মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোনায় দরিদ্র সোহাগ মিয়ার পায়ে অপারেশন প্রয়োজন পাঁচ লাখ টাকা

সেপ্টেম্বর ০৭, ২০২৫

নিউজ ডেস্কঃ ‎নেত্রকোনা:- ‎‎নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের তরুণ সোহাগ মিয়া (২৮) এখন জীবনের কঠিনতম সময় পার করছেন।দীর্ঘদিন ধরে তিনি মারাত্মক পায়ের অসুখে ভুগছেন।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত অপারেশন করানো জরুরি হলেও অর্থাভাবে তা সম্ভব হচ্ছে না।অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা,যা দরিদ্র এই পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব।‎‎পরিবারের অভাব-অনটনের কারণে সোহাগ মিয়া ২০২১ সালে জীবিকার তাগিদে ঢাকায় যান।সেখানে একটি কেমিক্যাল কোম্পানিতে কাজ করার সময় দুর্ঘটনায় কেমিক্যাল তার পায়ে পড়লে গুরুতর ক্ষত সৃষ্টি হয়।মাঝেমধ্যে কিছুটা সুস্থ হলেও ক্ষত আবার বেড়ে যায়।বর্তমানে প্রায় চার মাস ধরে তার পা পচে গেছে, যা দ্রুত চিকিৎসা না করলে আরোও বড় বিপদের আশঙ্কা রয়েছে। ‎‎সোহাগ মিয়ার পরিবারে স্ত্রী চায়না...

নেত্রকোণায় দিনব্যাপী প্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক রোগীকে চিকিৎসা, ঔষধ বিতরণ

আগস্ট ২১, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোণার কেন্দুয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে।ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের ব্যবস্থাপত্রের পাশাপাশি ঔষধ দেয়া হয়েছে।বুধবার সকালে উপজেলার বেখৈরহাটি বাজারের জুবাইদা ম্যানসনে মরহুম আব্দুল খালেক মাস্টারের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আয়োজক নূরুননবী মোহাম্মদ টিপু জানান,সকাল থেকে বিকাল পাঁচটা নাগাদ এলাকার অসচ্ছল পরিবারের পাঁচ শতাধিক রোগী চিকিৎসা সেবা দেয়া হয়েছে।তাদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেয়া হয়েছে।চিকিৎসা সেবা গ্রহীতাদের মধ্যে প্রতিবন্ধী নারী শিশু সহ সব বয়সের রোগী ছিলেন।তিনি আরোও বলেন,আগামীতেও এভাবেই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে।  IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা। ...

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে নেত্রকোণায় মানব-বন্ধন

আগস্ট ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- প্রতিনিধি:‎‎গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।‎‎রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে জেলার সাংবাদিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে।এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।‎‎মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য প্রকাশ ব্যাহত হবে এবং সমাজ অন্ধকারে নিমজ্জিত হবে।‎‎ এ সময় উপস্থিত ছিলেন, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী,এনটিভির স্টাফ রিপোর্টার ভজন দাস, একুশে টিভির জেলা...

আটপাড়ায় ব্রুজের বাজারের ফুটপাত দখলমুক্ত করণে প্রশাসনের অভিযান

আগস্ট ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার আটপাড়া উপজেলার ব্রুজের বাজারে ফুটপাত দখলমুক্ত করণে অভিযান চালিয়েছে উপজেলাপ্রশাসন।শুক্রবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা।উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা বলেনপথচারীদের স্বাভাবিক চলাচলের জন্য নির্ধারিত ফুটপাত দীর্ঘদিন ধরে কিছু দোকানদার কর্তৃক অবৈধভাবে দখল করে মালামাল রাখার কারণে চলাচলে বিঘ্ন এবং যানজটের সৃষ্টি হচ্ছিল।এতে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ভোগান্তি চরমে পৌঁছায়। শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্রুজের বাজার এলাকায় ফুটপাত দখলমুক্তকরণে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ফুটপাতের উপর রাখা মালামাল সরিয়ে নেওয়া হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয় যেন ভবিষ্যতে কেউ এ ধরনের কার্যকলাপে জড়িত না হয়।জনস্বার্থে...

নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থানের বিজয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আগস্ট ০৭, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- বুধবার,০৬ আগস্ট ২০২৫,নেত্রকোনা জেলা বিএনপির আয়োজনে “জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী শাসনের পতন ও ছাত্র-জনতার বিজয়”দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।র‌্যালিটি শহরের কালেক্টরেট মাঠ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়।এতে বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক, অধ্যাপক ডা. মো.আনোয়ারুল হক।তিনি বলেন,“গণঅভ্যুত্থান মানেই জনগণের জাগরণ। জুলাইয়ের এই বিজয় শুধু ছাত্রদের নয়, গোটা জাতির জয়।আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন বিজয়ের বার্তা এনেছে।বিশেষ...

নেত্রকোনায় নদীভাঙন, পরিবেশ, স্বাস্থ্য ও কৃষি খাজনা নিয়ে উন্মুক্ত মত-বিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত।

আগস্ট ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- ‎‎নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ২ আগস্ট (শনিবার) এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় নদী-ভাঙন, মাছ ধরা, চিকিৎসা সেবা এবং জমির খাজনা সংক্রান্ত নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মফিদুল আলম।সভায় সভাপতিত্ব করেন, নেত্রকোনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস।‎‎এ সময় উপস্থিত ছিলেন, খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ কাদের, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।‎‎ আলোচনা সভায় বিএনপির সাবেক আহ্বায়ক মাসুদ রানা নদীভাঙন এলাকার ক্ষতির চিত্র তুলে ধরে বাস্তুচ্যুত...

নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা বিস্ফোরক মামলার আসামি ভারতে পালানোর সময় গ্রেপ্তার

আগস্ট ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অজিত বরণ সরকারকে বিস্ফোরক মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।‎‎গ্রেফতার হওয়া অজিত বরণ সরকার নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের বাঘাটিয়া গ্রামের বাসিন্দা।তার বিরুদ্ধে গত ২জুলাই বিএনপির অফিস ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগে মামলা দায়ের করা হয়।মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারায় অজিতসহ ১৮৫ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ২০০-২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।‎‎মামলাটি দায়ের করেন খালিয়াজুরী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মজলুম মিয়া। এজাহারে উল্লেখ করা...

নেত্রকোনায় বাবরকে নিয়ে এনসিপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য করায় বিএনপির বিক্ষোভ

জুলাই ২৮, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কুরুচিপূর্ন  ও অবমাননাকর বক্তব্য দেয়ার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।সন্ধ্যার পর জেলা বিএনপির নেতাকর্মীরা ছোট বাজারস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে।প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী,...

আটপাড়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

জুলাই ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরমেন্স  বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সিটিটিউশন স্কিম,এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষামন্ত্রণালয়ের অধীনে নেত্রকোণার আটপাড়ায় পারফরমেন্স বেজড গ্যান্টস সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিমের আওতায় ২০২২-২০২৩ সালের উপজেলা/থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরুস্কার (UBSA/TBSA এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পুরুস্কার (HSCA) প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১১ টায় উপজেলা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজনে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা। বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা...

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নেত্রকোনায় এনসিপি’র সড়ক অবরোধ ও বিক্ষোভ

জুলাই ১৭, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে প্রগতিশীল ছাত্র-জনতা।বুধবার (১৬ জুলাই) বিকেলে ‘ফ্যাসিবাদ বিরোধী সাধারণ ছাত্র-জনতা,নেত্রকোনা জেলার উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেত্রকোনা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক শেখ হাসনাত জনি ও যুগ্ম আহ্বায়ক মিনহাজ সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন, এনসিপি নেতা রফিকুল ইসলাম শুভ, মুখ্য সংগঠক সাব্বির দি রেড জুলাই এর নেতা আকাশ অভি, হাফিজা আক্তার, ফারজানা খানম রুবি, তাসকিয়া খান প্রমি প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক...