শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২, রাজশাহীতে ২৪ ঘণ্টায় ১৭ জন গ্রেপ্তার

ডিসেম্বর ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।অভিযানের লক্ষ্য ছিল সন্ত্রাসী তৎপরতা দমন ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা।বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১৬ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন, মাদক মামলার আসামি ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১০ জন রয়েছেন।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে...

রাবির আওয়ামীপন্থি ডিনদের অফিস ও রেজিস্টারের কক্ষে তালা মারলেন শিক্ষার্থীরা

ডিসেম্বর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ মেয়াদ শেষ হওয়ার পরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছয়জন আওয়ামীপন্থি ডিন স্বপদে বহাল থাকার অভিযোগকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।তাদের অপসারণের দাবিতে রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় শিক্ষার্থীরা ডিনস কমপ্লেক্সে গিয়ে সংশ্লিষ্ট ডিনদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন রাকসু ও সাধারণ শিক্ষার্থীরা।এরপর রেজিস্টারের কক্ষেও তালা মারেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় তাদের ডিনস কমপ্লেক্সের সামনে জমায়েত হয়ে আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম, আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না, ইনকিলাব, ইনকিলাব, আওয়ামী ডিনদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না, স্লোগান দিতে দেখা যায়। এ সময় রাকসুর সংস্কৃতি বিষয়ক সম্পাদক জায়িদ হাসান জোহা বলেন, আমরা চাই না আওয়ামী ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া...

পুকুর খননে বাধা দেওয়ায় কৃষককে ভেকুর নিচে ফেলে হত্যা

ডিসেম্বর ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর মোহনপুরে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননে বাধা দেওয়ায় এক্সকাভেটর (ভেকু) চাপায় জুবায়ের আলী নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে।বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামে এ ঘটনা ঘটে।রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহত জুবায়ের আলী বড় পালশা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে।এ ঘটনায় পুলিশ এক্সাভেটরের চালক আব্দুল হামিদকে গ্রেফতার করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের আব্দুল মজিদ ওরফে মঞ্জিলের ছেলে আনিসুজ্জামান রহমান বকুল এবং মুনতাজ হাজির দুই ছেলে রুহুল আমিন ও রুবেল হোসেন এক্সকাভেটর দিয়ে কৃষিজমিতে পুকুর খনন করছিলেন। বিষয়টি জানতে পেরে রাত ৯টার দিকে স্থানীয় কয়েকজন কৃষক সেখানে গিয়ে বাধা দেন।একপর্যায়ে...

মহান বিজয় দিবসে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আরএমপি’র পুলিশ কমিশনার

ডিসেম্বর ১৭, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাজশাহী মহানগরীতে বসবাসরত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫ খ্রি.) দুপুর আড়াই টায় আরএমপি পুলিশ লাইন্সের পিওএম কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান।অনুষ্ঠানে পুলিশ কমিশনার বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন এবং মহান বিজয় দিবসের শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।সংবর্ধনা অনুষ্ঠানে মোট ৩৩ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধা এবং ১৬ জন শহিদ ও প্রয়াত পুলিশ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান...

রাজশাহীতে মহান বিজয় দিবস উদযাপিত

ডিসেম্বর ১৭, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস।বাঙালি জাতির ইতিহাসে এক ঐতিহাসিক দিন।রাজশাহীতে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সাথে উদযাপিত হয়।গত মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে সকলসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং জেলা পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনিরমা ধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।সকাল ৬টা ৪২ মিনিটে কালেক্টরেট চত্বও শহিদ স্মৃতিস্তম্ভে বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ.ন.ম. বজলুররশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর ও সংস্থা প্রধান, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক...

৮৭ টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

ডিসেম্বর ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় উদ্ধারকৃত হারানো মোবাইল ফোন আজ আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।১৪ ডিসেম্বর দুপুর ৩টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে সাইবার ক্রাইম ইউনিটের উদ্যোগে মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান।আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত মোট ৮৭টি হারানো মোবাইল ফোন শনাক্ত করে। পুলিশ কমিশনার আজ এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।উল্লেখ্য, উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো শুধু রাজশাহী মহানগরী এলাকা থেকেই নয়, দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে...

নারী সহকর্মীকে অশ্লীল ভিডিও পাঠিয়ে বেকায়দায় ডিআইজি

ডিসেম্বর ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহীর পুলিশ কমিশনারের বিরুদ্ধে নারী এডিশনাল এসপি’র মেসেঞ্জারে অশ্লীল ভিডিও পাঠানোর অভিযোগ উঠেছে।আইনশৃংখলা বাহিনীতে নারীদের কাজ করা অনেক চ্যালেঞ্জিং।আপনি ভালো থাকতে চাইলেও সব সময় ভালো থাকা যায় না।আর এসব ক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা না থাকলে চাকরি করা অনেক টাফ।সূত্রে জানা যায়, যে নারী, পুলিশ কমিশনারের বিরুদ্ধে অভিযোগ করেছে, সে নিজেও পেশাদারি না।তার ফেসবুক একাউন্ট থেকে লাইভে এসে সে কমিশনারের বিরুদ্ধে এসব কথা বলেছে, যা পুলিশ বাহিনীর শৃঙ্খলার সাথে যায় না। কারণ এটা অভ্যন্তরীণ অভিযোগের বিষয়।প্রত্যাহার করা আরএমপির কমিশনার এর বাড়ি ফেনী এবং যে নারী পুলিশ অভিযোগ করেছে সে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ফেনীতে কর্মরত ছিলো।পুলিশ ডিপার্টমেন্টে কানাঘুষা চলে এই লেডি অফিসারের বিরুদ্ধে।সেজন্য তাকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা...

আরএমপি ডিবি’র অভিযানে ১০ বোতল নেশাজাতীয় বেরিকফসহ যুবক গ্রেপ্তার

ডিসেম্বর ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর দামকুড়া থানার সোনাইকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নেশাজাতীয় বেরিকফের ১০ বোতলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।মঙ্গলবার রাতে পরিচালিত এই অভিযানে আটক ব্যক্তির নাম মো. আমির চাঁদ, যিনি একই এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে।ডিবি পুলিশ জানায়, কাশিয়াডাঙ্গা থানার গোলজার গুড়িপাড়া মোড় এলাকায় নিয়মিত টহলে থাকা একটি টিম গোপন সূত্রে খবর পায় যে সোনাইকান্দি এলাকায় নেশাজাতীয় ওষুধ বিক্রি চলছে। তথ্য পেয়ে টিম দ্রুত সেখানে পৌঁছে যায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আমির চাঁদকে আটকে ফেলে তারা।পরে তল্লাশিতে তার হাতে থাকা ব্যাগ থেকে কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত ১০ বোতল বেরিকফ উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে...

রাজশাহীতে মাইক্রোবাস চাপ দিয়ে এনসিপির ২ নেতাকে হত্যা চেষ্টা

ডিসেম্বর ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২ নেতাসহ তিনজনকে মাইক্রোবাস চাপা দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।৮ ডিসেম্বর (সোমবার) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের মতিহার থানার চৌদ্দপাই এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন-এনসিপির রাজশাহী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু, সদস্য আব্দুল বারী ও সাংবাদিক সোহানুর রহমান সোহান।সাংবাদিক সোহান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার মিডিয়া সেলের সদস্য।তারা তিনজন একই মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন।ঘটনার পর মাইক্রোবাসটি পালিয়ে যায়। ঘটনার পর তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।এদের মধ্যে নাহিদুল ইসলাম সাজু ও সোহান প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।আব্দুল বারীর একটি পা ভেঙেছে।তিনি ভর্তি রয়েছেন।সাজু দুই পা ও হাতের কবজিতে আঘাত পেয়েছেন।সোহানের হাতে...

শীতের রাতে ফুটপাথে বেঁচে থাকার লড়াইয়ে তারা

ডিসেম্বর ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর রাতের দৃশ্য দেখতে আলো ঝলমলে হলেও শীতের রাতে ছিন্নমুল মানুষের রাত্রী যাপন ততটাই ভয়ংকর।লাইট পোস্টের রঙ্গীন আলোর ঝলকানি তাদের কেন কাজে লাগেনা।তাদের চায় দিন শেষে শীত নিবারণের জন্য গরম কাপড় আর দুবেলা খাবার।রাজশাহীর শীত খুব দীর্ঘ না হলেও, যখন শীত নামে অসহায় মানুষের শরীরে তার গভীর কামড়টা কলিজায় লাগে।আনুষ্ঠানিক আবহাওয়ার হিসেবে তাপমাত্রা তাড়াতাড়ী কমে।ফুটপাতে থাকা মানুষদের কাছে সেই হয়ে ওঠে ভয়ানক অসহনীয়।সাজানো গোছানো ব্যস্ত নগর জীবনের ভিড়ে তাদের অস্তিত্ব যেন কারো চোখেই পড়ে না।কিন্তু রাত গভীর হলে, রেলস্টশন চত্বর-বাস টার্মিনাল এলাকা,নগরীর বিভিন্ন ফুটপাত,বাজারের দোকানের শাটার নামলে, উন্মোচিত হয় এক ভিন্ন রাজশাহীর চিত্র।যেখানে ঠান্ডা হাওয়া আর অনিশ্চয়তা মানুষের জীবনকেই হুমকি দেয়। শিরোইল রেলওয়ে স্কুল...