বুধবার ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ০৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতময় পরিস্থিতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ভিটিবি ব্যাংকের আয়োজিত এক বিনিয়োগ সম্মেলনে বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন।
পুতিন বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল ও অর্থনৈতিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।সুয়েজ খালের উদাহরণ দিয়ে বলেন, লোহিত সাগর ও সুয়েজ খালের মাধ্যমে পণ্য পরিবহন ব্যয় বেড়ে গেছে।ফলে অনেক জাহাজ আফ্রিকার বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছে।
মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক ঝুঁকি তৈরির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আগ্রাসী ভূমিকার কথা উল্লেখ করে পুতিন বলেন, “যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে এই অঞ্চলে এমন পরিস্থিতি তৈরি করছে যা বৈশ্বিক অর্থনীতি ও লজিস্টিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।”তিনি...
ডিসেম্বর ০৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:- সারা দেশে শিক্ষার্থীদের বিনামূল্যের পাঠ্যবই হাতে পৌঁছানোর আগে সব ধরনের সহায়ক বই, নোট এবং গাইড বই মুদ্রণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।ঢাকার প্রধান কার্যালয় থেকে বুধবার (৪ ডিসেম্বর) এই নির্দেশনা জারি করা হয়।
এনসিটিবির নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে বিভিন্ন শ্রেণির পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই এবং সরবরাহ কার্যক্রম চলছে।এই গুরুত্বপূর্ণ কার্যক্রম নির্বিঘ্ন রাখা একটি জাতীয় দায়িত্ব।তাই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছানোর আগ পর্যন্ত সব ধরনের সহায়ক বই মুদ্রণ বন্ধ রাখতে সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
পাণ্ডুলিপি ফাঁসের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এনসিটিবি।কমিটির নেতৃত্বে রয়েছেন সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক রবিউল কবীর চৌধুরী। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে রিপোর্ট...
ডিসেম্বর ০৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষে একটি অনাস্থা ভোটে পরাজিত হয়ে পদত্যাগে বাধ্য হচ্ছেন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের।মাত্র তিন মাস আগে দায়িত্ব গ্রহণ করা বার্নিয়ের সরকারের বিরুদ্ধে বুধবার (৪ ডিসেম্বর) অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়, যেখানে ৩৩১ ভোটে প্রস্তাবটি পাস হয়।বাজেট পাস নিয়ে চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যে বিরোধী উগ্র ডানপন্থী এবং বামপন্থী দলগুলো মিলে এই প্রস্তাব উত্থাপন করে।জাতীয় বাজেট পাসে ব্যর্থতা এবং বিশাল বাজেট ঘাটতি নিয়ে সমালোচনার মুখে থাকা বার্নিয়ের সরকার এই ভোটে পরাজিত হয়।এর ফলে, ফ্রান্সের ১৯৫৮ সালে পঞ্চম প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এটি হবে সবচেয়ে স্বল্পস্থায়ী সরকার।
প্রধানমন্ত্রীর এই পদত্যাগ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জন্য নতুন সংকট তৈরি করেছে।ঝুলন্ত পার্লামেন্ট এবং বিরোধী দলগুলোর চাপের মুখে থাকা ম্যাক্রোঁর...
ডিসেম্বর ০৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে জাল টাকাসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃত আসামি মো: রাজন আহমেদ (২২) রাজশাহী মহানগরীর পবা থানার দাদপুর এলাকার মো: রেজাউল করিমের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত রাত পৌনে ১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই মো: সাহাব উদ্দীন আল ফারুক ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।এসময় তাঁরা জানতে পারেন, দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকায় কয়েকজন ব্যক্তি জাল টাকাসহ অবস্থান করছে।উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি রাত পৌনে ২ টায় দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা...
ডিসেম্বর ০৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- "অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ"এ স্লোগানে নেত্রকোনায় পালিত হয়েছে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস।দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন,জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।নেত্রকোনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম,রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা,সেরা'র নির্বাহী পরিচালক...
ডিসেম্বর ০৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল সামরিক আইন জারির আদেশ প্রত্যাহারে বাধ্য হয়েছেন। পার্লামেন্ট সদস্যদের বিরোধিতা, সামরিক বাহিনীর অসহযোগিতা, এবং দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের পর তিনি এই সিদ্ধান্ত নেন। মঙ্গলবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, পার্লামেন্টের দাবি অনুযায়ী সামরিক আইন প্রত্যাহারের কথা সামরিক বাহিনীকে জানানো হয়েছে এবং মন্ত্রিসভার বৈঠকের পর এ আদেশ কার্যকর হবে।
দেশটির সংবাদমাধ্যম জানায়, মন্ত্রিসভা সামরিক আইন প্রত্যাহারের প্রস্তাবে সম্মতি দিয়েছে। এর ফলে আগের আদেশ বাতিল হয়ে যাবে। প্রেসিডেন্ট ইউনের সামরিক আইন জারির পেছনে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে চলমান সংঘাত এবং তার জনপ্রিয়তার হ্রাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিরোধীরা তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের...
ডিসেম্বর ০৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা, ৪ ডিসেম্বর:- বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন স্বচ্ছতা, আত্মমর্যাদা, এবং সার্বভৌমত্বের ভিত্তিতে পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর অ্যাটলার্জ মুশফিকুল ফজল আনসারী।মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি বলেন, "বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রনীতিতে স্পষ্টতা ও আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা যাচ্ছে।এটি এমন একটি নীতি যা পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলে এবং দেশের সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেয়।"
মুশফিকুল ফজল আনসারী আরও বলেন, "বাংলাদেশ তার নিজস্ব স্বার্থ রক্ষায় এখন সাহসী ও স্বাধীন অবস্থান নিচ্ছে।আগের সরকারের মতো অন্য কোনো দেশের তাবেদারি করার প্রবণতা এই নীতিতে স্থান পাবে না।"
গত ৫ আগস্ট তীব্র গণআন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার পররাষ্ট্রনীতিতে...
ডিসেম্বর ০৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর রেলওয়ে স্টেশন অতিরিক্ত দায়িত্বে (ভারপ্রাপ্ত) সুপারিনটেনডেন্ট, এ বি এম জিয়াউর রহমানের বিরুদ্ধে টিকিট বিক্রি ও রাজস্ব আয়ের পরিসংখ্যান নিয়ে চাঞ্চল্যকর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।স্থানীয় পত্রিকায় প্রকাশিত তথ্য এবং আর্থিক বিশ্লেষণে দেখা গেছে, প্রকৃত টিকিট বিক্রির পরিসংখ্যান এবং আয়ের রিপোর্টে বড় ধরনের গড়মিল রয়েছে, যা সরাসরি দুর্নীতির ইঙ্গিত দেয়।
স্থানীয় পত্রিকায় প্রকাশিত দিনাজপুর রেলওয়ে স্টেশনের রাজস্ব আয়ের পরিসংখ্যান ২০২৪-২৫ অর্থবছর (চলতি বছর) অক্টোবর মাসে আয়: ২ কোটি ২৬ লাখ ৩৪ হাজার ৭৪৭ টাকা লক্ষ্যমাত্রা: ২ কোটি ৪ লাখ ৯২ হাজার ১১১ টাকা, অতিরিক্ত আয়: ২১ লাখ ৪২ হাজার ৬৩৬ টাকা, গত চার মাসের (জুলাই-অক্টোবর) আয়: ৬ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার ৬৫৭ টাকা, বার্ষিক লক্ষ্যমাত্রা: ২৪ কোটি ৭২ লাখ টাকা, ২০২৩-২৪ অর্থবছর (প‚র্ববর্তী বছর): মোট রাজস্ব...
ডিসেম্বর ০৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২৪ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ৮ জন, অন্যান্য অপরাধে ১২ জন এবং ওয়ারেন্টভূক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন শরিফুল ইসলাম(৪২) ও মো: ফারুক হোসেন সরদার(২২)।৭ নম্বর ওয়ার্ড যুবলীগ কর্মী শরিফুল ইসলাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট বিভাগের...
ডিসেম্বর ০৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার কলমাকান্দায় মাদকাসক্ত এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে নগদ একশ টাকা জরিমানা করা হয়েছে।কারাদণ্ড পাওয়া যুবকের নাম জুয়েল মিয়া (২১)।তিনি উপজেলার সদরের চাঁনপুর গ্রামের মৃত চাঁন মিয়া ছেলে।
সোমবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চাঁনপুর এলাকা থেকে জুয়েলকে মাদক সেবনরত অবস্থায় আটক করে পুলিশ।পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাকে ১ বছরের বিনাশ্রমে কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম।কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ফিরোজ হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালতে জুয়েল তার অপরাধ স্বীকার করে।পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাকে ১ বছরের বিনাশ্রমে কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।রাতেই...