বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ১৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী :- ‘পশ্চিমাঞ্চল রেলওয়ের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন’ নামক প্রকল্পের ২০১৫ সালের ১ জুলাই অনুমোদন পায়। প্রকল্পটির আওতায় ২০১৬ সালে ও ২০১৮ সালে দুই মেয়াদে মোট ৮৫১ জন গেটকিপার নিয়োগ দেওয়া হয়।এর মধ্যে অদ্যবধি নিরিবছন্ন ভাবে চাকরি করছেন ৭৫৩ জন।তারা ৭ ছয় মাস ধরে তারা কোনো বেতন-ভাতা পাননি।ফলে বেতন-ভাতা ছাড়া মানবেতর জীবন যাপন করছেন এসব গেটকিপার।
কর্তৃপক্ষ বলছে, এসব গেটকিপার নিয়োগ পেয়েছিলেন একটি প্রকল্পে।ওই প্রকল্পে এখন কোনো টাকা নেই।এ কারণে তাদের বেতন দিতে পারছে না রেল কর্তৃপক্ষ।আবার তাদের চাকরি রাজস্ব খাতেও নেওয়া হচ্ছে না।পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, ওই প্রকল্পের আওতায় গেট রক্ষণ ঘর নির্মাণ, রোড সারফেস মেরামত, গেটে প্রতিবন্ধক স্থাপন, চেক রেল, বেয়ারিং প্লেট, চেক বোল্টসহ বিভিন্ন কাজ হয়।প্রকল্পটির...
ডিসেম্বর ১৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত ১১ ডিসেম্বর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার বাঘা থানাধীন জোতকাদিরপুর গ্রাম হতে রাত ২৩:১০ টায় এক মাদক কারবারিকে ৫০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ নাজমুল শাহা (৫৩)।সে রাজশাহী জেলার বাঘা থানাধীন কাদিরপুর গ্রামের মৃত কাছের উদ্দিনের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মোঃ মাহবুব আলম ফোর্স-সহ ১১ ডিসেম্বর ২০২৪ খ্রি. দিবাগত রাত ১০.৩০ টায় বাঘা থানাধীন পাকুরিয়া বাজার বেলালের মোড়ে ডিউটি করছিল।তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বাঘা থানাধীন জোতকাদিরপুর গ্রামস্থ জনৈক মোঃ আনারুল হোসেন (৩৭) এর দোকান ঘরের সম্মুখ হতে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।
এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র)...
ডিসেম্বর ১৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছিলেন, যা ইতিহাসে আব্রাহাম অ্যাকর্ডস নামে পরিচিত।এবার দ্বিতীয় মেয়াদে সৌদি আরবকে একই কূটনৈতিক পথে আনার প্রচেষ্টা শুরু হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
ট্রাম্প প্রশাসনের মনোনীত মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভেন উইটকফ সম্প্রতি সৌদি আরব সফর করেছেন। গত বুধবার (১১ ডিসেম্বর) তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন।অ্যাক্সিওস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই বৈঠকে মার্কিন-সৌদি সম্পর্ক, গাজায় ইসরাইল-হামাস যুদ্ধ এবং সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিককরণের বিষয়ে আলোচনা হয়েছে।
সৌদি আরব বরাবরই বলে আসছে, ফিলিস্তিনি রাষ্ট্র গঠন ও তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত না হলে ইসরাইলের সঙ্গে...
ডিসেম্বর ১২, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গ্রাম আদালতের সেবা পৌঁছে দিতে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।স্থানীয় যুবকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কার্যক্রমকে আরও কার্যকর করা সম্ভব।এ উদ্যোগের ফলে সহজেই বিভিন্ন বিরোধ ও বিবাদ স্থানীয়ভাবে নিষ্পত্তি করা সম্ভব হবে।
১২ ডিসেম্বর, ২০২৪, দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন" শীর্ষক এক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় সভাপতিত্ব করেন মোহাম্মদ নূর-এ-আলম, উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), স্থানীয় সরকার শাখা, দিনাজপুর।প্রধান অতিথি ছিলেন, দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফারহানা ফেরদৌসি শিউলি, সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা), যুব উন্নয়ন অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের...
ডিসেম্বর ১২, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত দুই বারের সংসদ সদস্য,সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ লুৎফুজ্জামান বাবর এঁর মুক্তির দাবীতে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার বিকালে স্থানীয় শহীদ মিনারে নেত্রকোনা জেলা বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত ও এস এম মনিরুজ্জামান দুদু’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব, কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী সদস্য ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নূরুজ্জামান...
ডিসেম্বর ১২, ২০২৪
নিউজ ডেস্কঃ
দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ম্যানচেস্টার সিটির। টানা চার মৌসুম প্রিমিয়ার লিগ শিরোপা জয়ী দলটি এবার জয়ের খোঁজেই হাপিত্যেশ করছে।প্রিমিয়ার লিগে ব্যর্থতার পর এবার চ্যাম্পিয়ন্স লিগেও বিপর্যস্ত পেপ গার্দিওলার দল।জুভেন্টাসের বিপক্ষে ২-০ গোলে হেরে খাদের কিনারায় চলে গেছে সিটি।তুরিনে জুভেন্টাসের হয়ে গোল দুটি করেছেন দুসান ভ্লাহোভিচ ও ওয়েসটন ম্যাককেনিয়ে।
এই হারে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ৬ ম্যাচ খেলে ম্যানসিটির সংগ্রহ মাত্র ৮ পয়েন্ট।অবস্থান ২২ নম্বরে, যেখানে প্লে-অফে জায়গা পেতে হলে থাকতে হবে অন্তত শীর্ষ ২৪-এ।সিটির জন্য পরবর্তী দুই ম্যাচ হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই।এগুলোতে জয় না এলে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হতে পারে তাদের।অন্যদিকে, জুভেন্টাসের এই জয়ে তারা উঠে এসেছে ১৪ নম্বরে।৬ ম্যাচে ৩টি জিতেছে তারা।
অন্যদিকে, ইদুনা পার্কে...
ডিসেম্বর ১২, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোণায় 'বৈষম্যবিরোধী ও ন্যায্যতাভিত্তিক সমাজ বিনির্মাণে তারুণ্যের ভাবনাঃ গণমাধ্যমের করণীয়' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।আজ (১১ ডিসেম্বর) বুধবার সকাল সাড়ে ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিস, তথ্য অধিদফতর (পিআইডি) এই সেমিনারের আয়োজন করে।ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে সহকারী তথ্য অফিসার মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেত্রকোণা জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আল ফয়সাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম মোখলেছুর রহমান, জাতীয় নাগরিক কমিটির নেত্রকোণা জেলা শাখার সংগঠক শফিকুল ইসলাম শুভ, বৈষম্যবিরোধী...
ডিসেম্বর ১২, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক এবং অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ‘র’ এর এজেন্ট বলার ঘটনায় এবার প্রতিক্রিয়া জানালেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই বিতর্ক নিয়ে কথা বলেন।
পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, “যাকে ‘র’ এজেন্ট বলা হচ্ছে, ২০১৯ সাল থেকে আগ্রাসনবিরোধী লড়াইয়ে শিক্ষকদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা।এনআরসি, সিএএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন থেকে শুরু করে আগ্রাসনবিরোধী কর্মসূচিতে আসিফ স্যার সবসময় আমাদের পাশে ছিলেন।”
তিনি আরও যোগ করেন, “ক্যাম্পাসে আমাদের ১৫-২০ জনের ছোট দলটি এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল।কিন্তু আসিফ নজরুল স্যার ছিলেন আমাদের মূল অনুপ্রেরণা।”অসন্তোষ...
ডিসেম্বর ১২, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজঃ- জয়পুরহাট জেলার কালাই থানার পার্বতীপুর গ্রাম থেকে ১২ বছর বয়সী এক শিশুকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কোর্ট স্টেশন মোড় থেকে উদ্ধার করে তার বাবার নিকট পৌঁছে দিয়েছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। শিশুটির বাড়ি জয়পুরহাট জেলার কালাই থানার পার্বতীপুর গ্রামে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ৯ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ৭ টায় কাশিয়াডাঙ্গা থানা পুলিশের এসআই মৌসুমি ও তার টিম থানা এলাকায় টহল ডিউটি করছিলো। এসময় তারা জানতে পারেন কোর্ট স্টেশন মোড়ে ১২ বছর বয়সী একটি শিশু উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছে। এ সংবাদ পেয়ে তারা সেখানে উপস্থিত হয়ে শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এরপর কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন শিশুটির সঙ্গে কথা বলে জানতে পারেন যে, শিশুটি বাবার উপর অভিমান করে বাড়ি থেকে...
ডিসেম্বর ১২, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- পশ্চিম রেলের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে ১০ডিসেম্বর মঙ্গলবার রাত ২ টা ৫০ মিনিটে চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের কবলে পড়ে গুরুত্বর আহত হয়েছেন জুলি নামের একটা ট্রেন যাত্রি।জানা গেছে ৯ ডিসেম্বর ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্ত:নগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের এসি বগির যাত্রী ছিলেন ঐ নারী রাত ২ টা ৫০ মিনিটে পার্বতীপুর রেল স্টেশন ট্রেনটি যাত্রা বিরতির, ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্য ছাড়ার পরপরই ছিনতাইকারীরা যাত্রী জুলির হাত থেকে তার মোবাইলটি ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেনেই দৌড়ে পালানোর চেষ্টা করে।এসময় জুলি ছিনতাইকারীদের পিছনে ধাওয়া করলে, ছিনতাইকারীদের অপর সদস্য জুলির পিছনে থেকে ওড়না ধরে টান মারলে সে ট্রেন থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।পরে স্টেশনে অপেক্ষামান যাত্রীরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি...