মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নভেম্বর ০১, ২০২৫
নিউজ ডেস্কঃ
ময়মনসিংহের সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ১৫ দফা দাবিনামা উত্থাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে কলেজ অধ্যক্ষের বরাবর স্মারকলিপি পেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।ছাত্রদলের দাবি, কলেজে একটি শিক্ষাবান্ধব ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তারা বলেন, শিক্ষার্থীদের সমস্যা দীর্ঘদিন ধরেই অনুত্তরিত রয়েছে—তাই এই ১৫ দফা দাবি পূরণ হলে কলেজের একাডেমিক মান, নিরাপত্তা, পরিবেশ ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে ইতিবাচক পরিবর্তন আসবে।
দাবিনামায় বলা হয়েছে, শিক্ষার্থীদের জন্য নির্ধারিত আইডি কার্ড প্রণয়ন করে তা বাধ্যতামূলক করতে হবে। এছাড়া ৯০ শতাংশ উপস্থিতি ছাড়া কোনো শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি না দেওয়ার...
অক্টোবর ২৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পের প্রায় ৪ কোটি টাকার বাস্তবায়নকে ঘিরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিমের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। এই দ্বন্দ্বে এখন উপজেলা প্রশাসনে উত্তেজনা বিরাজ করছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পিআইও রেজাউল করিমের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন। তারা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছেন।
চেয়ারম্যানদের অভিযোগ, ২০২৪-২৫ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) এবং কাবিখা/কাবিটা প্রকল্পে অনুমোদনের আগে পিআইও রেজাউল করিম ২৫ শতাংশ ঘুষ দাবি করেছেন। পাশাপাশি সরকারি নিয়মের বাইরে ১৫ শতাংশ ভ্যাট-আয়কর এবং প্রতিটি প্রকল্পের জন্য...
অক্টোবর ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- তরুণ-তরুণী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও মনন বিকাশে তারুণ্যের উৎসব উদযাপনে নেত্রকোণা সদর উপজেলার কারাতে প্রতিযোগিতা ও বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।গত মঙ্গলবার শহরের কালেক্টরেট স্কুল মাঠে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করে জেলা ক্রীড়া অফিস।অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীতে অতিথি ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক,জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব কিবরিয়া চৌধুরী হেলিমসহ অন্যরা।
জেলা প্রশাসক বলেন,খেলাধুলাছেলে-মেয়েদের সুস্বাস্থ্য গড়ে তোলার পাশাপাশি মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।মোবাইলসহ ইন্টারনেটের আসক্তিও কমাবে খেলাধুলা।জেলা ক্রীড়া কর্মকর্তা...
অক্টোবর ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোণায় এক ভুয়া সাংবাদিক পরিচয়ধারীর বিরুদ্ধে প্রতারণা,মানহানি,ভয়ভীতি প্রদর্শন ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন স্থানীয় নারী সাংবাদিক আইরিন আলিফ। এ ঘটনায় তিনি জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।অভিযোগপত্রে আইরিন আলিফ উল্লেখ করেন, তিনি দীর্ঘ চার বছর ধরে জয়নগরস্থ বনবিভাগ অফিস সংলগ্ন গোলাম নওরোজ খান সুবোধের বাসায় ভাড়া থাকতেন। সেখানে সুবোধের ছোট ভাই গোলাম শাহাদাত খানের সঙ্গে তার পরিচয় হয়। শাহাদাত নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তার সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেন। তবে তার কোনো শিক্ষাগত যোগ্যতা বা সাংবাদিকতার অভিজ্ঞতা না থাকায় প্রথমে তাকে সঙ্গে না নিলেও,স্থানীয়দের অনুরোধে সাময়িকভাবে কিছুটা সহযোগিতা করেন আইরিন।
অভিযোগা কারী আরোও বলেন,শাহাদাতের আর্থিক অসচ্ছলতা দেখে তিনি অনেক সময় আর্থিক সহায়তা...
অক্টোবর ১৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
নান্দাইলের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত ৩১ দফা কর্মসূচি প্রচারের লক্ষ্যে লিফলেট ও কলম বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
এই প্রচারণা কার্যক্রমের সার্বিক নির্দেশনা ও দিকনির্দেশনা দেন নান্দাইল উপজেলা বিএনপি’র সংগ্রামী আহ্বায়ক জননেতা ইয়াসের খান চৌধুরী। তাঁর নির্দেশক্রমে নান্দাইল উপজেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য-সচিব জনাব সাদ্দাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এই কর্মসূচি পরিচালিত হয়।দিনব্যাপী চলা এই কর্মসূচিতে কলেজের বিভিন্ন অনুষদ ও বিভাগের শতাধিক ছাত্রছাত্রীদের মাঝে ৩১ দফার লিফলেট ও ছাত্রবান্ধব বার্তাসহ কলম বিতরণ...
অক্টোবর ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি,সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান।আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রৌফ সরকার, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব কিবরিয়া চৌধুরী হেলিমসহ অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা কন্যাশিশুদের উন্নয়ন, নিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।পরে...
অক্টোবর ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
গণমাধ্যমের মর্যাদা নষ্টকারী কথিত হলুদ সাংবাদিকতা,চাঁদাবাজি,সন্ত্রাসী কার্যকলাপ ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে নেত্রকোনায় প্রতিবাদ সভা, স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, কথিত সাংবাদিক মহিউদ্দিন তালুকদার ও তানজিলা শাহ রুবী দীর্ঘদিন ধরে সাংবাদিকতার নাম ভাঙিয়ে চাঁদাবাজি, মিথ্যা অপপ্রচার এবং বিভিন্ন অসৎ কর্মকাণ্ডে জড়িত থেকে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। তাদের এ ধরনের কর্মকাণ্ডে পুরো গণমাধ্যম অঙ্গন কলঙ্কিত হচ্ছে বলে বক্তারা উল্লেখ করেন।প্রতিবাদ সভায় অংশগ্রহণকারীরা বলেন, প্রকৃত সাংবাদিকরা সমাজের দর্পণ। কিন্তু কিছু ব্যক্তি...
অক্টোবর ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এই হত্যার ঘটনা হয়।নিহত হারুন চৌধুরী (৬০) উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের জজ মিয়া চৌধুরীর ছেলে।স্থানীয়দের বরাতে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আলম শাহ্ জানান,উপজেলার শিবপাশা ও রুদ্রশ্রী গ্রাম পাশাপাশি অবস্থিত।বেশ কিছুদিন ধরে শিবপাশা গ্রামের হারুন চৌধুরীর সাথে রুদ্রশ্রী গ্রামের শাহাবুদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছিল।গতকাল রাতেকৃষি জমিতে কাজের শ্রমিকের খোঁজে রুদ্রশ্রী গ্রামে যান কৃষক হারুন চৌধুরী।
এ সময় পূর্ববিরোধের জের ধরে শাহাবুদ্দিন ও তার লোকজন মারধর করলে হারুন চৌধুরী আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের শরীরে আঘাতের...
সেপ্টেম্বর ২৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- আর্থিক লাভ ও অনিয়মের আশ্রয় নিয়ে নিজের পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে।এমন অভিযোগ করেছেন দরপত্রে অংশ নেওয়া উইমেন ইনভাইরনমেন্ট এন্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (উইডু) প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আব্দুল আওয়াল হিমেল।তিনি বেশ কয়েকটি অভিযোগ উত্থাপন করে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) ২০০৮ এর ধারা অনুসরণ করে ক্রয়কারী (PE) প্রতিষ্ঠান বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন।
খোঁজ নিয়ে জানা যায়, এনডিআর বাজেটের অধীন ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরে দুজন গাড়ির ড্রাইভার, একজন করে স্পিড বোট ড্রাইভার, পাম্প অপারেটর, সহকারী বাবুর্চি ও বেয়ারার এবং তিনজন চৌকিদার, চারজন ক্লিনার, সাতজন গেট অপারেটর ও তিনজন খালাসি মোট ২৩ জন আউটসোর্সিং...
সেপ্টেম্বর ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বিদ্যালয়ের জায়গা দখল ও সড়কের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা ১১টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে যাওয়ার রাস্তার পাশে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার শত-শত মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় এক দলিল লেখক তন্ময় চাষী বিদ্যালয়ের প্রায় ৬১ শতাংশ জায়গা জোর করে দখল করেছেন।একই সঙ্গে বিদ্যালয় সংলগ্ন সড়কের দু’পাশে থাকা অর্ধশতাধিক ছোট-বড় গাছ কেটে নিয়েছেন তিনি।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলী আহসান,সহকারী প্রধান শিক্ষক মো. শহীদ উল্লাহ খান,সহকারী শিক্ষক আমিনুল হক, লুৎফর রহমান, জয়নাল আবেদীন, শিক্ষার্থী অভিভাবক গোলাম কিবরিয়া,আব্দুর...