বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা:- রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি এবং জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস এই রিট আবেদন দায়ের করেন।রিটে মাইলস্টোন স্কুলের দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদন করা হয়।একই সঙ্গে ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও যুদ্ধবিমান উড্ডয়ন নিষিদ্ধ করার নির্দেশনা চাওয়া হয়েছে।হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চে আজ দুপুর ১টায় রিট আবেদনের শুনানি হবে।
আদালতে উপস্থিত ছিলেন,...
জুলাই ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
উত্তরা, ঢাকা:- রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ছয় দফা দাবি যৌক্তিক হিসেবে স্বীকৃতি দিয়ে তা মেনে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।মঙ্গলবার দুপুরে কলেজের ৫ নম্বর ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করেন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—বিমান দুর্ঘটনায় নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের সঠিক তালিকা প্রকাশ, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ প্লেন বাতিল এবং গোটা প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার।ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সরকারের শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আন্দোলনের যৌক্তিকতা স্বীকার করেন এবং দ্রুত দাবিগুলো...
জুলাই ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রের সমুদ্রে গোসল করতে নেমে ভেসে যাওয়ার ঘটনায় এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে, এবং বাকি দুইজন এখনও নিখোঁজ রয়েছেন।এই মর্মান্তিক ঘটনা ঘটেছে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে সোমবার (৭ জুলাই) দুপুরে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ওই তিন শিক্ষার্থী সাগরের ধারে এসে আনন্দ করছিলেন এবং পরে সাগরে গোসল করতে নামেন।সমুদ্রের ঢেউ তখন ছিল অত্যন্ত উত্তাল।তারা গোসল করতে গিয়ে ধীরে ধীরে গভীর পানিতে পৌঁছে যান এবং হঠাৎ এক পর্যায়ে প্রবল স্রোতের টানে ভেসে যেতে শুরু করেন।
সাথে থাকা অন্যান্য পর্যটকরা চিৎকার করে স্থানীয় প্রশাসন ও লাইফগার্ডদের দৃষ্টি আকর্ষণ করলে, তাৎক্ষণিকভাবে উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন।প্রায় চার ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে মো. রায়হান উদ্দিন (২২) নামে একজন ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।রায়হান...
জুলাই ০৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
গতকাল রাতের হাতিরঝিল আম্ফিথিয়েটারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল বাংলাদেশের নারী ফুটবল দলের জন্য এক স্মরণীয় মুহূর্ত। মিয়ানমার থেকে ফেরার পর তারা রাত প্রায় ২টার দিকে ঢাকায় পৌঁছান এবং সরাসরি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।রাত ৩টা ১৫ মিনিটে বাফুফে নির্বাহী কমিটির সদস্যরা ফুলের তোড়া দিয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। এই সংবর্ধনা আয়োজন করা হয় দেশের নারী ফুটবল দলের অর্জিত ঐতিহাসিক সফলতা উদযাপনের জন্য।
মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো মূল পর্বে বাংলাদেশের জায়গা নিশ্চিত হয়।যদিও তিনদিন আগে থেকেই এশিয়ান কাপের জন্য বাংলাদেশ নারী ফুটবল দল নিশ্চিত হয়ে গিয়েছিল।এই সফলতা দেশের ফুটবল ইতিহাসে একটি বিশেষ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।এই সুযোগে তাদের সম্মান জানাতে বাফুফে মধ্যরাতে...
জুলাই ০৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজন।তিনি বলেন,“গণতন্ত্রের মূল চালিকা শক্তি হলো নির্বাচন।কিন্তু বর্তমান সরকার সে পথ বন্ধ করে দিয়েছে।আমরা স্পষ্টভাবে বলতে চাই নির্বাচনের মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।”
সোমবার (৭ জুলাই) রাজধানীতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বিএনপির সিনিয়র নেতারা, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও নাগরিক সমাজের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।মির্জা ফখরুল বলেন, “বর্তমানে দেশে একদলীয় শাসন ব্যবস্থা চলছে। মানুষের ভোটাধিকার নেই, বাকস্বাধীনতা নেই।বিরোধী দল গুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে নেতা-কর্মীদের।এসব গণতন্ত্রের চরম...
জুলাই ০৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ জুলাই প্রকাশিত হতে পারে।আজ সোমবার (৭ জুলাই) সকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ফল তৈরির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।এখন কয়েকটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করে তা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব আকারে পাঠানো হয়েছে।মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন দিলে যেদিন নির্ধারিত হবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।
চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন।এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন।সারাদেশে ২ হাজার ২৯১টি কেন্দ্রে অনুষ্ঠিত...
জুলাই ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
আবহাওয়া অধিদপ্তর আজ শুক্রবার সকালেই সতর্ক বার্তা দিয়ে জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও দমকা হাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুপুরের মধ্যেই সাতটি জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।এসব জেলার মধ্যে রয়েছে রাজশাহী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও গাজীপুর।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে এই ঝড়বৃষ্টি তৈরি হচ্ছে। এসব এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।বিশেষ করে খোলা জায়গায় অবস্থানরত মানুষ এবং মাঠে কাজ করা কৃষকদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো...
জুলাই ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে এখনো একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ গড়ে ওঠেনি। তিনি অভিযোগ করেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে যে প্রস্তুতি ও কার্যক্রম চলছে, তাতে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পুনরাবৃত্তির আভাস স্পষ্ট।শনিবার এক আনুষ্ঠানিক বক্তব্যে তিনি বলেন, “এবার যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না। আমরা ১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচনের আলামত ইতোমধ্যে লক্ষ্য করছি। যারা আবার সেই অপকর্মের চিন্তা করছেন, তাদের জন্য আমাদের বার্তা স্পষ্ট মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, প্রয়োজনে আবারও রক্তের বিনিময়ে সেই পরিবর্তনকে সফল করব।”
তিনি আরও বলেন, “এ জাতি কখনো অন্যায়-অবিচারের সঙ্গে আপস করেনি, আমরাও করব না।জনগণের অধিকার, ভোটাধিকার এবং ন্যায়ের জন্য আমরা সবসময় সংগ্রামে আছি, আগামীতেও থাকব।”জামায়াতের...
জুলাই ০৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:-নরসিংদীর মনোহরদী উপজেলার বীর আহমদপুর এলাকায় এক কিশোরের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতের নাম সাগর (১৭)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মিরপুর গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।বর্তমানে সাগর মনোহরদীর বীর আহমদপুরে সাগরদী বাজার সংলগ্ন (সেওরাবাড়ী) রিংকু শাহার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। জানা যায়, সাগর পেশায় একজন সেলুন কর্মী ছিলেন এবং সাগরদী বাজারের একটি সেলুনে কাজ করতেন।বাড়ির মালিক ও অন্যান্য ভাড়াটিয়াদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাত আনুমানিক ১টা থেকে সকাল ৫টা ৩০ মিনিটের মধ্যে কোনো এক সময় সাগর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে...
জুলাই ০৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা, ৩ জুলাই ২০২৫ – বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে বড় এক পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে, যেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আগামী মৌসুমে নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এবং বিপিএল গভর্নিং কাউন্সিল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, সেপ্টেম্বরের মধ্যে নতুন ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি করা হবে। এ বছরের শুরুতে পুরনো সব ফ্র্যাঞ্চাইজি চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিসিবি সম্পূর্ণ নতুনভাবে বিপিএলকে সাজাতে চায়।
আগস্টে ‘Expression of Interest (EOI)’ আহ্বান জানানো হবে, যার মাধ্যমে আগ্রহী বিনিয়োগকারীরা বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি মালিক হতে আবেদন করতে পারবে। এরপর সেপ্টেম্বর মাসে চূড়ান্ত মালিকদের তালিকা ঘোষণা করা হবে। বিসিবি জানিয়েছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সাত থেকে আটটি ফ্র্যাঞ্চাইজি বেছে নেওয়া হবে, যারা...