রবিবার ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

‘মহিলা’র পরিবর্তে ‘নারী’-মন্ত্রণালয় ও দপ্তরের নামকরণে পরিবর্তন আসছে

নভেম্বর ৩০, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা:- সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের নামকরণে আনা হচ্ছে পরিবর্তন।‘মহিলা’ শব্দের পরিবর্তে যুক্ত করা হচ্ছে ‘নারী’।এই পদক্ষেপ নারীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।সম্প্রতি আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করা হবে।পাশাপাশি, মন্ত্রণালয়ের অধীন ‘মহিলাবিষয়ক অধিদপ্তর’ এবং ‘জাতীয় মহিলা সংস্থা’ নামও পরিবর্তিত হবে।নতুন নাম হবে যথাক্রমে ‘নারী অধিদপ্তর’ ও ‘জাতীয় নারী সংস্থা’। সিনিয়র সচিবের বক্তব্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এ বিষয়ে বলেন,“আমরা ‘মহিলা’ শব্দের পরিবর্তে ‘নারী’ যুক্ত করার সব প্রস্তুতি সম্পন্ন করেছি। এটি শুধু নাম পরিবর্তন...

ট্রেনের টিকিট কাটতে নতুন নিয়ম চালু

নভেম্বর ৩০, ২০২৪

নিউজ ডেস্কঃ ট্রেনের টিকিট কাটায় নতুন নিয়ম চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।এই নতুন নিয়ম ২৯ নভেম্বর বিকেল থেকে কার্যকর করা হয়েছে।এই নতুন নিয়োমানুযায়ী এখন কাউন্টার থেকে টিকিট কাটলেও যে ফোন নাম্বার দিয়ে অনলাইনে ই-টিকেটিং একাউন্ট রেজিস্ট্রেশন করা সেই সিম নাম্বারে OTP কোড যাবে।OTP কোড সঠিক ভাবে বলতে পারলেই কাউন্টার থেকে হ্যান্ড টিকিট ইস্যু করা যাবে। আগে যারা যে কোনো পরিচিত ও অপরিচিত ব্যক্তির নাম্বার ব্যবহার করে কাউন্টার থেকে টিকিট কাটতেন তাদের জন্য এটা সুখবর নয়।কেননা এখন থেকে রেজিষ্ট্রেশন করা নাম্বারে কোড যাবে আর কোড বলতে পারলেই টিকিট দেওয়া হবে।২৯ নভেম্বর শুক্রবার বিকেল থেকে এই নিয়ম কার্যকর করেছে বাংলাদেশ রেলওয়ে ও ই-টিকেটিং প্রতিষ্ঠান। IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ। ...

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু উদ্বোধনের অপেক্ষায়: পরিবর্তন হচ্ছে নাম

নভেম্বর ৩০, ২০২৪

নিউজ ডেস্কঃ যমুনা নদীর ওপর নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর পুরোপুরি কাজ শেষ হবে চলতি বছরের ডিসেম্বর মাসে।এরপর দিনক্ষন ঠিককরে ২০২৫ এর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এটি উদ্বোধন ও চালু হতে পারে।সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন,১৭ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত রেলসেতুটি উদ্বোধনের আগেই বঙ্গবন্ধু শেখ মুজিব নামটি পরিবর্তন করা হবে।নাম এখনও চূড়ান্ত করা হয়নি।তবে সেতু এলাকা বা জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের কোনো শহীদের নামে এর নামকরণ করা হতে পারে এমন ইঙ্গিত দেন তিনি।বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান বলেন, এপর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি ৯৬ শতাংশ, তবে নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে ৯৯ শতাংশ।ডিসেম্বর নাগাদ আমরা ট্রেন চলাচলের সব কাজ সম্পন্ন করতে...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে আটক ২০ জন

নভেম্বর ৩০, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২০ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৬ জন, মাদক মামলায় ৩ জন, অন্যান্য অপরাধে ৭ জন এবং ওয়ারেন্টভূক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মো: এরশাদুল ইসলাম(৫৩), মো: আতিকুর রহমান (২৪), মো: মিলন(৪০), মোহা: মনজুরুল ইসলাম বিদ্যুৎ (৪৬), মো: আজমুল হক সাচ্চু(৫২) ও মো: হোসেনুর রহমান সুমন(৪০)। মো: এরশাদুল ইসলাম রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হরিপুর বেলপাড়া গ্রামের মো: মাজেদ...

অনুর্ধ-১৮ রাজশাহী জেলা ক্রিকেট দলকে পোষাক প্রদান

নভেম্বর ৩০, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- নওগাঁ জেলা স্টেডিযামে ১ ডিসেম্বর অনুষ্টিতব্য ইয়াং টাইগার অনুর্ধ-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় রাজশাহী জেলা ক্রিকেট দল অংশ গ্রহন করবে। উদ্বোধনী দিনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রিকেট দল প্রতিদন্দিতা করবে। এ উপলক্ষে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য গতকাল বৃহস্প্রতিবার(২৮নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী জেলা ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তগনের হাতে পোষাক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদার রুমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গৌতম কুমার সরকার। এ সময় হকি ফেডারেশনের সাবেক নির্বাহী সদস্য মোঃ তৌফিকুর রহমান রতন, দলীয় ম্যানেজার মোঃ আব্দুর রউফ রিপন, কোচ মোঃ তারেকুল...

রেলের নতুন মহাপরিচালক আফজাল হোসেন

নভেম্বর ৩০, ২০২৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আফজাল হোসেন। তিনি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রেলপথ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব উজ্জ্বল কুমার ঘোষের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে  বিষয়টি জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বর্তমান মহাপরিচালক সরদার সাহাদাত আলীকে সরিয়ে নতুন মহাপরিচালককে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। বর্তমানে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আফজাল হোসেন আগামী ৮ ডিসেম্বর থেকে রেলওয়ের মহাপরিচালক হিসেবে তাঁর কর্মদায়িত্বের মেয়াদ শুরু করবেন। IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ। ...

গ্রাহকের সাথে দুর্ব্যবহারের অভিযোগ ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে

নভেম্বর ২৮, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জ সোনালী ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে গ্রাহকের সাথে দুর্ব্যবহার ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে।সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর বরাবর এমন অভিযোগ করেছেন মো.আবু ছালেক নামে স্থানীয় এক স্কুল শিক্ষক। ব্যাংকে লেনদেন সংক্রান্ত কাজে ব্যাংকে গেলে ম্যানেজার সাইকুল ইসলাম তাঁর সাথে খারাপ আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করেন ওই শিক্ষক।ভুক্তভোগী আবু ছালেক উপজেলার গাড়াউন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আর অভিযুক্ত মোহনগঞ্জ সোনালী ব্যাংকের ম্যানেজার মো. সাইকুল ইসলাম। অভিযোগ সূত্রে জানা গেছে, একটি চেক বই উত্তোলনের জন্য গত ৩ সেপ্টেম্বর দুপুরে মোহনগঞ্জ সোনালী ব্যাংকে যান আবু ছালেক। এসময় দায়িত্বপ্রাপ্ত কাউকে না পেয়ে ম্যানেজার সাইকুল ইসলামকে সমস্যার কথা জানান। তবে ম্যানেজার আবু ছালেককে...

ট্রাম্পের ক্যাবিনেট সদস্যদের হত্যার হুমকি, তদন্তে নামলো এফবিআই

নভেম্বর ২৮, ২০২৪

নিউজ ডেস্কঃ দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের সদস্যদের হত্যার হুমকি পাওয়ার অভিযোগ উঠেছে। ট্রানজিশন টিম থেকে জানানো হয়েছে, ২৬ নভেম্বর রাত এবং ২৭ নভেম্বর সকালে ট্রাম্পের ক্যাবিনেট সদস্য ও প্রশাসনিক অ্যাপয়েন্টিদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।এমনকি তাদের পরিবারের সদস্যদেরও টার্গেট করার হুমকি এসেছে। বিভিন্নভাবে বোমা মেরে উড়িয়ে দেওয়া থেকে শুরু করে পিষে দেওয়ার মতো ভয়ঙ্কর হুমকি দেওয়া হয়েছে বলে ট্রানজিশন টিম জানায়। এই ঘটনায় তড়িৎ ব্যবস্থা গ্রহণ করেছে নিরাপত্তা বাহিনী এবং মনোনীত ব্যক্তিদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এফবিআই এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে। তাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা হুমকির বিষয়ে অবগত এবং স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে তদন্ত করছে।এফবিআই...

উচ্চ দামের সুযোগে অপরিপক্ক টমেটা বিক্রি: লাভের মুখ দেখছেন কৃষকরা

নভেম্বর ২৭, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- টমেটোর রাজধানী রাজশাহীর গোদাগাড়ীসহ জেলার বাজার এগুলোতো টমেটার দাম চড়ার কারনে বিক্রি হচ্ছে অপরিপক্ক টমেটা।এতে করে লাভবান হচ্ছে কৃষক। জানাগেছে খেতেই প্রতিমণ কাঁচা টমেটো বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২০০০ টাকা মন দরে।আগাম হাইব্রিড জাতের এসব টমেটো চাষে মৌসুমের আগেই পরিপক্ক হওয়ায় ভালো দাম পাচ্ছেন কৃষক। ফলে এই উপজেলায় প্রতিবছর বাড়ছে হাইব্রীড টমেটোর চাষ। টমেটোর রাজধানী খ্যাত জেলার গোদাগাড়ীতে চাষ হয় উন্নতমানের দেশি-বিদেশি টমেটা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায়  এই অঞ্চলের কৃষকদের টমেটোর চাষে আগ্রহ বেশি দেখা গেছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বলছে, চলতি মৌসুমে রাজশাহী জেলায় টমেটোর চারা রোপন  চলছে। চারা লাগানোর মৌসুম শেষে  টমেটো চাষের লক্ষমাত্রা জানা যাবে। তবে বর্তমানে জেলায় প্রায় পৌনে ৩ হাজার হেক্টরের...

গণঅভ্যুত্থানের আগে বিশ্ববিদ্যালয়গুলো মাস্তানদের নিয়ন্ত্রণে ছিলো

নভেম্বর ২৭, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- গণঅভ্যুত্থানের আগে বিশ্ববিদ্যালয়গুলো মাস্তানদের নিয়ন্ত্রণে ছিলো।তখন হলগুলো অত্যাচারের স্থান ছিলো বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সমাজবিশ্লেষক অধ্যাপক আনু মোহাম্মদ। বুধবার দুপুরে নেত্রকোণার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত নেত্রকোণা বিশ্ববিদ্যালয়) এ 'কেমন বিশ্ববিদ্যালয় চাই'শীর্ষক এক আলোচনা সভা শেষে তিনি এমন মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন, চলমান পরিস্থিতিতে সকল জাতি গোষ্ঠীর মানুষকে নিয়ে একটি সুন্দর দেশ গঠনে শিক্ষার্থীদের অগ্রগামী ভূমিকা রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিমের সভাপতিত্বে এই আলোচনা সভায় অর্থনীতিবিদ অধ্যাপক মোঃ নূরুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নিলোর্মি, পরিবেশ বিজ্ঞানী ও জলবায়ু বিশেষজ্ঞ ড. আহসান উদ্দিন...