শুক্রবার ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

সৌদিতেই থাকছেন রোনাল্ডো, জানুন নতুন চুক্তির বিস্তারিত

ফেব্রুয়ারি ১১, ২০২৫

নিউজ ডেস্কঃ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আরও দীর্ঘ সময় সৌদি আরবেই থাকছেন। সম্প্রতি জানা গেছে, তিনি আল-নাসরের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন, যা তাকে ২০২৭ সাল পর্যন্ত সৌদি প্রো লিগে ধরে রাখবে। ২০২৩ সালে ইউরোপীয় ফুটবল ছেড়ে সৌদি ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার পর থেকেই রোনাল্ডো অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন। তার গোল করার দক্ষতা, অভিজ্ঞতা এবং নেতৃত্ব দলকে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে সাফল্য এনে দিয়েছে।নতুন চুক্তির ফলে রোনাল্ডোর বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফুটবলবিশ্বের অন্যতম সেরা এই তারকা ইউরোপে ফিরে যাওয়ার পরিবর্তে সৌদিতেই ক্যারিয়ারের শেষ সময়টা কাটানোর ইঙ্গিত দিয়েছেন। আল-নাসরের হয়ে এখন পর্যন্ত অসংখ্য গোল ও রেকর্ড গড়ে নিজেকে অপরিহার্য প্রমাণ করেছেন রোনাল্ডো। নতুন চুক্তির ফলে ক্লাবটি আরও দীর্ঘ...

আরএমপি সদর দপ্তরে আইজিপি বাহারুল আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ১১, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে রাজশাহী বিভাগে কর্মরত বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম, বিপিএম। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) বিকেল ৩:৪৫ মিনিটে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং সাম্প্রতিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।আইজিপি বাহারুল আলম রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমানের নেতৃত্বে...

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরে বিশেষ সভা

ফেব্রুয়ারি ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি ২০২৫) সকালে দিনাজপুরের ঘাসিপাড়াস্থ জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনের (৬ষ্ঠ তলা) সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের শিক্ষার্থী, সুবিধাভোগী তরুণ-তরুণী, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।সভায় সভাপতিত্ব করেন শহর সমাজসেবা সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ারা বেগম সানু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (অঃ দাঃ) মো. ময়নুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পরিচালক মো. মনির হোসেন এবং সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম। এছাড়া আলোচক...

রাজশাহী মহানগরীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে ১২ জন গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, অন্যান্য অপরাধে ৩ জন এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৮ জনকে আটক করা হয়েছে।নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ কর্মী আমিনা খাতুন (৩৯) নাটোর জেলার লালপুর থানার মুমিনপুর গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে।বর্তমানে তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার টিকাপাড়া এলাকায় বসবাস করছেন। এছাড়া অন্যান্য অপরাধে গ্রেপ্তারকৃতদের মধ্যে মহানগরীর বিভিন্ন স্থানে চুরি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন, মারামারি ও অন্যান্য অপরাধের ঘটনায়...

২০৪৫ সাল পর্যন্ত যমুনা রেলসেতুতে বাণিজ্যিক সুবিধা পাচ্ছেনা রাজশাহী অঞ্চল

ফেব্রুয়ারি ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- যমুনা রেলসেতু ট্রেন পারাপারে গতি আনতে যমুনায় রেলসেতু নির্মাণ হলেও এর পুরোপুরি সুফল আপতত পাচ্ছেনা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ।যতদিন নাটোরের আব্দুলপুর থেকে রাজশাহী পর্যন্ত ডাবল লাইন নির্মাণ না হবে,ততদিন বাণিজ্যিক সুবিধা পাবে না গুরুত্বপূর্ণ এই দুই জেলার মানুষ ও ব্যবসায়ীরা।রেল কর্তৃপক্ষ বলছে, মাস্টার প্ল্যান অনুযায়ী ২০৪৫ সালের মধ্য রুটটিতে ডাবল ও ডুয়েলগেজ লাইন হতে পারে ।তবে আদৌ কাঙ্খিত বাণিজ্যিক সুফল মিলবে কি না- তা নিয়ে রয়েছে শঙ্কা। পশ্চিমাঞ্চল রেলওয়ে তথ্যমতে, রেলপথে যোগাযোগের নতুন দ্বার হিসেবে ডুয়েল গেজ ও ডাবল ট্র্যাকে দৃশ্যমান হয়েছে দেশের সব বড় বড় রেলসেতুতে। ৩ বছরের বেশি সময়ে প্রায় ১৬ হাজার ৭৮১ কোটি টাকায় নির্মিত হয়েছে সেতুটি।বৃহৎ এই অবকাঠামোর ফলে পশ্চিমাঞ্চল রেলের এক হাজার ৭০০ কিলোমিটার পথ ছুটে চলা ৪২টি...

মদনে মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি সম্পাদক নির্বাচিত

ফেব্রুয়ারি ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার মদনে উপজেলা পাবলিক হল মাঠে ৮ ফেব্রুয়ারি শনিবার উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত।উক্ত সভায় সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি মোঃ আক্কাছ উদ্দিন ও অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোঃ জসিম উদ্দিন। এ সময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ নূরুল আলম তালুকদার সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন আহম্মেদ সেকুল।পরে শিক্ষকের ভোটের মাধ্যমে সভাপতি সম্পাদক পদে নির্বাচন করা হয়।এতে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার জোসনা বেগম,সহকারি প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা...

আওয়ামী লীগের ৮২ নেতাকর্মী গ্রেপ্তার, গাজীপুরে নিরাপত্তা জোরদার

ফেব্রুয়ারি ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৮২ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত থেকে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) জানিয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এই ধরপাকড় চালানো হয়েছে। পুলিশের দাবি, আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও জননিরাপত্তা রক্ষার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, কিছু রাজনৈতিক কর্মী নাশকতার পরিকল্পনা করছে।তাই জননিরাপত্তা নিশ্চিত করতে এবং গাজীপুরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা অভিযান চালাই।যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, শুধু তাদেরই আটক করা হয়েছে।”তিনি...

হাসিনা ভারতে বসে উষ্কানি দিয়ে দেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে

ফেব্রুয়ারি ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন খুনি হাসিনা ভারতে বসে বিজেপি সরকারের সহযোগীতায় বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষরযন্ত্র করছে।হাসিনা নতুন করে আবার বাংলাদেশের একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য ভারতে সবে এমন উষ্কানিমূলক বক্তব্য রাখছেন।এই উষ্কানির কারণেই ছাত্রজনতা ধানমন্ডির বাড়ীসহ দেশের ৩৫টি জেলায় হামলা ভাংচুর করেছে।  শনিবার দুপুরে নেত্রকোনা জেলা জামায়েত ইসলামীর আয়োজনে এক কর্মী সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।এ সময় তিনি আরও বলেন হাসিনার শাসনামলে দেশের মানুষের উপর যে নির্যাতন চালানো হয়েিেছিল সেই নির্যাতনে ক্ষোভের কারণেই দেশের এখনো বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে।এ সময় তিনি সংস্কার ও নিরেপেক্ষ নিবার্চন কমিশনের অধীনে নিবার্চন...

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের মিলনমেলা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর বার্ষিক মিলন মেলা ৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার দিনাজপুরের জাতীয় উদ্যান (রামসাগর) এ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বি.এফ.ইউ.জে)-এর সাবেক সভাপতি শওকত মাহমুদ,তিনি বলেন,আওয়ামী ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু তাদের দোসররা এখনো রয়ে গেছে।মালিকপক্ষের পত্রিকাগুলোর যারা সম্পাদক ছিলেন, তারা সরে গেছেন, তবে তাদের অনুসারীরা এখনো সক্রিয়। মাঝে মাঝে মনে হয়, যেন ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে।তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, ছাত্র আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতার পুনরুদ্ধার হয়েছে, তা কখনোই ফ্যাসিবাদের পুনরাগমন হতে দেবে না।আমাদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও স্বাধীনতার চেতনাকে টিকিয়ে রাখতে হবে।সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর মিলন-মেলা...

দুর্গাপুরে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

ফেব্রুয়ারি ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোণার দূর্গাপুরে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১০টায় গুজিরকোনা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর সার্বিক তত্বাবধানে ময়মনসিংহ ডাঃ কে জামান বি এন এস বি চক্ষু হাসপাতাল এর সহযোগিতায় বাকলজুড়া ইউনিয়ন বিএনপি এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। বাকলজুড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আব্দুস সাত্তার সভাপতিত্বে আনোয়ার হোসেন খলিফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, জেলা বিএনপি সদস্য ইমাম হোসেন আবু চাঁন চেয়ারম্যান, দূর্গাপুর...