শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ০৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির টানাপোড়েনের মধ্যেই এবার সরাসরি উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমকে রাজশাহীতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে।শুক্রবার (৫ ডিসেম্বর)দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন নিজের ফেসবুক স্ট্যাটাসে এই ঘোষণা দেন।স্ট্যাটাসে তিনি দাবি করেন, এনসিপির জেলা আহ্বায়ক সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার না করার কারণেই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।গত ২৯ নভেম্বর সাইফুল ইসলামকে আহ্বায়ক করে এনসিপির রাজশাহী জেলার কমিটি ঘোষণা করে কেন্দ্র।এর পর থেকেই তাকে ‘আওয়ামী দোসর’ আখ্যায়িত করে দলীয় একাংশ আন্দোলনে নেমেছে।
মোতালেব হোসেন তার ফেসবুকে লেখেন, সাইফুল ইসলামকে এনসিপিতে এনেছে...
ডিসেম্বর ০৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর সীমান্তে নিষিদ্ধ ভারতীয় মনোগোল সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১-বিজিবি)।বিজিবির সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১-বিজিবি) চরমাজারদিয়ার বিওপি দামকুড়া থানার পূর্বপাড়া আমবাগানে হানা দেয়।
হানার সময় পালানোর চেষ্টা করলেও দামকুড়া থানার হরিপুরের চরমাজারদিয়ার গ্রামের মোঃ মাইন উদ্দিন শেখের ছেলে চোরাকারবারী মোঃ মোরশালিন শেখ (২৪) কে আটক করা হয়।তার কাছ থেকে ১৯ বোতল ভারতীয় মনোগোল সিরাপ জব্দ করা হয়েছে।আটককৃত চোরাকারবারী ও জব্দকৃত সিরাপ দামকুড়া থানায় জমা দেয়া হয়েছে বলে সোমবার প্রেস ব্রিফিংয়ে নিশ্চিত করেন বিজিবি কর্মকর্তা।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।
...
ডিসেম্বর ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীতে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র মো. সাদ (১০) নামে এক শিশু নিহত হয়েছে।বুধবার (৩ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে নগরীর লিলি হল মোড়ে এ ঘটনা ঘটে।ঘটনার পর সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা।নিহত শিশু সাদের পিতার নাম লিয়াকত আলী লিটন।তার বাসা লালমনিরহাট জেলায়।রাজশাহীতে ভাড়া থাকতেন তিনি।প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ছেলেকে স্কুল থেকে মোটরসাইকেলে করে বাসায় নিয়ে যাচ্ছিলেন লিটন।
লিলি হল মোড়ের কাছে দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সাদ নিহত হয়।তার বাবা ও এক ভাই আহত হন।স্থানীয়রা বলেন, আমরা সড়ক অবরোধ করেছি।এখানে আমরা সব সময় ট্রাফিক পুলিশ ও গোল চত্বর চাই।
এর আগেও প্রায় এখানে দুর্ঘটনা ঘটেছে।এটা ঝুঁকিপূর্ণ জায়গা, তাই দাবি না মানলে সড়ক ছাড়া হবে না।কাশিয়াডাঙ্গা থানার ওসি...
ডিসেম্বর ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানের সময় দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. আল-আমিন (২০), তিনি দক্ষিণ জামিরা এলাকার মো. তেসান আলীর ছেলে।বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।পুলিশ জানায়, বেলপুকুর থানার এসআই মো. জাহিদ হাসানের নেতৃত্বে একটি টিম ওইদিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিয়মিত দায়িত্ব পালন করছিল।সেই সময় খবর পাওয়া যায়, দক্ষিণ জামিরা গ্রামে আল-আমিন নামে এক ব্যক্তি দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে গেলে তিনি পালানোর চেষ্টা করেন; পরে তাকে আটক করে তার বাড়িতে তল্লাশি চালিয়ে কাঠের হাতলযুক্ত ইস্পাতের তৈরি ৫২ ইঞ্চি দৈর্ঘ্যের একটি রামদা উদ্ধার করা...
ডিসেম্বর ০৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ঢাকার সাতটি সরকারি কলেজ একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ‘স্কুলিং মডেল’ বাতিল এবং স্বাতন্ত্র্য কাঠামো অক্ষুন্ন রেখে একাডেমিক ও প্রশাসনিক পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্যদের অন্তর্ভুক্ত করে অধ্যাদেশ জারির দাবিতে রাজশাহী কলেজে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ৩ ডিসেম্বর বুধবার সকালে রাজশাহী সরকারি কলেজ প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েন, রাজশাহী কলেজ ইউনিটের ব্যানারে এ কর্মসূচিতে অংশ নেন শিক্ষকরা।
এ সময় কলেজের সকল পরীক্ষা, প্র্যাকটিক্যাল ও ক্লাশ বন্ধ রাখা হয়।মানববন্ধন চলাকালীন অন্যদের মধ্যে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. যহুর আলী, বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েন, রাজশাহী কলেজ ইউনিটের সাধারণ...
ডিসেম্বর ০৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানের নেতৃত্বে ছিলেন ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম খলিল।গোপন সংবাদের ভিত্তিতে ডিবি টিম জানতে পারে, নয়ন আলী নামের এক ব্যক্তি ওই এলাকায় হেরোইন বিক্রি করছে।খবর পাওয়ার পর ডিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন মো. সুজন আলী (৩৫)।
তাকে ঘটনাস্থলেই আটক করা হয়।পরে তার দেহ তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত সুজন আলী রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত সুব্রত’র ছেলে।পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন...
ডিসেম্বর ০৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে জরুরি পরিস্থিতিতে দ্রুত ফোর্স মোতায়েন ও কার্যকর সমন্বয় নিশ্চিত করতে আজ সোমবার বিকাল ৪টায় ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এই মহড়ার মাধ্যমে শহরজুড়ে তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, দৃশ্যমান পুলিশি উপস্থিতি বৃদ্ধি এবং সম্ভাব্য যেকোনো সংকট মোকাবিলার সক্ষমতা যাচাই করা হয়।এতে নগরবাসীর আস্থা বাড়ার পাশাপাশি সামগ্রিক নিরাপত্তা কাঠামোও আরও শক্তিশালী হবে বলে জানানো হয়েছে।মহড়াটি সরেজমিনে পরিদর্শন করেন আরএমপি পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান।
তিনি অংশগ্রহণকারী অফিসার ও ফোর্স সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করে দায়িত্ব পালনে আরও সচেতন থাকার নির্দেশনা প্রদান করেন।ড্রিল চলাকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ...
ডিসেম্বর ০১, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নতুন কমিশনার ড. মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, নগরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে যা যা প্রয়োজন সব করা হবে।সুষ্ঠু পুলিশিং ব্যবস্থা গড়তে কাজ করা হবে।সবাইকে নিয়ে রাজশাহীকে একটি সুন্দর মহানগরী হিসেবে গড়ে তুলতে চাই।রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে পরিচিতি এবং মতবিনিময় সভায় রোববার (৩০ নভেম্বর) দুপুরে তিনি এসব কথা বলেন।এর আগে সকালে আরএমপির ৩৩তম কমিশনার হিসেবে ড. মোহাম্মদ জিল্লুর রহমান আনুষ্ঠানিভাবে দায়িত্ব গ্রহণ করেন।পরে আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন তিনি।সভায় সাংবাদিকরা নতুন পুলিশ কমিশনারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন এবং শহরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, যানজট এবং আইনশ্খৃলা পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকরা...
নভেম্বর ২৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় অবৈধভাবে সংঘবদ্ধ হয়ে সড়কে টায়ার জ্বালানো, ককটেল বিস্ফোরণ এবং জনমনে আতঙ্ক সৃষ্টির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের সক্রিয় চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন-১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি (৪২) ও একই ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক মো: রনি (৪০)।রাজশাহী জেলা ছাত্রলীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদক মো: রতন আলী (৩৪) এবং আওয়ামীলীগ কর্মী মো: মানিক মিয়া (৪০)।
তারা সকলেই রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকার বাসিন্দা।গত ১০ নভেম্বর ২০২৫ রাত সাড়ে ১০টায় দক্ষিণ নওদাপাড়া সিটিহাট এলাকার নিকটে গ্রেপ্তারকৃতদের সঙ্গে আরও ৬০-৭০ জন ব্যক্তি টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ ঘটায় এবং...
নভেম্বর ২৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর তানোরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।এতে দুইপক্ষের ১৫ জন আহত হয়েছেন।রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত সুলতানুল ইসলাম তারেক ও প্রাথমিক মনোনয়ন পাওয়া শরীফ উদ্দিনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।প্রায় ঘণ্টাব্যাপী চলা ধাওয়া পাল্টা ধাওয়া পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।তবে এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী-১ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সেনা কর্মকর্তা শরীফ উদ্দিন।তার মনোনয়ন বাতিল দাবিতে কিছুদিন ধরেই আন্দোলন করে আসছেন সুলতানুল ইসলাম তারেক।
২৫ নভেম্বর( মঙ্গলবার) সন্ধ্যায় সুলতানুল ইসলাম তারেকের সমর্থকরা তানোর উপজেলা সদরে মশাল মিছিল বের করেন।ওই মিছিলে হঠাৎ করেই হামলা চালান শরীফ উদ্দিনের সমর্থকরা।বিএনপি...