বুধবার ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড স্থগিত করেছেন দেশের সর্বোচ্চ আদালত।একই মামলায় তার ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাজাও স্থগিত করা হয়েছে।মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ সংক্রান্ত আদেশ দেন।
মামলার প্রেক্ষাপট অনুযায়ী, ২০১৩ সালের ১৭ নভেম্বর ঢাকার একটি আদালত সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় তারেক রহমানকে খালাস দেন।তবে ওই মামলায় গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।দুদক বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৬ সালে হাইকোর্ট তা বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন এবং ২০ কোটি টাকা জরিমানা করেন।এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হলে চলমান প্রক্রিয়ার মধ্যে সাজা স্থগিতের আদেশ এলো।
২০১৯...
ডিসেম্বর ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- আজ ৯ ডিসেম্বর নেত্রকোনা মুক্ত দিবস। জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্বোগে নানা কর্মসূচীতে উদযাপিত হয়েছে দিবসটি। সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গনে মুক্ত দিবসের বেলুন উড়ানো হয় এবং ভাস্কর্য প্রজন্ম শপথ ও সাতপাই স্মৃতিসৌধে ফুলদিয়ে শ্রদ্ধা জানানো হয়।দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে জেলা প্রশাসক বনানী বিশ্বাস,পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার,জেলা বিএনপির যুগ্ম...
ডিসেম্বর ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর জেলা (অবসরপ্রাপ্ত) মহিলা বিষয়ক কর্মকর্তা ও দৈনিক উত্তরা পত্রিকার সম্পাদক মন্ডলের সভাপতি মরহুমা গুলনাহার মহসিনের প্রথম মৃত্য–বার্ষিকী উপলক্ষে ৯ ডিসেম্বর ২০২৪ সোমবার এক আবেগপূর্ণ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।স্মরণসভাটি দৈনিক উত্তরা অফিসে আয়োজিত হয়, যেখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গুলনাহার মহসিনের কর্মমুখর জীবন এবং তাঁর সমাজসেবামূলক অবদান নিয়ে গভীর আলোচনা হয়।বক্তারা বলেন, “গুলনাহার মহসিন ছিলেন একাধারে একজন সৎ সমাজসেবী ও মানবতার নিবেদিত প্রাণ।তাঁর অবদান আজও আমাদের মাঝে জীবিত।তাঁর সেবা ও আত্মত্যাগের কথা আমরা সবসময় স্মরণ রাখব।”
দৈনিক উত্তরা পত্রিকার সম্পাদক আহমেদ জাকি সুমন, বার্তা স¤পাদক মোঃ মিন্নাত উল্লাহ মিন্নাত, চিফ রিপোর্টার আব্দুস...
ডিসেম্বর ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী :- কুয়াশার চাদর আবৃত করে রেখেছে রাজশাহীর আকাশকে।সকাল গড়ীয়ে দুপুর,দুপুর থেকে সন্ধা গড়ালেও রাজশাহীর আকাশে সূর্যের দেখা মেলেনি।রাতের আড়মোড়া ভেঙে ভোর বেলায় ঘুম থেকে উঠে সারাদিন তাই সূর্যের আলো দেখেনি রাজশাহীর মানুষ।
৯ ডিসেম্বর সোমবার ভোর সাড়ে ৬ টার পর রাজশাহীতে সূর্যোদয় হয়েছে।তবে দুপুর- বিকেল গড়ীয়ে সন্ধা আসন্ন তবুও সূর্যের দেখা মেলেনি।ঘন কুয়াশার চাদরে মুড়ি দিয়ে আছে পুরো রাজশাহী।ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে এসেছে।আর এ কারণেই বেড়েছে শীতের দাপট।নিম্নআয়ের মানুষ রয়েছে চরম দুর্ভোগে, ক্ষতি হচ্ছে কৃষি মাঠের ফসল।অন্যদিকে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগবালাই।ঘনকুয়াশা আর হিমেল বাতাসে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।বিশেষ করে বেকায়দায় পড়ছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্নআয়ের...
ডিসেম্বর ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।নতুন মূল্য অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে ১ লাখ ৩৮ হাজার ৩৩৯ টাকা, যা পূর্বে ছিল ১ লাখ ৩৭ হাজার ২২৭ টাকা।সোমবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার প্রেক্ষিতে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা মঙ্গলবার থেকে কার্যকর হবে।উল্লেখ্য, এর আগে ১ ডিসেম্বর সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৮১ টাকা কমানো হয়েছিল।নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩২ হাজার ৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ১৩ হাজার ২৩৪...
ডিসেম্বর ০৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:- বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বা ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আজ সকালে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হয়েছে।বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন এবং ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।বৈঠকের মূল এজেন্ডায় রয়েছে সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানিবণ্টন, বাণিজ্য, কানেক্টিভিটি, নিত্যপণ্যের আমদানি, ভিসা সমস্যা এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে বর্তমান চ্যালেঞ্জসমূহ।বিশেষ করে, বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত নেতিবাচক প্রতিবেদনের বিষয়টি আলোচনায় উত্থাপনের সম্ভাবনা রয়েছে।ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে ঢাকায় পৌঁছান।
রাজনৈতিক পরিবর্তনের...
ডিসেম্বর ০৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- সারা বাংলাদেশের অন্যান্য উপজেলার ন্যায় নরসিংদির মনোহরদীতেও শুরু হয়েছে বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রনালয়ের আওতাধীন অর্থনৈতিক শুমারি ২০২৪ এর কার্যক্রম।আজ থেকে শুরু হলো এর প্রথম ধাপ এর কাজ, এতে মোট ৪ দিন প্রশিক্ষণ দেয়া হবে লিস্টিং কারী ও সুপারভাইজারগনকে।প্রশিক্ষণ শেষে আগামী ১০ ডিসেম্বর হতে ২৬ ডিসেম্বর পর্যন্ত মাঠ পর্যায়ে কাজ চলমান রয়েছে।মনোহরদী উপজেলাকে মোট চারটি জোনে বিভক্ত করে এ প্রশিক্ষণটি চলমান রয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, জোনাল অফিসার মনোহরদী উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জনাব আফরিনা আক্তারের অধীনে মনোহরদী পৌরসভা ও চালাকচর ইউনিয়ন।পরিসংখ্যান কর্মকর্তা জনাব মো: সাইদুর রহমান এর অধীনে লেবুতলা,খিদিরপুর, চরমান্দালিয়া,চন্দনবাড়ী এ চারটি ইউনিয়ন। পরিসংখ্যান কর্মকর্তা জনাব গোলাপ মিয়ার অধীনে শুকুন্দি, গোতাশিয়া,একদুয়ারিয়া,...
ডিসেম্বর ০৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষাসহ সব ক্ষেত্রে পোষ্য কোটা বাতিল করা না হলে আগামীকাল ৮ ডিসেম্বর রোববার থেকে কঠোর কর্মসূচী পালন করবে বিশ্ববিদ্যালয় শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র সংগঠনগুলোর নেতারা।৬ ডিসেম্বর শুক্রবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক জরুরী সভা শেষে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবি শাখা এমন সিদ্ধান্তের কথা জানান।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবি শাখার সমন্বয়ক মো. সালাহউদ্দিন আম্মারসহ অন্য ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজকের (৭ ডিসেম্বর) মধ্যে রাবি প্রশাসন লিখিতভাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ সব ক্ষেত্রে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত না নিলে আগামীকাল রোববার থেকে ক্যম্পাসে কঠোর আন্দোলন শুরুর হুঁশিয়ারি দেওয়া...
ডিসেম্বর ০৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- বৈষম্য বিহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে শনিবার (৭ডিসেম্বর) বেলাবোতে গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপির নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।তিনি বলেন সমৃদ্ধি ও শান্তির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।মানুষের পাশে থেকে ভাবনাকে মূল্যায়ন করতে হবে এবং নৈরাজ্য,বিশৃঙ্খলা চাঁদাবাজিতে যেন কোনো নেতাকর্মী সম্পৃক্ত না হয় সে ব্যাপারে কঠুর নির্দেশনা প্রদান করেন।
পথ সভা শেষে বাজনাব ইউনিয়নে জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ও বাজনাব ইউনিয়নের আমৃত্যু সভাপতি আঃ সোবহান ভূঁইয়ার স্মরনে দোয়া ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি আরো বলেন,বিএনপির...
ডিসেম্বর ০৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে ২০২৫ শিক্ষাবর্ষে রাজশাহী বিভাগের ভর্তি পরীক্ষা আগামী শনিবার (২১ ডিসেম্বর)।ভর্তি ইচ্ছুকদের রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন ফরম পুরণ করতে হবে।বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড়দের সাধারণ শিক্ষাসহ ক্রীড়া ক্ষেত্রে দীর্ঘ মেয়াদী বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে শিক্ষাবর্ষে নিয়মিত প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে।সম্ভাবনাময় খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, প্রাথমিক মাধ্যমিক ও উচ্চতর পর্যায়ে পরিকল্পিত বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্যে বিকেএসপি প্রতিষ্ঠা লাভ করে।ক্রীড়া ও শিক্ষা সমন্বয়ে ক্যাডেট ভিত্তিক এ প্রতিষ্ঠানটি দেশ সেরা ক্রীড়াবিদ ও উচ্চতর শিক্ষা অর্জনের...