মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আটপাড়ায় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক সাইফুর রহমান

ডিসেম্বর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার আটপাড়া উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার ওপর জোর দেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহনূর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমীন দৃষ্টি। বক্তাদের মধ্যে ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, আটপাড়া থানার অফিসার ইনচার্জ...

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ

ডিসেম্বর ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী ২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরান্বিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার সকাল ১১টায় জেলা সমাজসেবা কমপ্লেক্সে কারিতাস ও নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের সহযোগিতায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নেত্রকোনা এইসব অনুষ্ঠানের আয়োজন করে।জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাহ্ আলম এর সভাপতিত্বে শহর সমাজসেবা কর্মকর্তা মহিবুল্লাহ হক এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত...

নেত্রকোণায় বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ ও মানববন্ধন

ডিসেম্বর ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোণায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজীর প্রতি হয়রানির অভিযোগ তুলে বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকরা ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।মঙ্গলবার দুপুরে শহরের জেলা প্রেসক্লাবের সামনের সড়কে সংগঠনের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে নেত্রকোণার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হয়রানি করা হচ্ছে—মানববন্ধনে এমন দাবি তুলে বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং শিক্ষা মন্ত্রণালয়ের ডিআইয়ের ঘুষবাণিজ্যের প্রতিবাদ করার কারণেই তাকে টার্গেট করা হয়েছে।তারা জানান, এ ধরনের হয়রানি মুক্ত শিক্ষাঙ্গন গঠনে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং শিক্ষক সমাজকে ক্ষুব্ধ...

নেত্রকোনার পূর্বধলায় নিখোঁজ যুবক আনারুল ইসলাম সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

নভেম্বর ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়াপাড়া গ্রামের যুবক আনারুল ইসলাম (২৮) প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছেন।গত ২৬ অক্টোবর ২০২৫ তারিখে তার শশুর বাড়িতে বেড়াতে গিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা এলাকা থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হওয়ার পর থেকে তাঁর আর কোনো খোঁজ মিলছে না।পরিবার জানায়,নিখোঁজের সময় আনারুলের পরনে ছিল নেভি রঙের ফুলহাতা শার্ট ও লুঙ্গি। মানসিকভাবে তিনি কিছুটা অস্থির প্রকৃতির ছিলেন বলেও পরিবারের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।ঘটনার পর আনারুলের ছোট ভাই মোঃ নাজমুল ধর্মপাশা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।পরিবার ও স্বজনরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করলেও কোথাও আনারুলের সন্ধান পাওয়া যায়নি। পরিবার জানায়, আনারুল ২২ অক্টোবর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রাজধরপুর গ্রামে শ্বশুর বাড়িতে...

গানপাউডার দিয়ে ট্রেনে আ’গুন : বড় দূর্ঘটনা রুখে দিলো আরএনবি সদস্যরা

নভেম্বর ১৯, ২০২৫

নিউজ ডেস্কঃ ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টাকে রেলওয়ে নিরাপত্তা বাহিনী দ্রুত নিয়ন্ত্রণে এনেছে।বুধবার (১৯ নভেম্বর) ভোররাতে ঘটনার সময় জারিয়া লোকাল ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়।রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যদের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসে। তবে দুর্বৃত্তদের আগুনে ট্রেনের এক বগির কয়েকটি সিট পুড়ে গেছে এবং আরও কিছু সিটে গানপাউডার জাতীয় মিশ্রণ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার মো. আব্দুল্লাহ আল হারুন বলেন, নিরাপত্তা বাহিনীর সাহসী ভূমিকার কারণে দুর্বৃত্তদের অপচেষ্টা ব্যর্থ হয়েছে।বর্তমানে ট্রেন চলাচল ও স্টেশন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক। ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আখতার হোসেন জানান, স্টেশনের ওয়াশপিটে...

তারেক রহমানের নির্দেশে নান্দাইল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্য ইয়াসের খান চৌধুরীর পাশে

নভেম্বর ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়ন পাওয়ার পর নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক জনাব ইয়াসের খান চৌধুরীকে একে একে শুভেচ্ছা জানাতে ছুটে আসছেন উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মনোনয়নের পর উপজেলা বিএনপির সিনিয়র ও অঙ্গসংগঠন নেতাদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য—পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম ফকির, পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম ভূঁইয়া, সিনিয়র নেতা আবু হুরায়রা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজু মিয়া**সহ আরও অনেক নেতৃবৃন্দ। তারা পূর্বে ভিন্ন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর সঙ্গে কাজ করলেও এখন তারেক রহমানের নির্দেশে ধানের শীষের পক্ষে সর্বশক্তি দিয়ে ইয়াসের খান চৌধুরীর পাশে কাজ করার অঙ্গীকার করেছেন। ছাত্রদলের পক্ষ থেকেও শক্তিশালী সমর্থন...

নেত্রকোণায় মশাল মিছিলে ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক

নভেম্বর ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোণায় নির্মাণাধীন বাইপাস সড়কে মশাল মিছিল করাকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৭ নেতা-কর্মীকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার বাইপাস সড়কের চল্লিশা-দুধকুড়া অংশ থেকে তাদেরকে আটক করা হয়।আটক আলম মিয়া,মোঃ আরিফ মিয়া, ইব্রাহিম খলিল, জোনায়েদ হাসান রাফি, শাহাদাত রহমান সিয়াম, সাকিবুল ইসলাম, রিয়াদ মিয়া সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি শাহ্ নেওয়াজ জানান,বাইবাস সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা মশাল মিছিল করাকালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।তখন ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করা হয়।আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি। IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।  ...

নেত্রকোনায় বিরল রোগে মা-ছেলের জীবন সংগ্রাম: চিকিৎসার অভাবে নিভে যাচ্ছে আশা

নভেম্বর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার বারহাট্টা উপজেলার অতিথপুর গ্রামের এক কোণে, জরাজীর্ণ একটি কুঁড়েঘরে বাস করেন কাজল মিয়া (২২) ও তার মা শাহানা খাতুন (৪৫)।মা-ছেলে দুজনই আক্রান্ত এক বিরল ও ভয়াবহ টিউমারে—যা ধীরে ধীরে কেড়ে নিচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাপনের ক্ষমতা, এমনকি বেঁচে থাকার আশা পর্যন্ত।সুন্দরের প্রতিচ্ছবি যে মুখ, সেই মুখই এখন কাজলের বোঝা হয়ে দাড়িয়েছে।জন্মের সময় কাজলের মুখে ছিল ছোট একটি টিউমার।বয়স বাড়ার সাথে সাথে সেটি বেড়ে এখন তার এক চোখ ও মুখ পুরোপুরি ঢেকে ফেলেছে।মুখের নিচে ঝুলে পড়েছে বিশাল মাংসপিণ্ড। খাওয়া-দাওয়া করতে কষ্ট হয়, এক চোখে দেখতে পান না।বিকৃত চেহারার কারণে এখন গ্রামের তরুণেরা তার সঙ্গে মিশতে চায় না—একাকীত্ব যেন তার নিত্যসঙ্গী।শুধু কাজল নন, তার মা শাহানা খাতুনও একই রোগে ভুগছেন।গালের পাশ থেকে ঝুলে পড়েছে টিউমার, যা...

মনোনয়ন পেয়ে ঐক্যের বার্তা ইয়াসের খান চৌধুরীর

নভেম্বর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পরই দলীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন ইয়াসের খান চৌধুরী। সম্প্রীতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি নান্দাইলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার অনুরোধ জানান।ভিডিও বার্তায় ইয়াসের খান চৌধুরী বলেন, “এটি কেবল আমার নয়, আমাদের সবার নির্বাচন।আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই।”তিনি আরও বলেন, ব্যক্তিগত মতপার্থক্য ও ভিন্নতা ভুলে দল ও এলাকার স্বার্থে সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে হবে।দলীয় সূত্রে জানা গেছে, তার এই আহ্বান ইতোমধ্যে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।অনেকেই আশা করছেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আসন্ন নির্বাচনে দলটি একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে। IPCS News : Dhaka : ...

নেত্রকোণায় জাতীয় সমবায় দিবসে নানা আয়োজনে উদযাপন।

নভেম্বর ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- "সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়" এই প্রতিপাদ্যে নেত্রকোণায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উৎযাপিত হচ্ছে।শনিবার জেলা প্রশাসক ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে দিবসের কর্মসূচির মধ্যে ছিল র্যালী,আলোচনা সভা।সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমবায় কর্মকর্তা সুমন চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভা হয়।সভায় বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান,অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকারসহ অন্যরা। সভায় বক্তারা বলেন,দেশের উন্নয়ন,সমৃদ্ধিতে সমবায় গুরুত্বপূর্ণ অংশীদার।অনেকে একত্রে মিলে কাজ করলে বড় বড় কাজ সহজেই যেমন করা যায়,তেমনি...