রাজশাহীতে চর দখল নিয়ে প্রতিপক্ষের বাসায় হামলা গোলা-গুলিতে নিহত-১, আহত-১
আপডেটঃ ৩:০১ অপরাহ্ণ | জানুয়ারি ০৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর বাঘা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে সোহেল রানা (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।এ ঘটনায় তাঁর স্ত্রী সাধিনা খাতুন আহত হয়েছেন।শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চর এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, রাতে সোহেল রানা ও তাঁর স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন।এ সময় সশস্ত্র সন্ত্রাসী কাঁকন বাহিনীর লোকজন সোহেলের বাড়িতে গিয়ে ঘরের টিনের বেড়া কেটে ভেতরে ঢুকে এলোপাতাড়ি ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়ে।এতে সোহেল রানা ও তাঁর স্ত্রী গুলিবিদ্ধ হন।গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।পরে এলাকাবাসী আহত দম্পতিকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানাকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত অবস্থায় তাঁর স্ত্রী সাধিনা খাতুন চিকিৎসাধীন রয়েছেন।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার ‘কাঁকন বাহিনী’ নামে পরিচিত একটি সশস্ত্র সন্ত্রাসী দলের সদস্যরা এই হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে।দীর্ঘদিন ধরে বাঘার মোন্তাজ গ্রুপ ও কুষ্টিয়ার কাঁকন বাহিনীর মধ্যে চর দখলকে কেন্দ্র করে বিরোধ চলছিল।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।

