শুক্রবার ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

পূর্বধলায় নাশকতার মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৭, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার পূর্বধলায় নাশকতার অভিযোগে করা মামলায় কামরুল ইসলাম খান (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার দিবাগত রাতে উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনের এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পরে রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত কামরুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।তিনি উপজেলার সদর ইউনিয়নের পূর্বধলা রাজপাড়া এলাকার মৃত আদম আলী খানের ছেলে।পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করে আজ রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।  IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা। ...

নেত্রকোনাকে সাংস্কৃতিক রাজধানী ঘোষণার দাবী:

ফেব্রুয়ারি ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনায় ২৮ তম বসন্তকালীন সাহিত্য উৎসবে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পেয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি এবং কালের কন্ঠের সম্পাদক কবি,গদ্য শিল্পী ও সাংবাদিক হাসান হাফিজ।সাহিত্য উৎসবে নেত্রকোনাকে সাংস্কৃতিক রাজধানী ঘোষণার দাবী জানিয়েছেন সাংবাদিক হাসান হাফিজ প্রতিবছরের মতো এবারও নেত্রকোনায় বসন্তবরণ,বণার্ঢ্য র‍্যালী, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা,স্বরচিত কবিতাপাঠ,আলোচনা পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ২৮তম বসন্তকালীন সাহিত্য উৎসব।নেত্রকোনা সাহিত্য সমাজ শহরের মোক্তারপাড়া বকুলতলায় এই উৎসবের আয়োজন করে।অনুষ্ঠান মঞ্চে বিকেলে প্রধান অতিথি নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার সন্মাননা স্বারক তুলে দেন কবি, গদ্য শিল্পী ও সাংবাদিক হাসান হাফিজের...

অপারেশন ডেভিল হান্টের ৪ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৬ জন

ফেব্রুয়ারি ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ৪ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৬ জন গ্রেপ্তার হয়েছে।সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে।গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৪ জন গ্রেপ্তার হয়েছে।এছাড়াও আরএমপির অভিযানে ১২ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে মাদক মামলায় ৫ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন এবং অন্যান্য অপরাধে ৬ জন। অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন: মো: অভি (২৭), মো: শামীম বাপ্পী (৪৮), মো: জাকির (৪০) ও মো: মিজানুর রহমান (৩০)।অভি রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাঁশমারী এলাকার...

রাজশাহীতে নারীর দগ্ধ লা’শ উদ্ধার : স্বামী লাপাত্তা

ফেব্রুয়ারি ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী নগরিতে একটি বাড়ীথেকে হেলেনা আক্তার (৩৫) নামের এক নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।১৫ ফেব্রুয়ারি শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।ওই নারী নগরের চন্দ্রিমা থানার নামো ভদ্রা রেললাইনের পাশে একটি বাড়িতে ভাড়া থাকতেন।তার স্বামীর নাম আলমগীর হোসেন রয়েল।তিনি হেলেনাকে দ্বিতীয় বিয়ে করেছিলেন।ঘটনার পর থেকে আলমগীরকে খুঁজে পাচ্ছে না পুলিশ।হেলেনা দুবছর আগে সৌদী আরবে ছিলেন। নিহতের মা ও ভাইয়ের দাবি, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় হেলেনাকে হত্যা করা হয়েছে।চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান বলেন, সকাল ৯টার দিকে এক লোক থানায় ফোন করে ঘরে আগুনে পোড়া লাশ পড়ে থাকার কথা জানান।এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।তিনি জানান, ঘরে তেমন...

পিএফজি’র উদ্যোগে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় সভা

ফেব্রুয়ারি ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”- এই শ্লোগানকে নিয়ে মনোহরদীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১ টায় মনোহরদীর শীতল হাওয়া রেস্টুরেন্ট মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।পবিত্র কোরান থেকে তেলাওয়াত এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) মনোহরদী এর কো-অর্ডিনেটর কাজী আনোয়ার কামালের সভাপতিত্বে এবং পিএফজি অ্যাম্বাসেডর সাইদুর রহমান তসলিম এর সঞ্চালনায় পিএফজি’র কার্যক্রম এবং সম্প্রীতির অভিযাত্রা বিষয়ক লিখিত বক্তব্য পাঠ করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য।লিখিত বক্তব্যে বলা হয়, গণমাধ্যমকর্মীরা হল জাতির বিবেক।এই পেশায় নিয়োজিত সাংবাদিকরা...

রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ৫ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৯ জন

ফেব্রুয়ারি ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ৫ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৯ জন গ্রেপ্তার হয়েছে। সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে।গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৫ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৪ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে মাদক মামলায় ৪ জন, ওয়ারেন্টভুক্ত ৪ জন এবং অন্যান্য অপরাধে ৬ জন।অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন: মো: মিজানুর রহমান (৪০), মো: রইছ উদ্দিন (৩৬), মো: পপেল আকতার (৩৪), মো: সাগর আলী নিরাশ (৪৫) ও মো: হিমেল রাজেস (২৬)। মিজানুর রহমান রাজশাহী...

মোহনগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফেব্রুয়ারি ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জ থেকে মো: তরিকুল ইসলাম (২৮) নামে মাদক মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে উপজেলার বার্ত্তারগাতী থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তরিকুলকে আদালত পাঠানো হয়।মোহনগঞ্জ থানার ওসি মো.আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতার তরিকুল উপজেলার বার্ত্তারগাতী এলাকার আমির মিয়ার ছেলে।পুলিশ জানায়, তরিকুলের বিরুদ্ধে চুরি ও মাদকের একাধিক  মামলা রয়েছে।গত বছরের শুরুতে একটি মাদক মামলায় তার ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদপশ দেন আদালত। পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তবে রায় ঘোষণার পর থেকে তরিকুল পলাতক ছিলেন।পরে গোপন সংবাদে আজ শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।ওসি মো. আমিনুল ইসলাম বলেন, দুপুরে তাকে আদালতে পাঠানো...

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে কারামুক্ত ৪ বিএনপি নেতা

ফেব্রুয়ারি ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী: -পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাসপ্রাপ্ত চার বিএনপি নেতা কারামুক্ত হয়েছেন।১১ ফেব্রুয়ারির মঙ্গলবার দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পেয়েছেন।এ সময় তাদের পরিবারের সদস্যরা ছাড়াও বিএনপির নেতাকর্মীরা তাদের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানায়। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ফৌজিয়া আক্তার জানান, কারাগার থেকে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত চারজন মুক্তি পেয়েছেন।তারা সবাই বিএনপি নেতা।এরা হলেন ইশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি একেএম আক্তারুজ্জামান, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আজিজুর রহমান শাহীন।উল্লেখ, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর ট্রেন...

জামায়াত বারবার জাতীর সাথে মুনাফেকি করেছে: রাজশাহীতে রিজভী

ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- বিএনপি সরকারের উদারতার কারণে জামায়াতে ইসলাম বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে।তবুও জামায়াত বারবার জাতীর সাথে মুনাফেকি করেছেন।ভারত এখন জামায়াতের কাছে প্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।১২ ফেব্রুয়ারি বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত বাগমারা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রফেসর আব্দুল ওয়াহেদ মন্ডল এর ২৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগনের ভোটাধিকার হরণ করেছিলো তাই দ্রুত অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারলেই জুলাই আগস্টে শহীদের ঋন কিছুটা হলেও শোধ হবে।শেখ হাসিনা ভারতে...

একুশে বইমেলার স্টলে হামলার নিন্দা জানালেন প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১১, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা: অমর একুশে বইমেলায় ‘সব্যসাচী’ নামের এক স্টলে সংঘটিত হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার রাতে এক বিবৃতিতে তিনি এই ঘটনার নিন্দা জানান। প্রধান উপদেষ্টার বিবৃতিতে বলা হয়, একুশে বইমেলা এ দেশের লেখক ও পাঠকদের প্রাণের মেলা। এ মেলায় সংঘটিত অপ্রীতিকর ঘটনা শুধু বইমেলার শান্ত পরিবেশকে ব্যাহত করে না, বরং বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিকচর্চার ওপরও আঘাত হানে। তিনি বলেন, “১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমাদের উচিত মুক্ত চিন্তা ও মুক্তচর্চার পরিবেশ অক্ষুণ্ণ রাখা।”বিবৃতিতে আরও জানানো হয়, অন্তর্বর্তী সরকার পুলিশ ও বাংলা একাডেমি কর্তৃপক্ষকে এ ঘটনার তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে।একই সঙ্গে বইমেলার নিরাপত্তা...