বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সেপ্টেম্বর ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ সোমবার সকাল ৮টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষার্থীরা আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ভোট দিতে তাদের গড়ে পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে। তবে অপেক্ষার দীর্ঘ সময়ও কারও মুখে বিরক্তি দেখা যায়নি। বিশেষ করে যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, তাদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। এক শিক্ষার্থী বলেন, “সারারাত ঘুমাইনি। ভোরে এসে লাইনে দাঁড়িয়েছি। জীবনের প্রথম ভোট দিয়ে আমি ভীষণ আনন্দিত।”শিক্ষার্থীরা আরও মনে করছেন, জুলাই মাসের গণঅভ্যুত্থান পরবর্তী এই ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের মৌলিক অধিকার আদায় ও ন্যায্য...
আগস্ট ৩১, ২০২৫
নিউজ ডেস্কঃ
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছিলেন বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ। নির্বাচন কমিশন ভবনের একটি ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে তৈরি হয়েছিল তীব্র উত্তেজনা ও রাজনৈতিক বাকযুদ্ধ। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতে একে অপরকে নিয়ে কড়া সমালোচনাও হয়। তবে শনিবারের এক উঠান বৈঠকে পরিস্থিতি বদলাচ্ছে বলে আভাস দেন হাসনাত।
শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে ‘নতুন সংবিধান’ নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল। কিন্তু তিনি রুমিন ফারহানা লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং কিছু উপহারও দিয়েছেন। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা, আমরা অবশ্যই সেটি স্বাগত জানাই।এর আগে নির্বাচন কমিশন...
আগস্ট ৩১, ২০২৫
নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-স্থানীয়দের সংঘর্ষে পরীক্ষা স্থগিত।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।রোববার (৩১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। তিনি জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে রোববারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি পর্যালোচনা করে পরীক্ষার নতুন সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এক নারী শিক্ষার্থীকে দারোয়ান কর্তৃক মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের...
আগস্ট ২৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
জুলাই আন্দোলনের সময় ব্যাপক বিতর্কের জন্ম দেওয়া ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে অবশেষে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আন্দোলনের সময় তাকে অভিযোগ করা হয়, তিনি ফেসবুক, ইউটিউব, টিকটক ও ব্লগসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভিডিও তৈরি করে এবং লাইভ প্রচার চালিয়ে শেখ হাসিনার সরকারের পক্ষ নিয়ে কাজ করেছেন। আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে নির্বিচারে গুলি চালানো ও হত্যাকাণ্ডের বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। কেবল তাই নয়, অভিযোগ রয়েছে, তৌহিদ আফ্রিদি অন্য কনটেন্ট ক্রিয়েটরদেরও চাপ দিয়েছেন যাতে তারা আন্দোলনের বিপক্ষে কনটেন্ট তৈরি করে। কেউ রাজি না হলে তাদের ওপর ভয়ভীতি ও নির্যাতন চালানো হয়েছে।
অভিযোগ অনুসারে, অতীতেও তৌহিদ আফ্রিদি ক্ষমতাসীনদের বিতর্কিত কর্মকাণ্ডে সমর্থন দিয়ে ভিডিও বানাতেন। তিনি পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদসহ...
আগস্ট ২৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আজ মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত ইস্যু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ এক শুনানি শুরু হয়েছে। ২০১১ সালে দেওয়া এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করা হয়েছিল। সেই রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) আবেদনগুলো আজ থেকে শুনানি শুরু করলো আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে এই বেঞ্চ বসেছে। বিভিন্ন সূত্র অনুযায়ী বেঞ্চে ছয় থেকে সাতজন বিচারপতি রয়েছেন।
এই মামলায় মোট পাঁচটি আবেদন করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচজন বিশিষ্ট নাগরিক এবং আরও একজন আলাদাভাবে আবেদন করেছেন। বিএনপি ও জামায়াতের আবেদনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন আরও কয়েকজন সিনিয়র আইনজীবী। জামায়াতের...
আগস্ট ২৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক এবং টেস্টে অন্যতম সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ আপাতত টি-টোয়েন্টি ফরম্যাট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচকদের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ২৭ বছর বয়সি এই ডানহাতি অলরাউন্ডার।সম্প্রতি সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নেন মিরাজ। এশিয়া কাপের দলেও জায়গা হয়নি তার। ফলে তাকে নিয়ে আলোচনা শুরু হয় ক্রিকেট মহলে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, মিরাজ নির্বাচকদের সঙ্গে আলাপ করে জানিয়েছেন যে, তিনি এখন কেবল টেস্ট ও ওয়ানডেতেই মনোযোগ দিতে চান। তবে দলের প্রয়োজনে টি-টোয়েন্টি খেলতে তিনি প্রস্তুত থাকবেন।এ বিষয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সরাসরি কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন যে,...
আগস্ট ২৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেন তারা ব্যস্ত সড়ক পরিহার করে বিকল্প স্থানে সভা-সমাবেশ আয়োজন করেন। এতে জনভোগান্তি এড়ানো সম্ভব হবে বলে তিনি মনে করেন।শনিবার (২৩ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ৩২টি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় এবং মহানগর নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ অনুরোধ জানান তিনি। এসময় কমিশনার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডিএমপির প্রস্তুতির বিষয়েও বিস্তারিত তুলে ধরেন।
সাজ্জাত আলী বলেন, নির্বাচনের সময় সর্বোচ্চ সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তবে রাজনৈতিক দলগুলোকে জনস্বার্থের কথা বিবেচনা করে ব্যস্ত সড়ক, জনবহুল মোড় কিংবা যান চলাচলের পথে কর্মসূচি না করার অনুরোধ করা হচ্ছে। তিনি বলেন, “রাস্তা বন্ধ থাকার কারণে গর্ভবতী...
আগস্ট ২৪, ২০২৫
নিউজ ডেস্কঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার বিকালে বিএসএফের বিশেষ গোয়েন্দা শাখা পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার স্বরূপনগরের হাকিমপুরের তেঁতুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।পরে রাতেই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে স্বরূপনগর থানার হাতে তুলে দেওয়া হয়।মোহাম্মদ আরিফুজ্জামান ময়মনসিংহের মুক্তাগাছায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের ২ নম্বর ব্যাটালিয়নে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মরত ছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগ ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তা ও নেতাদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়।সেই আতঙ্ক থেকেই আরিফুজ্জামান সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন বলে অভিযোগ উঠেছে।তিনি আত্মগোপনের জন্য স্বরূপনগরের তেঁতুলিয়ায় এক আত্মীয়ের...আগস্ট ২৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজধানীর মহাখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মীর হোসেন নামে এক ব্যক্তি। তার বয়স ছিল ৫৫ বছর। শনিবার দুপুর পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।
তিনি বলেন, আগুনে মীর হোসেনের শরীরের প্রায় ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। একটানা কয়েক দিন চেষ্টা চালানো হলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।গত ১৭ আগস্ট সন্ধ্যা সোয়া ৭টার দিকে মহাখালী রেলগেট এলাকার কাছে অবস্থিত ‘ইউরেকা এন্টারপ্রাইজ’ নামের একটি পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর...
আগস্ট ২৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
বহুল আলোচিত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার মতে, পিআর পদ্ধতিতে জনগণের হাতে সরাসরি প্রার্থী বাছাইয়ের সুযোগ থাকবে না, বরং কেবল দলের প্রতীককেই ভোট দিতে হবে। এতে রাজনৈতিক দলগুলো আরও বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে।শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাংকের পাড় ময়দানে জেলা বিএনপির সদস্য নবায়ণ ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, নির্বাচনে পিআর পদ্ধতি কী— সে বিষয়ে দেশের জনগণ অবগত নয়। আগে আমাদের নির্বাচনি ব্যবস্থায় এমন কিছু দেখা যায়নি। এখন হঠাৎ দু-একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলছে। এর মাধ্যমে নির্বাচনের বিলম্ব ঘটানোর চেষ্টা চলছে, সেটি বিএনপি বুঝতে পারছে।তিনি আরও বলেন, দেশের...