শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুন ২৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদক দমন টিমের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।এ সময় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক বিক্রির নগদ অর্থসহ চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।আরএমপি সূত্র জানায়, পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে গত ২১ জুন রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে বোয়ালিয়া থানার পঞ্চবটি শেখের চক এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ওই এলাকার মো. জাফরের ছেলে মো. ফাহিম (২০)কে আটক করা হয়।তবে একই এলাকার বেলায়েত শেখের মেয়ে মোসা. বিনা বেগম (৫৪) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ফাহিমের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া পলাতক বিনা বেগমের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাদক...
জুন ২৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং হামসহ বিভিন্ন রোগের জটিলতা ও মৃত্যুঝুঁকি কমাতে আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।এ উপলক্ষে সোমবার (২২ জুন) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সম্মেলন কক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভার আয়োজন করা হয়।সভায় জানানো হয়, ভিটামিন ‘এ’ একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক উপাদান, যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।দীর্ঘ বিরতির পর এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হওয়ায় এর গুরুত্ব আরও বেড়েছে।বিশেষ করে সাম্প্রতিক সময়ে হাম সংক্রমণের জটিলতা ও মৃত্যুহার বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে নিয়মিত ভিটামিন ‘এ’ সেবনের ঘাটতিকে চিহ্নিত করা হয়েছে।সভায় ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।একই সঙ্গে ৬ মাসের কম বয়সী শিশুদের...
জুন ২৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ জুন) সকাল ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. এরশাদ আলী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ, সাহস ও আত্মবলিদানের মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে।
জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান প্রদর্শন করা শুধু রাষ্ট্রের নয়, প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা তুলে ধরতে হবে, যাতে তারা দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক আদর্শে উদ্বুদ্ধ হয়ে উন্নত...
জুন ২২, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।আরএমপি সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ জন মাদক সংক্রান্ত মামলার আসামি এবং অন্যান্য বিভিন্ন মামলার ৮ জন আসামি রয়েছেন।পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে মহানগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন...
জুন ২২, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীতে চলমান মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে।অভিযানে মাদক পরিবহন ও সংরক্ষণের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং নগদ অর্থও জব্দ করা হয়।আরএমপি সূত্র জানায়, পুলিশ কমিশনারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় চন্দ্রিমা, এয়ারপোর্ট, কর্ণহার, পবা থানা পুলিশ এবং কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।
এসব অভিযানে সোহাগ ইসলাম (৩০), তামিম আলী (২২), রানা আলী (৫৫), সুফি রুবায়েত (২৬), মাহাবুর ইসলাম (২৩), টিয়ারুল ইসলাম ওরফে আশরাফুল (৩৮), সাইফুল ইসলাম (৩৬) এবং মিরা খাতুন (৩০) নামে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।অভিযানের সময় রোজিনা খাতুন ওরফে রুবি ওরফে রুজি (৪০) নামে এক আসামি...
জুন ১৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীতে পথ হারিয়ে ঘোরাফেরা করা দুই মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার লক্ষ্মীপুর পুলিশ বক্স।পুলিশের তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যেই শিশু দুজনকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।মঙ্গলবার (১৭ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় দুই কিশোরকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে তাদের সঙ্গে কথা বলেন লক্ষ্মীপুর পুলিশ বক্সের ইনচার্জ।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নাটোর সদর এলাকার একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং পথ হারিয়ে নাটোর থেকে রাজশাহীতে চলে এসেছে।পরে তাদের পরিচয় যাচাই করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়।উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী হলো নাটোর সদর থানার মো. সিফাত...
জুন ১৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীতে অনুষ্ঠিত জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় যুব নারী ফুটবল প্রতিযোগিতায় দারুণ জয় পেয়েছে স্বাগতিক রাজশাহী জেলা।বুধবার (১৭ জুন) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে রাজশাহী ১-০ গোলে সিরাজগঞ্জ জেলাকে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে।প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে একমাত্র গোলটি আসে প্রথমার্ধের ২৯ মিনিটে।রাজশাহীর হয়ে নীলা জয়সূচক গোল করে দলকে মূল্যবান জয় এনে দেন। ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণে সরব থাকলেও শেষ পর্যন্ত নীলার গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।
দিনের অন্য ম্যাচে রাজশাহী জেলা দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে নাটোর জেলাকে ৯-০ গোলের বিশাল ব্যবধানে হারায়।এ ম্যাচের নায়িকা ছিলেন পাপিয়া।তার হ্যাটট্রিকের সুবাদে প্রতিপক্ষের জালে একের পর এক গোলের বন্যা...
জানুয়ারি ২১, ২০২৬
নিউজ ডেস্কঃ
স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয়ে রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) নির্বাচন সংক্রান্ত বার্তা পাঠানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গ্রেপ্তার যুবকের নাম মো. শামীম ওসমান (২৯)।মঙ্গলবার রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।তার গ্রামের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়।সিআইডি সূত্রে জানা গেছে, শামীম স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচয় ব্যবহার করে রাজশাহীর ডিসি আফিয়া আখতারের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান।ওই বার্তায় রাজশাহীতে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার না করার নির্দেশনা দেওয়া হয় এবং বলা হয়, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না।
পাশাপাশি ‘মাসিক কালেকশন’ বিষয়ে জানতে চেয়ে দ্রুত বিকাশে এক লাখ টাকা পাঠাতে বলা হয়।ওই বার্তায় উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য...
জানুয়ারি ১৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ১৬, ১৭ ও ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।তিনটি ইউনিট পর্যায়ক্রমে C, A ও B এর মাধ্যমে এ ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, C ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি, A ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি এবং B ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ জানুয়ারি।C ও A ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুই শিফটে অনুষ্ঠিত হবে।B ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত।এবার মোট আসন সংখ্যা ৪ হাজার ১৭টি।ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ২ লাখ ৭২ হাজার ৬২৬ শিক্ষার্থী।
এর মধ্যে...
জানুয়ারি ১৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।অভিযানে দেশীয় তৈরি মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।আরএমপি সূত্র জানায়, অভিযানে মোট ১২ লিটার দেশীয় তৈরি মদ এবং ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া তিনজনই রাজশাহী মহানগরীর বাসিন্দা এবং তারা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন।উদ্ধারকৃত মাদক বিক্রির উদ্দেশ্যেই নিজেদের হেফাজতে রাখা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকার মৃত একরামের ছেলে মো....