বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সেপ্টেম্বর ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
অবরুদ্ধ জুলাই–আগস্ট আন্দোলনে সংঘটিত হত্যাযজ্ঞের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশপ্রধানসহ তিনজনের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেল সকালেই এ সাক্ষ্যগ্রহণ শুরু করার কথা রয়েছে। এর আগে বুধবার বিকেলে প্রায় দেড় ঘণ্টা নাহিদের আংশিক জবানবন্দি শোনে ট্রাইব্যুনাল। তা শেষ না হওয়ায় বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়। আজকের শুনানিতে নাহিদ ইসলাম নিজের বাকি বক্তব্য উপস্থাপন করবেন, পরে তাকে জেরা করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী...
সেপ্টেম্বর ১৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুরের পূর্ণভবা নদীর উপর অবস্থিত রেলওয়ের পুরাতন লোহার ব্রিজ (কাঞ্চন ব্রিজ) হিসেবে পরিচিত, ২০১৭ সালে নতুন ব্রিজ নির্মাণের পর থেকে পরিত্যক্ত অবস্থায় পুরাতন ব্রিজটি পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ২০১৭ সাল থেকে এ পর্যন্ত পুরাতন ব্রিজের প্রায় ২০০ টন লোহা চুরি হয়েছে। ৫০ টাকা কেজি হিসাবে এই লোহাগুলোর বাজারমূল্য দাঁড়ায় প্রায় এক কোটি টাকা।পরিদর্শনে দেখা গেছে, পুরাতন ব্রিজের মাঝের অংশে স্লিপার ও লোহার অংশ নেই। দিনাজপুর রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা জানান, এসব লোহা চুরি হয়ে গেছে। তবে দায়িত্বশীল কর্মকর্তারা এ বিষয়ে দায়সারা বক্তব্য দিয়ে একে অপরের দিকে দায়িত্ব ঠেলে দিচ্ছেন। সচেতন মহল বলছে, রেলওয়ে কর্তৃপক্ষের অবহেলার কারণেই সরকারের কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।এদিকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) ব্রীজ সংলগ্ন এলাকার বাসিন্দারা...
সেপ্টেম্বর ১৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর পক্ষ থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সদস্যদের দুই দিনব্যাপী অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ১৫ ও ১৬ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে প্রতিদিন বিকেল ৪টা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ডিআরইউ-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয় এবং ডিআরইউর পক্ষ থেকে পার্টিসিপেন্টদের মনোনীত করা হয়।
১৫ সেপ্টেম্বর প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। তিনি তাঁর বক্তব্যে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন...
সেপ্টেম্বর ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
আগামী জাতীয় নির্বাচন ও রাজনৈতিক সংস্কার ইস্যুকে ঘিরে দেশের রাজনীতিতে একসময় যে ঐকমত্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মধ্যে, বর্তমানে সেখানে তৈরি হয়েছে দূরত্ব।কয়েক মাস আগে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনের প্রস্তুতি নেওয়া হলেও শেষ মুহূর্তে সেই পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছে এনসিপি।ফলে রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন উঠছে কেন ভেঙে যাচ্ছে এই সম্ভাব্য ঐক্যের সূত্র?
সোমবার জামায়াত ইসলামী খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন ও আরও কয়েকটি ইসলামী দলকে নিয়ে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে।কিন্তু সেখানে অংশ নেয়নি এনসিপি, গণঅধিকার পরিষদ কিংবা এবি পার্টি।এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে, সব দাবিতে তারা একমত হতে পারেনি। বিশেষ করে পিআর পদ্ধতি নিয়ে জামায়াত ও অন্যান্য ইসলামী দল যেখানে...
সেপ্টেম্বর ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
ফরিদপুরের ভাঙ্গায় সহিংস ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে পুলিশ ও প্রশাসন। ঘটনায় পুলিশের সদস্য আহত হওয়া, থানায় ভাঙচুর ও উপজেলা পরিষদ কমপ্লেক্সে অগ্নিসংযোগের মতো ঘটনায় কঠোর বার্তা দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক। তিনি জানিয়েছেন, ফ্যাসিস্ট কর্মকাণ্ডে যারা জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না এবং গ্রেফতার করতে ইতোমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ভাঙ্গা থানা কমপ্লেক্সে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি প্রশাসনের সব স্তরের কর্মকর্তাদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের...
সেপ্টেম্বর ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন।সোমবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।এর আগে বিকাল ৪টা ২২ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন।প্রায় দুই ঘণ্টার এ আলোচনায় বিএনপির শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা, রাজনৈতিক পরিস্থিতি এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, সচিব নাসিমুল গণি এবং পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম।অন্যদিকে বাবরের সঙ্গে ছিলেন সাবেক সিনিয়র সচিব কামরুজ্জামান এবং সাবেক...
সেপ্টেম্বর ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন আদালত।আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (এসকেআইএসসি)-এর দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কার সংক্রান্ত এক রিট মামলার প্রেক্ষিতে আদালত এই শোকজ নোটিশ জারি করে।গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর) আদালত এ আদেশ দেন।সোমবার (১৫ সেপ্টেম্বর) নোটিশটি জেলা প্রশাসকের হাতে পৌঁছানোর কথা রয়েছে।
এই প্রসঙ্গে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম গণমাধ্যমকে বলেন, শোকজ নোটিশের বিষয়ে তিনি শুনেছেন, তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কপির নোটিশ পাননি।উল্লেখ্য, তিনি শুধু জেলা প্রশাসকই নন, একইসঙ্গে এসকেআইএসসি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের...
সেপ্টেম্বর ১০, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে ভিপি, জিএস এবং এজিএস—তিনটি গুরুত্বপূর্ণ পদেই জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। ফলে এবারের ডাকসু নির্বাচনে বড় ধরনের সাফল্য পেয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট।আনুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, ঢাবির ১৮টি হলের মোট ভোটে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পান ৩ হাজার ৮৮৪ ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পান ৩ হাজার ৩৮৯ ভোট।
জিএস পদেও জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী...
সেপ্টেম্বর ১০, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েম।বিজয়ের পর বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের বিজয় হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষার বিজয় হয়েছে।সাদিক কায়েম বলেন, “আজকে আমরা প্রতিটি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি।এই মুহূর্তে আমি স্মরণ করছি বাংলাদেশের আজাদি আন্দোলনের সব শহীদদের, মহান মুক্তিযুদ্ধে প্রাণ হারানো শহীদদের, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের এবং ক্যাম্পাসে আবরার ফাহাদসহ ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়ে নিহত সব শহীদদের।মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন।”
তিনি বলেন, ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা ভোট দিয়ে যে আস্থা ও আমানত তার ওপর রেখেছেন, তা তিনি...
সেপ্টেম্বর ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরমের পর অবশেষে স্বস্তি এনে দিয়েছে টানা বৃষ্টি। সোমবারের মতো আজ মঙ্গলবারও আকাশ থাকবে মেঘলা, মাঝে মাঝে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে জানান, আজ মঙ্গলবারও রাজধানীসহ আশপাশের এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরম...