রবিবার ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ২৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ১ টাকা ৩০ পয়সায় রহনপুর থেকে ঢাকায় আসবে কৃষিপণ্য রাজশাহী থেকে কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি আগামী শনিবার চালু হচ্ছে।এই ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্নস্থান থেকে মালামাল স্বল্পমূল্যে পরিবহন করা যাবে।এই স্পেশাল ট্রেনে সাধারণ লাগেজ ভ্যানের পাশাপাশি রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানের ব্যবস্থা রয়েছে।যার মাধ্যমে মাছ, মাংসসহ পচনশীল পণ্য পরিবহন করা যাবে।২৪ অক্টোবর বৃহশ্পতিবার বেলা ১১টায় রাজশাহী রেলওয়ে স্টেশনে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে স্টোকহোল্ডারগণের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব তথ্য জানা যায়।রাজশাহী রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল ৯টা ১৫ মিনিটে ছাড়বে আর ঢাকার তেজগাঁও রেলওয়ে স্টেশনে পৌঁছাবে বিকেল ৫টা ২০ মিনিটে।
এতে প্রতি কেজি কৃষিপণ্য খরচ পড়বে...
অক্টোবর ২৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহীর চারঘাট ও বাঘা এলাকায় রাজশাহীর পদ্মা নদীতে চলছে মা ইলিশ শিকার।শুধু এই এলাকায় নয়, পদ্মার উজানের গোদাগাড়ী থেকে ভাটি রাজশাহী হয়ে বাঘা পর্যন্ত এলাকাজুড়ে পদ্মায় চলছে মা ইলিশ শিকার।প্রশাসন দায়সারা ভাবে নিষেধাজ্ঞার কথা প্রচার করলেও নদীতে নেই কার্যকর পদক্ষেপ বা অভিযান।ফলে বেপরোয়া ভাবে পদ্মায় চলছে মা ইলিশ নিধন কার্য্যক্রম।সরকার গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সরকার ইলিশ ধরা ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে।কিন্তু সরকারী সেই নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে নদীতে চলছে মাছ আহরন ও বিক্রি।এছাড়া বিভিন্ন পাড়া মহল্লায় ফেরি করে চলছে ইলিশ বিক্রি।অভিযোগ রয়েছে, মৎস্য কর্মকর্তারা মানুষ দেখানো ঢাকঢোল পিটিয়ে ইলিশ শিকার না করতে প্রচারণা চালাচ্ছে; কিন্তু নেই কার্যকর অভিযান।
মাঝে...
অক্টোবর ২৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজশাহীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে ৫ কিলোমিটার রান ফর রিজিল্যান্স অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার(২৫অক্টোবর) সকাল সাড়ে ৭টায় পদ্মাপাড়ের মুক্তমঞ্চ, নভোথিয়েটর ও আইবাধ মোড় হয়ে পুনরায় ক্তুক্তমঞ্চে এসে শেষ হয়।৫ কিলোমিটার এ দৌড় প্রতিযোগিতায় প্রায় এক হাজার রানার অংশ নেন।এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।অনুষ্ঠানে দৌড় প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কার মেডেল পরিয়ে দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন,...
অক্টোবর ২৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- শুক্রবার (২৫ অক্টোবর শুক্রবার বেলা সোয়া ১১ টার দিকে রাজশাহী মহানগরীর ব্যাস্ততম এলাকা সাহেব বাজার জিরো পয়েন্টের ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক পরিদর্শন করেন।এসময় তিনি ট্রাফিক পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজশাহীর সিনিয়র সিটিজেনদের সাথে মতবিনিময় করে ট্রাফিক ব্যবস্থা উন্নতি করণ ও যানজট নিরসনের জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান গণমাধ্যমকর্মীদের কর্মীদের প্রশ্নের জবাবে বলেন, রাজশাহী শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ে আমরা একটি সুন্দর পরিকল্পণা গ্রহণ করতে যাচ্ছি।পাশাপাশি ফুটপাত ব্যবসায়ীরা যাতে সুন্দর ও শৃঙ্খল ভাবে ব্যবসা করতে পারেন আবার ট্রাফিক ব্যবস্থাপনাও যেন বিঘ্নিত না হয়।রাজশাহীর শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা সাহেব বাজার জিরো পয়েন্ট তাই এই...
অক্টোবর ২৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদী জেলার মনোহরদী উপজেলা ধীন কৃষ্ণপুর ইউনিয়নের চর গোলমামুদ গ্রামে জমির জবর দখল নিয়ে প্রতি পক্ষের প্রাণনাশের হুমকী, থানায় অভিযোগ।অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, চর গোলমামুদ গ্রামের বাসিন্দা (বাদী পক্ষ) মোঃ হাবিবুর রহমান (৪৮) পিতা মৃত আঃ বাতেন, সাং- চর গোলমামুদ থানাঃ মনোহরদী।জেলা নরসিংদী।প্রতি পক্ষ (বিবাদী) ১।মোঃ আঃ রহিম (৬৫) পিতা মৃত ইসমাইল।২।আবুল হোসেন (৩৫) ৩।রুবেল মিয়া (২৮) ৪।মজিবুর রহমান (৪৫) সর্ব পিতা, আঃ রহিম ৫।রুমা আক্তার (৪০) স্বামীঃ নজরুল ইসলাম ৬।দেলোয়ারা বেগম (২৮) স্বামীঃ আবুল হোসেন ৭।নুরুমিয়া পিতা, আঃ রহিম সর্ব সাং চর গোলমামুদ থানা, মনোহরদী জেলা, নরসিংদী।উক্ত বীবাদী গন একই গ্রামের বাসিন্দা পরস্পর আত্মীয়-স্বজন।
পারিবারিক সুত্রে প্রাপ্য জমির জবর দখল নিয়ে প্রতি পক্ষ আঃ রহিম গং তার পরিবারের লোকজন বেশী থাকায় ভুক্তভোগী...
অক্টোবর ২৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী-বন্দর গুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এসব এলাকার নদী-বন্দর গুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে শুক্রবার রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি ১৩ নম্বরে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাত ৩টার (২৫ অক্টোবর) দিকে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে।এটি বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে...
অক্টোবর ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
নবাবগঞ্জ:- ঢাকা-বান্দুরা সড়কের মরিচা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে কেরানীগঞ্জ নবকলি পরিবহনের গতিরোধ করে এক যাত্রীর কাছ থেকে ৪৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকালে দিনদুপুরে এ দুর্ধর্ষ লুটের ঘটনা ঘটে।এ ঘটনায় ১জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।ভুক্তাভোগী যাত্রী ঢাকার নবাবগঞ্জ উপজেলার হাসনাবাদের বাসিন্দা রামপ্রসাদ বান্দুরা বাজারের একজন স্বর্ণ ব্যবসায়ী।তিনি ‘রামপ্রসাদ অলংকার বিতান’ এর মালিক।ব্যবসায়ী রামপ্রসাদ জানান, বুধবার ঢাকার তাতী বাজারে স্বর্ণ বিক্রি করে নগদ অর্থ নিয়ে নবকলি পরিবহনে বান্দুরা আসছিলেন তিনি।বিকেল সাড়ে ৪টার দিকে গাড়িটি ঢাকা-বান্দুরা সড়কের মরিচা এলাকায় আসা মাত্র তিনটি মোটরসাইকেলে ৬জন দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে।তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে রামপ্রসাদকে জোরপূর্বক গাড়ি...
অক্টোবর ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
নবাবগঞ্জ:-রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চ্প্পুুর পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকার দোহারে গণজমায়েত কর্মসূচি পালন করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা।বুধবার সকালে কর্মসূচির শুরুতে জয়পাড়া কালেমা চত্বর থেকে একটি মিছিল বের হয়ে উপজেলা পরিষদে গিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারী।এসময় রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিসহ ‘স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করো, করতে হবে’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।পরে মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে লটাখোলা করমআলী মোড়ে সংক্ষিপ্ত পথ সভা করেন আন্দোলনকারীরা।পথসভায় বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পুনর্বাসনের জন্য রাষ্ট্রপতি ষড়যন্ত্র করছেন।শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মিথ্যাচার করে তার পদে থাকার বৈধতা হারিয়েছেন।
দ্রুত...
অক্টোবর ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রেল কতৃপক্ষের অদূরদর্শীতার জন্য,পন্য বিহিন "কৃষিপণ্য স্পেশাল" ট্রেন চালুর প্রথমদিনে রেলের লস ২ লাখ টাকা।২৬৮ টাকা আয় করতে, রেলের খরচ ২ লাখ টাকা।১২০০ লিটার তেল পুড়িয়ে ঢাকায় এলো ফাঁকা ট্রেন।ফলে"কৃষিপণ্য স্পেশাল" চালুর প্রথম দিনেই মুখ থুবড়ে পড়লো রেলওয়ে।অথচ সব্জী পরিবহনের জন্য ৩০০ কোটি টাকা খরচ করে ১২৫ টি এমন লাগেজ ভ্যান কিনেছে রেল।যদিও প্রতি বছর রেলের গড় লোকসান ২০০০ হাজার কোটি টাকা।কৃষিজাত পন্য স্বল্প খরচে, রাজধানি ঢাকায় যাবে।নমমাত্র পরিবহন খরচে কৃষিপন্য ঢাকায় বহন করবে বাংলাদেশ রেলওয়ে।এলক্ষ নিয়ে ২৩ অক্টোর বুধবার কৃষি স্পেশাল ট্রেন চালু করে রেলওয়ে।পশ্চিমাঞ্চলের ঈশ্বর্দী থেকে ছেড়ে আসা স্পেশাল ট্রেনটিপ্রথম দিনেই সবজি ছাড়াই ঈশ্বরদী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।ঈশ্বরদীর স্থানীয় কৃষকেরা বলছেন, কৃষি স্পেশাল...
অক্টোবর ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা নিম্নচাপে পরিণত হচ্ছে।নিম্নচাপটি ক্রমান্বয়ে শক্তিশালী হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় দানায় পরিণত হয়েছে।২৩ অক্টোবর বুধবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তি ৪-এ তথ্য জানানো হয়েছে যে,বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৩ অক্টোবর বুধবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল।এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের...