মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

কাশিয়াডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আপডেটঃ ২:০১ অপরাহ্ণ | ডিসেম্বর ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানের নেতৃত্বে ছিলেন ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম খলিল।গোপন সংবাদের ভিত্তিতে ডিবি টিম জানতে পারে, নয়ন আলী নামের এক ব্যক্তি ওই এলাকায় হেরোইন বিক্রি করছে।খবর পাওয়ার পর ডিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন মো. সুজন আলী (৩৫)।

তাকে ঘটনাস্থলেই আটক করা হয়।পরে তার দেহ তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত সুজন আলী রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত সুব্রত’র ছেলে।পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং বিক্রির উদ্দেশ্যেই হেরোইন বহন করছিলেন।

ঘটনার পর কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিবি পুলিশ।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ রাজশাহী।