রবিবার ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

জীবন শঙ্কায় সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ৬২৬ জন: স্ব-উদ্যোগে ৬১৫ জনের সেনানিবাস ত্যাগ–আইএসপিআর

আগস্ট ১৯, ২০২৪

নিউজ ডেস্কঃ প্রাণনাশের আশঙ্কায় সেনানিবাসের ভেতরে  রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৬২৬ জনকে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী।আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে আশ্রয়প্রাপ্ত ৩ জন তাদের পরিবারের ৪ জন সদস্যসহ মোট ৭ জন সেনানিবাসে অবস্থান করছে।সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তথ্য দেওয়া হয়েছে।গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়।এ সময় প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তিসহ বিবিধ নাগরিকগণ সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ প্রেক্ষিতে বিচারবহির্ভূত কর্মকাণ্ড রোধ, জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বিপন্ন ২৪ জন রাজনৈতিক...

ফেন্সিডিলসহ সংঘবদ্ধ মাদক চক্রের ৩ জন সদস্য গ্রেফতার করেছে র‌্যাব-৫

আগস্ট ১৯, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- সিপিএসসি র‌্যাব-৫ রাজশাহী ফেন্সিডিলসহ মাদক চক্রের সদস্যদের গ্রেফতার করেছে।গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে গত শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাজশাহীর বাঘা থানার খায়েরহাট নামক এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক চক্রের ৩জন সদস্যকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা হলেন যথাক্রমে কুষ্টিয়া জেলার আতারপাড়ার মোঃ আবু বেপারীর ছেলে মোঃ মিলন বেপারী (৩০), একুই এলাকার মৃত হাবিল বেপারীর ছেলে মোঃ হোসেন আলী (৩২) ও রাজশাহীর বাঘা থানার ব্রাক্ষণডাঙ্গার মোঃ মাজেদ প্রামানিকের ছেলে মোঃ লালন ইসলাম (৩৪)।গ্রেফতারের সময় তাদের নিকট থেকে ২৫০ বোতল ফেন্সিডিলসহ আনুসাঙ্গিক সামগ্রী জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহী বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব-৫ রাজশাহী প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেন । IPCS News : Dhaka : বাবুল...

কুলিয়ারচর প্রেসক্লাবে ৩ দিনের মধ্যে পর পর ২ দিন রহস্যজনক চুরি

আগস্ট ১৭, ২০২৪

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের কুলিয়ারচর প্রেসক্লাবে তিনদিনের মধ্যে পরপর দুইদিন রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে।গত ১৩ আগস্ট মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার পর ও গত ১৫ আগস্ট দিবাগত রাতের যে কোন সময় দুইটি চুরির ঘটনা ঘটে।সরেজমিনে গিয়ে দেখা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে কে বা কাহারা কুলিয়ারচর বাজারস্থ প্রেসক্লাবের দুটি কেচি গেইটের তালা খুলে প্রেসক্লাবের দ্বিতীয় তলার অফিস কক্ষে প্রবেশ করে ক্লাবের দুটি স্টিলের আলমারির তালা ভেঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়।এ ব্যাপারে প্রেসক্লাবের দায়িত্বে থাকা ক্লাবের আহ্বায়ক সদস্য সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম বলেন, ঘটনার দিন রাত ৯টার দিকে স্থানীয় সাংবাদিক আলি হায়দার শাহিনের সাথে আলাপ আলোচনা শেষে তিনি কুলিয়ারচর বাজার থেকে বাড়ি যান।বাড়ি থেকে পূনরায় প্রেসক্লাবের সামনে এসে তিনি দেখতে...

দিনে-দুপুরে শিশুকে অপহরণের চেষ্টা

আগস্ট ১৭, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে দিনে দুপুরে শিশুকে তুলে নেয়ার চেষ্টার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত স্বাপেক্ষে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ ইয়্যাস।গতকাল শুক্রবার (১৬ আগস্ট) সকালে গণ-মাধ্যমকে ইমেল বার্তায় এ দাবির বিষয়টি জানান যুব সংগঠনটি।উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ ইয়্যাস এর সভাপতি মো. শামীউল আলীম শাওন ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক যৌথভাবে এ ইমেইল বার্তা প্রেরণ করেন।ইমেইল বার্তায় তারা বলেন, দেশের অন্যতম শান্তির ও নিরাপদ নগরী রাজশাহী।অথচ এই নিরাপদ ও শান্তির নগরীতে মানুষের নিরাপত্তা ঝূঁকির সম্মূখিন।রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন কয়ের দাড়া এলাকার নেকতারের গলি থেকে গত বুধবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে ৭ বছরের এক শিশুকে অপহরন...

নিরিবিলি বনানী কবরস্থানে অন্য এক ১৫ অগাস্ট ফুলই পড়েনি কোন কবরে”

আগস্ট ১৭, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা:- ঢাকার বনানী কবরস্থানের প্রধান ফটক দিয়ে ঢুকতেই হাতের বাঁ পাশে কবরের দীর্ঘ সারি চোখে পড়ে।সেখানে একটি ফলকে ১৮ জনের নাম ও বয়স লেখা।এই সারিতে শায়িত আছেন ১৯৭৫ সালের ১৫ অগাস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য এবং স্বজনরা।ক্ষমতার পালাবদলে শোকাবহ এই দিনে জাতির পিতার পরিবারের সদস্যদের কবরে শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিক আয়োজন।১৫ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে অল্প কয়েকজন মানুষ এই কবরস্থানে এসে মোনাজাত করে চলে যান।এরপর বেলা ১২টার পর আওয়ামী লীগের হাতে গোনা কিছু কর্মী-সমর্থকদেরর কাউকে কাউকে বিচ্ছিন্নভাবে এসে কবর জিয়ারত করতে দেখা যায়।আবার কেউ এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে চলে গেছেন চুপচাপ।গত দেড় দশকে প্রতি বছরে এই দিনে বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা...

শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৬ জনের নামে আরও এক মামলা

আগস্ট ১৫, ২০২৪

নিউজ ডেস্কঃ হেলিকপ্টার থেকে ছোঁড়া গুলিতে মোহাম্মদপুর থানার দারুননাজাত ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী জোবাইদ হোসেন ইমন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৬ জনের নামে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।আজ ১৫ আগস্ট) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরি এ আদেশ দেন।আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।মামলার অন্যান্য আসামিরা হলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী তাজুল ইসলাম, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সংসদ...

২৭দিন বন্ধের পর আন্তঃ ট্রেন চলাচল শুরু

আগস্ট ১৫, ২০২৪

নিউজ ডেস্কঃ দীর্ঘন২৭দিন বন্ধের পর আজ ১৫ আগস্ট থেকে রাজশাহী থেকে ঢাকা রুটে চলচল শরু হয়েছে সকল আন্তঃনগর ট্রেন।রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সকাল কোন আন্তঃনগর ট্রেন না ছাড়লেও বিকাল ৪ টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস এবং রাত ১১•২০ মিনিটে  চছাড়বে আন্ঝনগর ধুমকেতু।পশ্চিম রেলের চীপ অপারেটিং অফিসার (সিওপিএস) আহাসান আলী ভুঁইয়া ট্টেন চলাচলের বিষশটি নিশ্চিত করে বলেন, ১২ আগস্ট সোমবার থেকে ট্রেন চলাচল করছে।তবে প্রথম দিন চলাচল করে মালবাহী ট্রেন,১৩ আগস্ট মঙ্গলবার থেকে চলাচল শুরু হয়েছে স্বল্প দূরত্বের মেইল, লোকাল ও কমিউটার ট্রেন এবং আজ ১৫ আগস্ট বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আন্তনগর ট্রেন চলাচল।আর ১২ আগস্ট বিকাল থেকে অনলাইন ও কাউন্টার থেকে সকল আন্তঃনগর ট্রেনের টিকিট দেয়া হচ্ছে। পশ্চিম রেলের মহাব্যবস্থাপক আহম্মদ মাসুদ (অ,দা) বলেন,মেইল,...

টুকু-পলক ডিবি কার্যালয়ে, রিমান্ডের আবেদন করবে পুলিশ

আগস্ট ১৫, ২০২৪

নিউজ ডেস্কঃ শামসুল হক টুকু (দ্বাদশ জাতীয় সংসদ ডেপুটি স্পিকার), সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাবি. শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করে রাখা হয়েছে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে।বুধবার রাতেই তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।পল্টনে এক রিকশাচালককে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাদের।আজ তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।পল্টন থানার ওসি বলেন, গত ১৯ জুলাই পল্টনে এক রিকশাচালককে হত্যা করা হয়।ওই মামলায় শামসুল হক টুকু, জুনাইদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়।গত মঙ্গলবার সন্ধ্যার পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র...

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তির দাবি মদনে মানব-বন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আগস্ট ১৫, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনার মদনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার মদন পৌরসদরের প্রধান সড়কে ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেন উপজেলা বিএনপিসহ সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।পৌরসভাসহ উপজেলার ৮ ইউনিয়নের বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী বুধবার সকাল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মানববন্ধনে যোগ দেয়।পরে তারা পৌরসদরের মদন-খালিয়াজুরি প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন।সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান হাসান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির। আরোবক্তব্য...

হত্যা মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর

আগস্ট ১৫, ২০২৪

নিউজ ডেস্কঃ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে এক হকারের মৃত্যুর ঘটনায় হওয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ১৪ আগস্ট বুধবার সন্ধ্যার পর তাঁদের এ রিমান্ড মঞ্জুর করেন।সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে কড়া নিরাপত্তায় সন্ধ্যা সাড়ে ছয়টায় আদালতে হাজির করা হয়।এ সময় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিচার চেয়ে ঢাকার সিএমএম আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল করেন।আদালতে সেনা ও বিজিবি সদস্যরা অবস্থান নেন। বৈষম্যবিরোধী...