শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রেলওয়ের ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ উদ্বোধন

জানুয়ারি ১৪, ২০২৬

নিউজ ডেস্কঃ বাংলাদেশ রেলওয়ের ৪৫তম ক্রীড়া বার্ষিক প্রতিযোগিতা ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।১৪ জানুয়ারি সকালে শান্তির প্রতীক পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জনাব মোঃ আফজাল হোসেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত মহাপরিচালকগণ, জিএম পূর্ব সুবক্তগীন ও জিএম পশ্চিম মোঃ ফরিদ আহমেদ, প্রধান প্রকৌলী আহমদ হোসেন মাসুম (পশ্চিম), প্রধান বানিজ্যিক কর্মকর্তা সুজিত বিশ্বাস (পশ্চিম),পূর্ব ও পশ্চিমাঞ্চল রেলের সকল প্রধান কর্মকর্তা ও বিভাগীয় প্রধানগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতা-কর্মী এবং অন্যান্য অতিথিবৃন্দ।৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান মহপরিচালক। উদ্বোধনের পরপরই আনন্দ-উল্লাস...

রাজশাহীতে আরএমপির ধারাবাহিক মাদক-বিরোধী অভিযানে ছয় কারবারি গ্রেপ্তার

জানুয়ারি ১৪, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা পুলিশ (ডিবি), পবা থানা ও মতিহার থানা পুলিশ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।অভিযানে ট্রিপ্রোলিডিন-কোডিন সিরাপ, ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশের দাবি, নগরীতে মাদকের সরবরাহ ও বেচাকেনা ঠেকাতে এই অভিযান আরও জোরদার করা হবে।আরএমপি সূত্র জানায়, গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে পরিচালিত অভিযানে ৩৫ বোতল নেশাজাতীয় ট্রিপ্রোলিডিন-কোডিন সিরাপ, ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২২ পুরিয়ায় মোট ১০৪ গ্রাম গাঁজা এবং ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ছাড়া মাদক বিক্রির নগদ ১ হাজার ১৬০ টাকা, সরবরাহ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে...

রামেবি’র তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

জানুয়ারি ১৩, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী:- নানা অভিযোগে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।গত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৯তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (১২ জানুয়ারি) তাদের চাকরিচ্যুতি কার্যকর করে পৃথক চিঠি ইস্যু করা হয়।চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন-লিয়াজোঁ ও প্রটোকল অফিসার ইসমাঈল হোসেন, সেকশন অফিসার ও চলতি দায়িত্বপ্রাপ্ত সাবেক সহকারী রেজিস্ট্রার এবং সহকারী কলেজ পরিদর্শক রাসেদুল ইসলাম এবং সেকশন অফিসার জামাল উদ্দীন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, লিয়াজোঁ ও প্রটোকল অফিসার ইসমাঈল হোসেনের বিরুদ্ধে জাল শিক্ষাগত সনদে চাকরি গ্রহণের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।নিয়োগের সময় তিনি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত বিবিএ সনদ দাখিল করেন।পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যাচাই-বাছাইয়ে...

রাজশাহীতে ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ম্যাগাজিন উদ্ধার

জানুয়ারি ১৩, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।মঙ্গলবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে মহানগরের শাহ্‌মখদুম থানাধীন সিলিন্দা বটতলা এলাকায় এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে আরএমপি। গোপন সংবাদের ভিত্তিতে ৩–৪ জনের একটি ছিনতাইকারী দল সেখানে অবস্থান করছে—এমন তথ্য পেয়ে ডিবির একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে এবং এ সময় আওয়ামী লীগের অফিসের সামনে কিছু ফেলে দিয়ে আমবাগানের ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় নাইট গার্ডদের সহযোগিতায় আওয়ামী লীগ অফিসের পূর্ব পাশের ফাঁকা জায়গায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত...

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহীতে বিভিন্ন অভিযোগে ৩৪ জন গ্রেপ্তার

জানুয়ারি ১২, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে মোট ৩৪ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।আরএমপি জানায়, বিশেষ অভিযানের আওতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডসহ গুরুতর অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।পাশাপাশি আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে আরও ৩৩ জনকে আটক করা হয়।এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, মাদক মামলার আসামি ৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১৯ জন রয়েছেন। অভিযানের অংশ হিসেবে মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকা থেকে একজন গুরুত্বপূর্ণ সন্দিগ্ধকে...

ঢাকাগামী ধুমকেতু ট্রেনে আগুন

জানুয়ারি ১২, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর আড়ানী স্টেশন এলাকায় ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে জেলার বাঘা উপজেলার আড়ানী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের 'ছ' বগির কয়েকটি চাকার কিছু অংশ।জানা গেছে, রাজশাহী-ঢাকার মধ্যে চলাচল করা ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে ছাড়ার কথা ছিল রাত ১১টা ২০ মিনিটে।কিন্তু রোববার রাত ১১টা ৪০ মিনিটের দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। পথে আড়ানী স্টেশন রেলওয়ের কর্মী ও যাত্রীরা আগুন দেখে চিৎকার কোরতে থাকলে তা লোকোমাস্টারের দৃস্টি গোচর হয়।এসময় যাত্রী ও ট্রেনের নিরাপত্তায় লোকোমাস্টার ট্রেনটি...

ভোরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রিতে, কুয়াশায় ঢেকে গেছে শহর

জানুয়ারি ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহীতে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করে রাজশাহী আবহাওয়া অফিস। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় নগরজুড়ে কনকনে শীতের অনুভূতি বেড়েছে, ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ ও খেটে খাওয়া শ্রেণির কর্মজীবীরা। আবহাওয়া অধিদফতর জানায়, আগের দিনের তুলনায় মাত্র একদিনেই রাজশাহীতে তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার সকালে সূর্যের দেখা না মিললেও সারাবেলা ঘন কুয়াশা বিরাজ করেছে, যদিও কোনো বৃষ্টিপাত হয়নি।আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, রাজশাহীতে রেকর্ড হওয়া ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই এ শীত মৌসুমের...

রাজশাহীতে চর দখল নিয়ে প্রতিপক্ষের বাসায় হামলা গোলা-গুলিতে নিহত-১, আহত-১

জানুয়ারি ০৪, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর বাঘা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে সোহেল রানা (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।এ ঘটনায় তাঁর স্ত্রী সাধিনা খাতুন আহত হয়েছেন।শনিবার (৩ জানুয়ারি)  দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চর এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, রাতে সোহেল রানা ও তাঁর স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন।এ সময়  সশস্ত্র সন্ত্রাসী কাঁকন বাহিনীর লোকজন সোহেলের বাড়িতে গিয়ে ঘরের টিনের বেড়া কেটে ভেতরে ঢুকে এলোপাতাড়ি ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়ে।এতে সোহেল রানা ও তাঁর স্ত্রী গুলিবিদ্ধ হন।গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।পরে এলাকাবাসী আহত দম্পতিকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানাকে মৃত ঘোষণা করেন। গুরুতর...

রামেবি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জানুয়ারি ০৪, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার ৩ জানুয়ারি, ২০২৬ খ্রি. দুপুরে রামেবি’র অস্থায়ী কার্যালস্থ কনফারেন্স রুমে রেজিস্ট্রার প্রফেসর ডা. মোঃ হাসিবুল হোসেন এর  সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় অবিসংবাদিত নেতা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বক্তৃতা করেন, উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক, কোষাধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন খোন্দকার, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডা. মো. শাহ্ আলম, পরিচালক (অর্থ ও হিসাব) মুহাম্মদ ইব্রাহীম কবীর, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ নজিবর রহমান, পিও কাম কম্পিউটার অপারেটর আব্দুস সোবহান প্রমুখ।সভা...

অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহীতে বিভিন্ন অভিযোগে ১৪ জন গ্রেপ্তার

ডিসেম্বর ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানাধীন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।বিশেষ অভিযানের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়।একই সময় আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে আরও ১৩ জন আটক হন।গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন ওয়ারেন্টভুক্ত আসামি, পাঁচজন মাদক মামলার আসামি এবং বাকি চারজন অন্যান্য অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ। অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ গ্রেপ্তার হওয়া...