পক্ষপাতিত্ব কর্মকর্তাদের দুটি গ্রুপের মধ্যে হাতাহাতির এই ঘটনা ঘটে।তবে কী নিয়ে তাদের দ্বন্দ্ব তা নিশ্চিত হওয়া যায়নি।এই দ্বন্দ্বের কথা অবশ্য অস্বীকার করেছেন রাকাবের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার জাহিদ।অবশ্য তাঁর ভাস্যমতে, ‘নিজেদের মধ্যে তর্কাতর্কির পর ছোট একটা ঘটনা ঘটেছে।পরে মীমাংসা হয়ে গেছে।’তবে তিনি বলেন, ‘কর্মক্ষেত্রে নানা বিষয়ই থাকে। ঊর্দ্ধতন কর্তৃপক্ষ সবাইকে নিয়ে বসে বিষয়টির...
ডিসেম্বর ২৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
বড়দিন উপলক্ষে মঙ্গলবার দেওয়া বাণীতে সমাজে শান্তি, স্থিতি প্রতিষ্ঠা এবং অবিচার ও নির্মমতার প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।একই সঙ্গে দেশের খ্রিস্টধর্মাবলম্বীসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
তারেক রহমান বলেন, “মানুষ হিসেবে আমাদের কর্তব্য দেশ, সমাজ ও মানুষের কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়া।অসুয়া ও হিংসা ত্যাগ করে সমাজে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠা এবং সব ধরনের অবিচার-নির্মমতা প্রতিরোধে আমাদের অঙ্গীকারবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। মহামানবদের জীবন দর্শন যথাযথভাবে উপলব্ধি করতে পারলেই মানবকল্যাণে নিজেদেরকে সম্পৃক্ত করা সম্ভব।আর তাহলেই স্রষ্টার সন্তুষ্টি অর্জনে আমরা সক্ষম হবো। আমি বড়দিনের সকল কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।”
তিনি আরও বলেন, “সত্যনিষ্ঠা,...
ডিসেম্বর ২৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মঙ্গলবার রাতে ফেসবুকে একটি পোস্টে তার পরিবারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।
ফেসবুকের ভেরিফায়েড পেজে দেওয়া এই পোস্টে জয় বলেন, “আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।আমরা কখনো কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না বা এর থেকে অর্থ উপার্জন করিনি।আমি যুক্তরাষ্ট্রে ৩০ বছর ধরে বসবাস করছি এবং আমার খালা ও কাজিনরা যুক্তরাজ্যে প্রায় একইসময় ধরে বসবাস করছেন।স্বাভাবিকভাবেই আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তবে আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই।যে পরিমাণ টাকার দাবি করা হচ্ছে, তার ধারে কাছেও আমরা কখনো যাইনি।”
১০ বিলিয়ন ডলারের প্রকল্প থেকে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে...
ডিসেম্বর ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর সদর উপজেলার পল্লী উন্নয়ন অফিসার মোঃ রাজিউর রহমানের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) নিয়ন্ত্রণাধীন গোডাউনে সংরক্ষিত মালামাল নিয়মবহির্ভূতভাবে বিক্রি করে লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন।
২০১১ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ২০১২ সালের ১০ জুলাই পর্যন্ত তিনি দিনাজপুরে দায়িত্ব পালন করেন। এরপর ২০২২ সালের ৬ এপ্রিল আবারও দিনাজপুর সদর উপজেলায় পল্লী উন্নয়ন অফিসার হিসেবে যোগদান করেন। তার দ্বিতীয় দফার কার্যকাল দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কলুষিত হয়ে উঠেছে।
গোডাউনে সংরক্ষিত শ্যালো টিউবওয়েল, রিকশা, সাইকেল, স্টিলের আলমারি, ফাইল কেবিনেটসহ নানা সম্পদ ব্যবস্থাপনা কমিটির অনুমোদন ছাড়াই বিক্রি করা হয়েছে। এছাড়া, ইউসিসিএ লিঃ এর গোডাউন ভাড়া বাবদ...
ডিসেম্বর ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে বিলম্ব হওয়ায় স্থানীয়রা মানববন্ধন করেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে হাওর বাঁচাও আন্দোলন কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং বাঁধ নির্মাণ দ্রুত শুরু করার দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় হাওর বাঁচাও আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোনায়েম খান। সঞ্চালনায় ছিলেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান তালুকদার। এছাড়া বক্তব্য রাখেন জেলা হাওর বাঁচাও আন্দোলনের উপদেষ্টা প্রবীণ শ্যামলেন্দু পাল, রেজাউল হক চৌধুরী টিপু, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. অলিউল্লাহ, জেলা বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি মো. আশরাফুল ইসলাম, ডা. জসিম উদ্দিনসহ আরও অনেকে।
নীতিমালা অনুযায়ী, ফসল রক্ষা...
ডিসেম্বর ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
একনেকে ১০ প্রকল্প অনুমোদন: ব্যয় ১,৯৭৪ কোটি টাকা
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) রেলের দুই প্রকল্পসহ মোট ১০টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৭৪ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে ১ হাজার ৬৪২ কোটি ৯৮ লাখ টাকা সরকারি তহবিল থেকে এবং ৩৩১ কোটি ৩২ লাখ টাকা বাস্তবায়নকারী সংস্থা থেকে যোগান দেওয়া হবে।
সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
রেলের প্রকল্পের গুরুত্বপরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ৩৪৬টি লেভেল ক্রসিং গেইটে গেইটকিপার...
ডিসেম্বর ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- যমুনা নদীতে নির্মিত নতুন রেলসেতুর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যমুনা রেলসেতু’। পূর্বে সেতুটির নাম ছিল ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলসেতু’। রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এই পরিবর্তন করা হয়েছে, যা আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
২২ ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। তিনি জানান, যমুনা নদীর ওপর নবনির্মিত এই রেলসেতু এখন নতুন নামেই উদ্বোধন করা হবে। ২০২৫ সালের জানুয়ারি মাসে এই রেলসেতু উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।
এর আগে, ২১ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম সেতুটি পরিদর্শন করেন। তিনি বলেন, স্থানীয় এলাকার নামকে গুরুত্ব দিয়ে সেতুটির নতুন নামকরণ করা হয়েছে। যমুনা নদীর ওপর নির্মিত এই গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষেত্রে এই নীতিই অনুসরণ করা হয়েছে।
২০২০...
ডিসেম্বর ২৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে প্রায় ৪ বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগের তদন্তে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকের নাম উঠে এসেছে।বৃহস্পতিবার যুক্তরাজ্যের মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে।
টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি এবং সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।তবে অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালে রাশিয়ার সঙ্গে রূপপুর প্রকল্প নিয়ে আলোচনা করার সময় তিনি মধ্যস্থতা করেছিলেন।যদিও সেই সময় তিনি কোনো সরকারি দায়িত্বে ছিলেন না।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের টিউলিপের ওপর পূর্ণ আস্থা রয়েছে।স্টারমার বলেছেন, অর্থ...