বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আগস্ট ০৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- হাসনাত-সারজিসসহ কক্সবাজার যাওয়া এনসিপির ৫ নেতাকে শোকজ জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ করায় এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।বুধবার (৬ আগস্ট) দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত একটি চিঠি এনসিপির ৫ নেতাকে পাঠানো হয়।শোকজ হওয়া এই পাঁচজন হলেন, এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ।চিঠিতে বলা হয়, গতকাল ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে ব্যক্তিগত সফরে কক্সবাজার যান।এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা ‘রাজনৈতিক পর্ষদ’...
জুলাই ৩১, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা:- চাঁদপুর জেলা বিএনপির তিন জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দখলদারী, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মের অভিযোগে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ছেঙ্গারচর পৌর বিএনপি সহসভাপতি আব্দুল মান্নান লস্কর, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ইমাম হোসেন এবং মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহসভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভুঁইয়া।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে দলের ভিতরে উল্লিখিত নেতারা চাঁদাবাজি, অবৈধ দখলদারী ও দলীয় কর্মীদের...
জুলাই ৩১, ২০২৫
নিউজ ডেস্কঃ
সারা দেশের আকাশে আবারও মেঘ জমেছে।দেশের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়েছে, আর আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের আটটি বিভাগের বেশ কিছু জায়গায় ভারি বর্ষণ হতে পারে।এই বৃষ্টিপাতের কারণে কিছু এলাকায় জলাবদ্ধতা, নদী ও পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।এটি ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবেশ করছে।এর প্রভাবে দেশে মৌসুমি বায়ুর প্রভাব বাড়ছে, ফলে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।বিশেষ করে সিলেট, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের অনেক জেলায় ভারি বর্ষণ হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।এসব অঞ্চলে ২৪ ঘণ্টায় ১০০...
জুলাই ৩০, ২০২৫
নিউজ ডেস্কঃ
আজ বুধবার সকাল থেকে বঙ্গোপসাগরে একে একে চারটি ভূমিকম্প হয়েছে, যা দেড় ঘণ্টার মধ্যেই সংঘটিত হয়।এসব ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৮ থেকে ৫.৩ এর মধ্যে।ভূমিকম্পগুলো গভীর সমুদ্রের নিচে হলেও, ভারতের উপকূলীয় অঞ্চল ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশের কিছু জায়গায় হালকা কাঁপুনি অনুভূত হয়।ভূমিকম্পগুলো যতটা তীব্র না হোক, এই কম সময়ের ব্যবধানে একাধিক ভূমিকম্প বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
ভারতের ভূকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (NCS) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে, যার মাত্রা ছিল ৫.৩ এবং এটি সাগরের প্রায় ৯০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।এরপর সকাল ৯টা ১৫ মিনিট, ৯টা ৩৮ মিনিট এবং ১০টা ১২ মিনিটে আরও তিনটি ভূমিকম্প রেকর্ড করা হয়, যেগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৪.৫, ৪.০ এবং ৩.৮।এই চারটি ভূমিকম্পই বঙ্গোপসাগরের মাঝামাঝি...
জুলাই ২৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রংপুর, আশুলিয়া ও লক্ষ্মীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তিনটি আলাদা মামলায় মোট ১৭ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।সোমবার (২৮ জুলাই) প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যার মামলায় হাজির করা হয় চারজনকে—সাবেক এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশ।এই মামলায় মোট ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়।তদন্তে উঠে এসেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন।তার হত্যায় সরাসরি ও পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণ মিলেছে।
লক্ষ্মীপুরে আন্দোলনের সময় পাঁচজনকে হত্যার মামলায় সদর উপজেলার আওয়ামী...
জুলাই ২৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কুরুচিপূর্ন ও অবমাননাকর বক্তব্য দেয়ার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।সন্ধ্যার পর জেলা বিএনপির নেতাকর্মীরা ছোট বাজারস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে।প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী,...
জুলাই ২৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম:-চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটি ফের চট্টগ্রামে ফিরে এসেছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে ফ্লাইট বিজি-১৪৮, যেটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছেছিল, যান্ত্রিক সমস্যার কারণে ফের চট্টগ্রামে অবতরণ করতে বাধ্য হয়।ফ্লাইটটি সকাল ৮টা ৫৮ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
প্রতিবেদনে জানা গেছে, বিমানটি সকাল সোয়া ৭টায় দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছানোর পর যাত্রীদের নিয়ে ৮টা ৩৭ মিনিটে ঢাকা রওনা দেয়।তবে কিছু সময় পরেই যান্ত্রিক ত্রুটির কারণে পাইলটকে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিতে হয়।অবতরণের পর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং তাদের জন্য নতুন ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।
এ...
জুলাই ২৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা, ২৪ জুলাই:- রাজধানীর উত্তরা এলাকায় সাম্প্রতিক একটি সামরিক বিমান দুর্ঘটনায় গুরুতর দগ্ধ আহতদের চিকিৎসা সহায়তায় ঢাকায় আসছে চীনের একটি পাঁচ সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল দল।ঢাকায় চীনা দূতাবাস বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সসহ গঠিত চীনা মেডিকেল দলটি আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে।তারা রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে চিকিৎসা মূল্যায়ন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করবেন।
এ ছাড়া, আজ সকালে চীনের ইউনান প্রদেশের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে একটি জরুরি ভিডিও কনসালটেশনেও অংশ নেন।যৌথ এই আলোচনায়...
জুলাই ২৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা:- ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল গুলোর মধ্যে বিদ্যমান ঐক্য আরও বেশি দৃশ্যমান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।তিনি বলেন, আপনাদের মধ্যে যে ঐক্য আছে, সেটা যদি মানুষ চোখে দেখে, তাহলে মানুষের মধ্যে স্বস্তির অনুভূতি আসবে।দেশের মানুষ এটিই চায়।মঙ্গলবার রাতে রাজধানীর যমুনা সরকারি বাসভবনে দেশের চারটি রাজনৈতিক দল—বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন।দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আইন-শৃঙ্খলা নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।তিনি জানান, আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে এবং দলগুলোর মধ্যে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে কোনো মতভিন্নতা বা বিভাজন নেই।বরং...
জুলাই ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা:- সোমবার (২১ জুলাই) উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ অন্তত ২৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়।দুর্ঘটনায় আহতদের সুস্থতা কামনায় মঙ্গলবার (২২ জুলাই) সারা দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সব মসজিদে খতিব, ইমাম এবং মসজিদ কমিটিকে এই দোয়া আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।এর মধ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দুপুর দেড়টায় (বাদ জোহর) বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমানটি।দুর্ঘটনায় আগুন ধরে যাওয়ার পর ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।পরে বিমান বাহিনীর হেলিকপ্টারে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সরকারি সূত্রে জানা গেছে, দুর্ঘটনায়...