বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

তারেক রহমানের গ্রেনেড হামলা মামলায় খালাস, বাকি আরো চার মামলা

ডিসেম্বর ০২, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা :- রোববার (১ ডিসেম্বর) ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই রেহাইকে ন্যায়বিচারের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, তার বিরুদ্ধে এখনো চারটি মামলা বাকি রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, সম্পদ বিবরণীর মামলা, মানি লন্ডারিং মামলা এবং নড়াইলে মানহানির মামলা। ব্যারিস্টার কামাল আরো বলেন, তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তিনি সব মামলা মোকাবিলা করতে চান। তার মতে, রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে এসব মামলায় সাজা দেওয়া হয়েছিল। ২০০৭ সালে জরুরি অবস্থার সময় গ্রেপ্তার হওয়া তারেক রহমান পরবর্তী সময়ে জামিনে মুক্তি পেয়ে সপরিবারে বিদেশে চলে যান। এরপর থেকে তিনি আর দেশে ফিরেননি। আওয়ামী লীগ সরকারের অধীনে তার...

১৫ আগস্টের ছুটি নিয়ে হাইকোর্টের রায় স্থগিত: আপিল বিভাগের নতুন সিদ্ধান্ত

ডিসেম্বর ০২, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা :-১৫ আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন দেশের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ প্রদান করেন। হাইকোর্টের দেওয়া রায়ের ওপর আপিল বিভাগের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বিচারিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। উল্লেখ্য, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী। এই দিনটি ঘিরে সরকারি ছুটির ঘোষণা নিয়ে সম্প্রতি হাইকোর্টের একটি রায় প্রকাশিত হয়। আপিল বিভাগের এই আদেশের ফলে হাইকোর্টের রায় আপাতত কার্যকর হবে না। বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে আরও বিস্তারিত শুনানি হবে বলে জানা গেছে। IPCS News : Dhaka ...

তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি: আপিল বিভাগের নতুন তারিখ ১৯ জানুয়ারি

ডিসেম্বর ০১, ২০২৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে আপিল বিভাগের রিভিউ শুনানির জন্য আগামী ১৯ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে।বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে সময় বৃদ্ধির আবেদন করলে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৬ সদস্যের বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেন।রোববার বিএনপির আইনজীবী জয়নুল আবেদীন ১ মাস সময় বৃদ্ধির আবেদন করেন, যেখানে জামায়াতও একই ধরনের আবেদন জানায়।শুনানিতে আপিল বিভাগ মন্তব্য করে, পঞ্চদশ সংশোধনীর মামলার সঙ্গে এই মামলার সম্পর্ক রয়েছে কিনা তা পর্যালোচনা করা হবে এবং ১৯ জানুয়ারি নির্ধারিত তারিখে আর কোনো সময় দেওয়া হবে না।গত ২৩ অক্টোবর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অন্যদিকে, বিএনপির...

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

ডিসেম্বর ০১, ২০২৪

নিউজ ডেস্কঃ আঞ্চলিক প্রতিনিধি:- কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে, যা দীর্ঘ বিরতির পর পর্যটকদের স্বস্তি এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য আনন্দের খবর। রোববার সকাল ১০টায় কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে ৬৫৩ জন যাত্রী নিয়ে "বার আউলিয়া" নামের জাহাজটি সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা দেয়। সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রায় নয় মাস বন্ধ থাকার পর নৌরুটটি পুনরায় চালু হওয়ায় পর্যটক এবং সংশ্লিষ্ট সেক্টরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক এবং কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন চৌধুরী...

আরএমপি অভিযানে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ১

ডিসেম্বর ০১, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ :- রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানার শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় অভিযান চালিয়ে  ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃত আসামি মো: বেল্লাল (২৭) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকার মো: তৈয়ব আলীর ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, আজ ৩০ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ সকালে আরএমপি ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় দুই ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে।উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি সকাল সাড়ে ১১ টায় রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি বেল্লালকে গ্রেপ্তার...

ভালো বিদায় চাইলে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দিন: ড. খন্দকার মোশাররফ

নভেম্বর ৩০, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা:- শনিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকার যদি সম্মানজনকভাবে বিদায় নিতে চায়, তবে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন। তিনি বলেন, “জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র করছে পতিত সরকারের দোসররা। এসব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব বর্তমান সরকারের।” খন্দকার মোশাররফ আরও বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের ফসল এই সরকার। কিন্তু তাদের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য হতে পারে না। বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়িয়ে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে নির্বাচন আয়োজনের দায়িত্ব নিতে হবে।” তিনি জোর দিয়ে বলেন, “মূল সংস্কারগুলো করা উচিত একটি নির্বাচিত সরকারের।...

পেঁয়াজ, আলু ও তেলের মূল্যবৃদ্ধি: সিন্ডিকেটের কারসাজিতে বাজার নিয়ন্ত্রণের বাইরে

নভেম্বর ৩০, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা:- পেঁয়াজ, আলু ও ভোজ্যতেলের দামের ঊর্ধ্বগতিতে ভোক্তারা ক্রমাগত চাপে রয়েছেন।রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে জানা গেছে, নতুন আলু ৯০-১০০ টাকায় এবং পুরোনো আলু ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।অথচ আমদানি ও পরিবহন খরচসহ এই আলুর দাম খুচরা পর্যায়ে সর্বোচ্চ ৩০-৩৫ টাকা হওয়া উচিত ছিল।সরকার আলু আমদানির শুল্কহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করেছে এবং আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে।কিন্তু সিন্ডিকেটের কারসাজিতে আলুর দাম এখনো অস্বাভাবিক বেশি।অন্যদিকে, আমদানিকারকদের পক্ষ থেকে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে মজুদ বাড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।এতে চাহিদা ও সরবরাহের ভারসাম্য নষ্ট হচ্ছে। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি গোলাম রহমান জানিয়েছেন, ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বাজারে ক্রেতারা জিম্মি হয়ে পড়েছেন।সরকারের মূল্য...

‘মহিলা’র পরিবর্তে ‘নারী’-মন্ত্রণালয় ও দপ্তরের নামকরণে পরিবর্তন আসছে

নভেম্বর ৩০, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা:- সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের নামকরণে আনা হচ্ছে পরিবর্তন।‘মহিলা’ শব্দের পরিবর্তে যুক্ত করা হচ্ছে ‘নারী’।এই পদক্ষেপ নারীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।সম্প্রতি আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করা হবে।পাশাপাশি, মন্ত্রণালয়ের অধীন ‘মহিলাবিষয়ক অধিদপ্তর’ এবং ‘জাতীয় মহিলা সংস্থা’ নামও পরিবর্তিত হবে।নতুন নাম হবে যথাক্রমে ‘নারী অধিদপ্তর’ ও ‘জাতীয় নারী সংস্থা’। সিনিয়র সচিবের বক্তব্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এ বিষয়ে বলেন,“আমরা ‘মহিলা’ শব্দের পরিবর্তে ‘নারী’ যুক্ত করার সব প্রস্তুতি সম্পন্ন করেছি। এটি শুধু নাম পরিবর্তন...

ট্রেনের টিকিট কাটতে নতুন নিয়ম চালু

নভেম্বর ৩০, ২০২৪

নিউজ ডেস্কঃ ট্রেনের টিকিট কাটায় নতুন নিয়ম চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।এই নতুন নিয়ম ২৯ নভেম্বর বিকেল থেকে কার্যকর করা হয়েছে।এই নতুন নিয়োমানুযায়ী এখন কাউন্টার থেকে টিকিট কাটলেও যে ফোন নাম্বার দিয়ে অনলাইনে ই-টিকেটিং একাউন্ট রেজিস্ট্রেশন করা সেই সিম নাম্বারে OTP কোড যাবে।OTP কোড সঠিক ভাবে বলতে পারলেই কাউন্টার থেকে হ্যান্ড টিকিট ইস্যু করা যাবে। আগে যারা যে কোনো পরিচিত ও অপরিচিত ব্যক্তির নাম্বার ব্যবহার করে কাউন্টার থেকে টিকিট কাটতেন তাদের জন্য এটা সুখবর নয়।কেননা এখন থেকে রেজিষ্ট্রেশন করা নাম্বারে কোড যাবে আর কোড বলতে পারলেই টিকিট দেওয়া হবে।২৯ নভেম্বর শুক্রবার বিকেল থেকে এই নিয়ম কার্যকর করেছে বাংলাদেশ রেলওয়ে ও ই-টিকেটিং প্রতিষ্ঠান। IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ। ...

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু উদ্বোধনের অপেক্ষায়: পরিবর্তন হচ্ছে নাম

নভেম্বর ৩০, ২০২৪

নিউজ ডেস্কঃ যমুনা নদীর ওপর নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর পুরোপুরি কাজ শেষ হবে চলতি বছরের ডিসেম্বর মাসে।এরপর দিনক্ষন ঠিককরে ২০২৫ এর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এটি উদ্বোধন ও চালু হতে পারে।সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন,১৭ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত রেলসেতুটি উদ্বোধনের আগেই বঙ্গবন্ধু শেখ মুজিব নামটি পরিবর্তন করা হবে।নাম এখনও চূড়ান্ত করা হয়নি।তবে সেতু এলাকা বা জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের কোনো শহীদের নামে এর নামকরণ করা হতে পারে এমন ইঙ্গিত দেন তিনি।বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান বলেন, এপর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি ৯৬ শতাংশ, তবে নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে ৯৯ শতাংশ।ডিসেম্বর নাগাদ আমরা ট্রেন চলাচলের সব কাজ সম্পন্ন করতে...