বুধবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

জমি বিরোধে এসিডে কৃষকের শরীর ঝলসে দিল প্রতিপক্ষ,আটক ১

জানুয়ারি ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের এসিড নিক্ষেপে ঝলসে গেছে খলিলুর রহমান (৫০) নামের এক কৃষকের শরীর।এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ।আটককৃত ব্যক্তির নাম শরিফ মিয়া (৩৬)।তিনি উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ধানীপাড়া এলাকার আব্দুস সোবহানের ছেলে।  গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে ওই কৃষকের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে দুর্গাপুর থানায় মামলা দায়ের করার পরপরই তাকে আটক করা হয়।এর আগে গত বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের দক্ষিণ নাওদ্বারা গ্রামে এ ঘটনা ঘটে।পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় ওই কৃষককে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।পারিবারিক ও মামলা সূত্রে...

কলেজ ছাত্রকে আটকে রেখে মুক্তিপণ আদায়ের চেষ্টা

জানুয়ারি ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে পরিত্যক্ত একটি বাড়িতে এক কলেজছাত্রকে আটকে রেখে সমন্বয়ক পরিচয়ে তিন তরুণ দেড় লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ নগরীর উপশহরে, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের পরিত্যক্ত বাড়ি থেকে ঐ কলেজ ছাত্রকে উদ্ধার করে। এসময় ৩ জন অপহরন কারিকে আটক করে থানায় নেয়া হয়।আটক কৃতরা হলেন, নাটোর সদরের জাহিদুল ইসলাম (২০), তাহাসান হোসেন আকাশ (২১) ও চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জের শাহাদাত হোসেন (২৭)।তারা রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফাহিম হোসেন জীম (১৭)।তিনি রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।তবে,আটক শাহাদাত হোসেন মুক্তিপণ আদায়ের অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন,...

নেত্রকোনায় চারু ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) শীতবস্ত্র বিতরণ

জানুয়ারি ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় নেত্রকোনা সদর পৌরসভার বড় বাজারস্ত এলাকায় অজহর রোডে চারু ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।চারু ডেভেলপমেন্ট এসোসিয়েশন সভাপতি বাসুদেব চন্দ্র সাহার সভাপতিত্বে সাধারন সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দাস এর সঞ্চালনায় অজহর রোড প্রাঙ্গণে দুই শত হত দরিদ্র অসহায় মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন চারু ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সহ সভাপতি আবুল কাশেমসহ সংগঠনের নেতৃবৃন্দ এলাকার সুশীল সমাজে নেতৃবৃন্দ,ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।  IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা। ...

পশ্চিমাঞ্চলে দুই আন্তঃনগর ট্রেনের স্টেশনে যাত্রাবিরতি বাতিল

জানুয়ারি ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল দুটি আন্তঃনগর ট্রেনের স্টেশনে যাত্রাবিরতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।এই সিদ্ধান্ত ১৯ জানুয়ারি, রোববার থেকে কার্যকর হবে।পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক নির্দেশনায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭/৭৫৮) ট্রেন পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার কিসমত রেলওয়ে স্টেশনে এবং মধুমতি এক্সপ্রেস (৭৫৫/৭৫৬) ট্রেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পুখুরিয়া রেলওয়ে স্টেশনে আর থামবে না।রেলওয়ের বাণিজ্যিক বিভাগের তথ্য অনুযায়ী, স্টেশন দুটিতে টিকিট বিক্রি অত্যন্ত কম।এছাড়া স্টেশনগুলোর আশেপাশে অন্য স্টেশন নিকটবর্তী হওয়ায় ট্রেন চলাচলে সময়ক্ষেপণ হয়।পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মো. মামুনুল ইসলাম বলেন, “পুখুরিয়া ও কিসমত স্টেশনগুলো...

নেত্রকোণায় আঃ লীগ নেতা লক্ষীগঞ্জ ইউপি চেয়ারম্যান তুহিন গ্রেফতার

জানুয়ারি ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আজহারুল হক তুহিনকে গ্রেফার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ।আজ বুধবার সকাল ১১টায় তাকে বিরামপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজ সাংবাদিকদের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম বুধবার সকাল ১১টার দিকে বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে লক্ষীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আজহারুল হক তুহিনকে গ্রেফতার করা হয়।তিনি আরো জানান, ৫ আগষ্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই তুহিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা। ...

রাজশাহীতে পুলিশের বিশেষ কল্যাণ সভায় আইজিপি

জানুয়ারি ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এবং রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে আজ ১৫ জানুয়ারি ২০২ খ্রিস্টাব্দ বিকেল ৪টায় এই সভা আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম, বিপিএম।প্রধান অতিথি অফিসার ও ফোর্সদের বিভিন্ন আবেদন-নিবেদন মনোযোগসহকারে শোনেন এবং সেগুলোর দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করেন। বিশেষ কল্যাণ সভায় আইজিপি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে।সুদীর্ঘ সময় ধরে পুলিশ জনগণের সাথে মিলেমিশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।তিনি বলেন, পুলিশকে জনবান্ধব করতে এবং পুলিশের মধ্যে বিদ্যমান অসঙ্গতি দূর করতে, নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তনে...

পোষ্যকোটা পুনর্বহালের দাবিতে রাবিতে আবারো কর্মবিরতি

জানুয়ারি ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী :- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে আবারও পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। ১৫ জানুয়ারি  বুধবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের পাশে লিচু চত্বরে এ কর্মসূচি শুরু হয়। এতে জরুরি পরিষেবা ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রায় সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ফলে সার্টিফিকেট উত্তোলনসহ অনেক ক্ষেত্রেই ভোগান্তির সৃষ্টি হয়েছে। একই দাবিতে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবারও পূর্ণ দিবস কর্মবিরতি পালন করার ঘোষণা দেন কর্মকর্তা-কর্মচারীরা।এ সময় আন্দোলন কারিরা বলেন, পোষ্য কোটা কোনো কোটা নয়, অন্য সরকারি চাকরিজীবীরা যেমন সুবিধা পান, এটা তেমনই একটি সুবিধা।তাঁরা এটিকে প্রাতিষ্ঠানিক অধিকার হিসেবে দেখছেন। তাঁরা ১ শতাংশ নয়, ৫ শতাংশ...

নেত্রকোনায় ডিএনসি’র অভিযানঃ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

জানুয়ারি ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবপ্রসাদপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ মোঃ রুবেল মিয়া(২৫) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। নেত্রকোনা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মোঃ রুবেল মিয়া দীর্ঘ দিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম মঙ্গলবার রাতে সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবপ্রসাদপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ মোঃ রুবেল মিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ বুধবার দুপুরে আদালতে হাজির করা...

ফায়ার সার্ভিসের ৬ কর্মকর্তার পদোন্নতি

জানুয়ারি ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ পদোন্নতি পেলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৬ জন কর্মকর্তা।১২ জানুয়ারি ২০২৫ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে তাদের নামে প্রজ্ঞাপন জারি করা হয়।উপসহকারী পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তাকে ১৫ জানুয়ারি ২০২৫ সকাল ১১-৩০ ঘটিকায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়। এ সময় অধিদপ্তরের পরিচালকগণ এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ বিভিন্ন জেলায় জেলা প্রধানের দায়িত্ব পালন করবেন।অধিদপ্তরের সম্মেলন কক্ষে র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালক সদ্য পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন...

আবদুল হামিদ ও শেখ হাসিনার বিরুদ্ধে মামলা: রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

জানুয়ারি ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা:- সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদসহ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ১২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।মামলা দায়ের করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী রাকিবুল ইসলাম।মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, সম্পদ পাচার, জনগণের সম্পদ ক্ষতিগ্রস্ত করা এবং রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আসামিদের দায়ী করা হয়। মামলার বাদী রাকিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, "এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়।জনগণের স্বার্থ রক্ষায় এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমি মামলা দায়ের করেছি।"মামলায় অভিযোগ করা হয়, আসামিরা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে সরকারি সম্পদ আত্মসাৎ করেছেন এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছেন।এতে...