শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আগস্ট ১৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা জেলার দুর্গাপুরে চেকপোস্টে তল্লাশিকালে চার শত পিস ইয়াবা ট্যাবলেটসহ হক মিয়া (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার জাঞ্জাইল বাস কাউন্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত হক মিয়া দুর্গাপুর থানার মাধবপুর সীমান্তবর্তী মিনকি ফান্দা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে দুর্গাপুর থানার জাঞ্জাইল চেকপোস্টে নিয়মিত ডিউটি পালন করছিল পুলিশের একটি দল। চেকপোস্ট পার্টির ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন এসআই হারুন।
দুপুর সাড়ে ১২টার দিকে ওই চেকপোস্টে যাত্রীবাহী অটোরিকশা থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ।এ সময় অটোরিকশার এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে তল্লাশির উদ্যোগ নেয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি নিজের পকেটে থাকা...
আগস্ট ১৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার পশ্চিম শান্তিবাগ মহল্লায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও রাস্তার জায়গা দখল করে কয়েকটি স্থানে স্থায়ী পাকা স্থাপনা নির্মাণের অভিযোগে সেই কাজও বাধাগ্রস্ত হচ্ছে।এ ঘটনায় পৌর বিধি না মেনে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইকবাল মাস্টারের বিরুদ্ধে।এমন পরিস্থিতিতে দ্রুত ড্রেন নির্মাণ, বিধিবহির্ভূত স্থাপনা অপসারণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার (১৭ আগস্ট) কেন্দুয়া পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন পশ্চিম শান্তিবাগের বাসিন্দারা।অভিযোগে স্থানীয়রা জানান,সামান্য...
আগস্ট ১৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যালয়ের বেদখল হওয়া জমি উদ্ধার,নিরাপদ খেলার মাঠ নিশ্চিত, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন দুই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা।কর্মসূচিতে সড়কে অবস্থান নেওয়ায় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।রোববার (১৬ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক এবং উব্দাখালী সেতুর ওপর এ কর্মসূচি পালন করা হয়।
এতে দুই বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় নাগরিক অংশ নেন।প্রথমে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন তাঁরা।এ সময় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা বিভিন্ন দাবির পক্ষে...
আগস্ট ১৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণার মদনে পূর্বশত্রুতার জের ধরে দুই প্রতিবেশী লোকজনের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।১৬ আগস্ট রবিবার দুপুরে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালী বিন্নী গ্রামের সড়কের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।প্রায় ঘন্টা ব্যাপী ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,কাওয়ালী বিন্নী গ্রামের নজরুল ও প্রতিবেশী জাহাঙ্গীরের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।ঈদুল ফিতরের সময় গরু জবাই এবং একটি শিশুকে ঘিরে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।রোববার দুপুরে নজরুলের পক্ষের সেকুল মিয়া ফতেপুর হাটশিরা বাজার থেকে বাড়ি ফেরার পথে জাহাঙ্গীরের পক্ষের লোকজন তাকে পথরোধ করে ধাওয়া দেন বলে অভিযোগ রয়েছে।পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এতে...
আগস্ট ১৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণার মদনে সহকারী শিক্ষিকাকে মারধর ও ঘাড় ধরে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগের তদন্তে সত্যতা পাওয়ায় গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হককে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।জেলা প্রাথমিক শিক্ষা অফিস, নেত্রকোণা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা,২০১৮-এর ৩৯(১) বিধি অনুযায়ী তাঁকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।এর আগে গত ৬ আগস্ট বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জ্যোৎস্না আক্তার মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগে তিনি জানান,গত ৪ আগস্ট তাঁর মা অসুস্থ হয়ে স্ট্রোক করায় এক দিনের নৈমিত্তিক ছুটি নিয়ে নেত্রকোণায় যান।পরদিন অতিরিক্ত বৃষ্টির কারণে তিনি বিদ্যালয়ে উপস্থিত হতে পারেননি।পরে ৬ আগস্ট বিদ্যালয়ে...
আগস্ট ১৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণার মদন উপজেলা সদরের সাথে দুটি ইউনিয়নের পাহাড়পুর এপ্রোচ ভেঙ্গে যাওয়ায় শত শত লোকের যাতায়াতের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় লোকজন বিপাকে পড়েছে।বুধবার দুপুরে বর্ষার পানির প্রবল স্রোতে ব্রিজের পশ্চিম পাশের সংযোগ সড়কের এপ্রোচের মাটি সরে গিয়ে সড়কটি দেবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।এতে দুই ইউনিয়নের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।স্থানীয়দের ভাষ্, মতে তিয়শ্রী ইউনিয়ন পাহাড়পুর ও ফতেপুর ইউনিয়নের মানুষের উপজেলা সদরে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক।
প্রতিদিন এ সড়ক দিয়ে দুই ইউনিয়নের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন।কৃষি প্রধান এই দুই ইউনিয়নের লোকজন বিভিন্ন মালামাল নিয়ে এ পথে যাতায়াত করে।আজ থেকে এ পথে যাতায়াত সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যাওয়ায় লোকজনের...
আগস্ট ০৯, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা জেলা শহরের ব্যবসার প্রাণ কেন্দ্র বড় বাজারে ভয়াবহ আগ্নিকান্ডে ৪টি দোকান ও ৪টি বাসাসহ আনুমানিক ৫/৬ কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই হয়ে গেছে।স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,গতকাল শুক্রবার (৭ আগষ্ট) রাতে আনুমানিক সাড়ে ৯ টার দিকে বড় বাজার এলাকার সুচিত্রা স্টোর নামক প্লাস্টিকের খেলনা ও কসমেটিক্স এর দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।দেখতে দেখতে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু কর।
আগুন ভয়াবহ আকার ধারন করায় পরবর্তীতে বিভিন্ন স্থান থেকে একে একে আরো ৪টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।খবর পেয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন প্রাণহানি ও সম্পদ রক্ষায় ঘটনাস্থলে পুলিশ বিজিবি মোতায়েন...
জুলাই ৩০, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা মদন উপজেলার ফতেপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মীর্জা মোস্তাফিজুর রহমান।তিনি ২০২৫ ও ২০২৬ অর্থ বছরের ভাল কাজের স্বীকৃতি হিসাবে উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা হিসাবে নির্বাচিত হয়েছেন।গত ২৭ জুলাই সোমবার তাকে সম্মাননা দেন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাওলিন নাহার।কিন্তু শ্রেষ্ঠ উপ-সহকারী ভূমি কর্মকর্তার মোস্তাফিজ রহমানের বিরুদ্ধে ভূয়া দলিল দিয়ে নামজারি করাসহ অনিয়ম দূর্নীতির একাধিক অভিযোগ রয়েছে।
অনিয়ম দূর্নীতির সাথে জড়িত ব্যাক্তিকে শাস্তি না দিয়ে শ্রেষ্ঠত্বের সম্মাননা দেওয়ায় সচেতন মহলের মাঝে ক্ষোভ ও নানা সমালোচনার সৃষ্টি হয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পদারকোনা মৌজায় ৭ জন জমির মালিকের ভূয়া দলিল ও সঠিক কাগজপত্র ছাড়াই মোটা অংকের উৎকোচ...
জুলাই ২৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা জেলার দুর্গাপুর থানাধীন বারমারী উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ পরিকল্পনা, দেশের উন্নয়নমূলক কাজে সচেতনতামূলক মাদক বিরোধী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর বারমারী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ মশিরউর রহমান।এ সময় প্রধান অতিথি বক্তব্যে জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
যুবসমাজকে ধ্বংসকারী মাদক ও জুয়ার নেশা নির্মূলে নেত্রকোণা জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে, তবে অভিভাবকদের সচেতনতা এখানে...
জুলাই ২৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
ইকোনমিক এক্সিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট’প্রকল্পের আওতায় নেত্রকোনায় ট্রেড সিলেকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারহানা পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব হাফিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকার উপপরিচালক খান মোহাম্মদ নঈম,পরামর্শক নাহিদ শারমিন ও ডিরেক্টর জেনারেল ম্যানেজার সালাউদ্দিন সুমন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের ২৫০টি উপজেলায় শিক্ষা,কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা (NEET) যুবদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন...