বুধবার ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ১৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:- বিমানযাত্রী বেশে ইয়াবা পরিবহনকালে ৩৫৮৮ (তিন হাজার পাঁচশত আটাশি) পিস ইয়াবাসহ মোঃ পলাশ (২৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।বুধবার ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(খ) ধারায় মামলা হয়েছে।এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, গত ১৬ ডিসেম্বর সন্ধ্যার দিকে নভো এয়ারের ফ্লাইট নং VQ 932 যোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ পলাশকে আভ্যন্তরীণ টার্মিনাল এলাকা থেকে আটক করা হয়।তাকে এএপি অফিসে নিয়ে আসা হলে সে পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা পরিবহন করছে বলে নিশ্চিত করে।এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে তার পেটে ডিম্বাকৃতির ৭৮ টি বস্তুর সন্ধান মেলে।
পরবর্তীতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে...
ডিসেম্বর ১৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনায় নারী সদস্যকে ধর্ষণের অভিযোগে মো.সুজন মিয়া (৩৫) নামে ইউএনও অফিসের এক অফিস সহকারীর বিরুদ্ধে মামলা হয়েছে।মঙ্গলবার নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ মামলার তথ্য নিশ্চিত করে বলেন, মামলার পর থেকে এতদিন ধরে সুজন মিয়া পলাতক ছিলেন।শুনেছি তিনি আদালত থেকে জামিন নিয়েছেন।তবে জামিনের কাগজপত্র এখনো হাতে পাইনি।এরআগে গত ২২ অক্টোবর নেত্রকোনা মডেল থানায় এ মামলা হয়।তবে মামলার পর থেকে পলাতক রয়েছেন সুজন।অভিযুক্ত সুজন মিয়া জেলা সদরের সাতবেরিকান্দা গ্রামের মো. শুক্কুর মিয়ার ছেলে।তিনি আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী পদে কর্মরত ছিলেন।সম্প্রতি তিনি মদন উপজেলায় বদলি হলেও সেখানে যোগদান করেননি।মামলার এজহারে ওই নারী সদস্য জানান, জেলা শহরে একটি ভাড়া বাসায় থাকেন তিনি।আসামি সুজন তাঁর পূর্ব...
ডিসেম্বর ১৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ থার্টিফার্স্ট নাইট (ইংরেজি বর্ষবরণ) উদ্যাপিত হবে।দিনটি উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে জারিকৃত নোটিশে বলা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর (১) (ছ) ও ২৬ এর (১) (ঢ) ধারায় অর্পিত ক্ষমতাবলে ১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত রাস্তায় সর্ব সাধারণের ব্যবহার্য স্থান, উন্মুক্ত স্থান/ছাদে:-
১। গান-বাজনা, বাদ্যযন্ত্র, ডিজে পার্টি, উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো যাবে না।
২। আতশবাজি, ফানুস, পটকা ক্রয়-বিক্রয় ও ব্যবহার করা যাবে না।
এছাড়াও একই আইনের ২৯ এর (১)(ক) ও (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগরী এলাকায়...
ডিসেম্বর ১৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর রেলগেট এলাকায় সিএনজি চালকদের ওপর বাস শ্রমিকদের হামলায় প্রায় ৭০-৮০টি সিএনজি ভাঙচুর এবং ৪০ জনের বেশি চালক আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী বাস শ্রমিক ইউনিয়নের স্বঘোষিত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে দেশীয় অস্ত্র, রড, হাতুড়ি এবং পিস্তল নিয়ে এই হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, পাখি নিজে দুই হাতে দুটি পিস্তল নিয়ে হামলার নেতৃত্ব দেন।
সিএনজি চালক আব্দুস সালাম জানান, যাত্রী অপেক্ষায় তারা রেলগেট স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ শতাধিক বাস শ্রমিক তাদের ঘিরে ফেলে হামলা শুরু করে। হামলাকারীরা রড, হাতুড়ি, এবং ধারালো অস্ত্র দিয়ে সিএনজি ভাঙচুর করে এবং চালকদের মারধর করে। অপর এক চালক হাসিবুল ইসলাম জানান, পাখির নেতৃত্বে তারা এক ঘণ্টারও বেশি সময় ধরে হামলা চালায়। তাদের হাতে লাঠি, লোহার...
ডিসেম্বর ১৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজঃ- রাজশাহী মহানগরীতে আবাসিক হোটেলে অসামাজিক কাজের অভিযোগে ৩ তরুণ ও ৩ তরুণীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঘটনা সূত্রে জানা যায়, আজ ১৭ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় ডিউটি করছিলো।তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার লক্ষীপুর মোড়ে আবাসিক হোটেল গ্যালাক্সিতে অভিযান পরিচালনা করে।এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩ তরুণ ও ৩ তরুণীকে আটক করে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহী মহানগর আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আরএমপি’র এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
IPCS News : Dhaka : আরএমপি : রাজশাহী।
...
ডিসেম্বর ১৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।পাশাপাশি শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিভিন্ন ওষুধপত্র দেওয়া হচ্ছে।আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে পৌর-শহরের আল-মবিন রোডে অবস্থিত আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে দিনব্যাপী বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্প উদ্বোধন করেন আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মো. আরিফুজ্জামান খান।এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মারুফ উল আলম তালুকদার, ডা. তাসনিয়া খানম, আশার রিজওনাল ম্যানেজার আবু তাহের, সাংবাদিক এম এস দোহা, কামরুল ইসলাম রতন, শিক্ষক মাহবুবুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমল সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ...
ডিসেম্বর ১৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বামুনহাটি গ্রামে আকবর তালুকদারের বাড়িতে গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গোয়াল ঘরে আগুন লাগার ঘটনায় ৩টি গরু ও ২টি ছাগল পুড়ে মারা যায়।ভুক্তভোগী পরিবার দাবি করেছে, এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আকবর তালুকদারের স্ত্রী শামসুর নাহার অভিযোগ করেন, বাড়ি খালি থাকার সুযোগে ৮ ডিসেম্বর সকালে তাদের বাড়ি থেকে ৪টি চিনা হাঁস চুরি হয়। প্রতিবেশী স্বপনের ছেলে আকাশকে হাঁস চুরি করতে দেখেছে বলে জানান তার ছেলে সজিব ও অন্যান্য প্রতিবেশীরা।এই অভিযোগ নিয়ে শুক্রবার সকালে প্রতিবাদ করতে গেলে আকাশ ও তার সহযোগীরা সজিবকে মারধর করে পুকুরে ফেলে দেয় এবং হত্যার হুমকি দেয়।শুক্রবার রাতেই আকবর তালুকদারের গোয়াল ঘরে আগুন ধরে যায়।প্রতিবেশীরা ডাকচিৎকার শুনে আগুন নেভানোর চেষ্টা করলেও...
ডিসেম্বর ১৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:- ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও খল চরিত্রে পরিচিত মনোয়ার হোসেন ডিপজল আবারও রাজনীতির আলোচনায় এসেছেন।এক সময় বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকা ডিপজল গত কয়েক বছর ধরে আওয়ামী লীগের পক্ষ নিয়ে কাজ করেছেন।এবার বিজয় দিবস উপলক্ষে বিএনপির ব্যানারে পোস্টার প্রকাশ করে নতুন সমালোচনার মুখে পড়েছেন তিনি।
ডিপজল তার পোস্টারে বিএনপির তিন শীর্ষ নেতা—জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ব্যবহার করেছেন।পোস্টারে তিনি লিখেছেন, "১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা, সেই সব বীর শহিদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।"
এই পোস্টার প্রকাশের পরই সমালোচনার ঝড় ওঠে।কারণ, ডিপজল অতীতে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।২০১৮ সালে ঢাকা-১৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনেন তিনি।এছাড়া, ২০২১ সালের উপনির্বাচনেও একই আসন...
ডিসেম্বর ১৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন তৈরির লক্ষ্যে এ কমিটি কাজ শুরু করবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কমিটিতে ৫ থেকে ৯ জন সদস্য অন্তর্ভুক্ত থাকবেন।”কমিটির সদস্যদের মধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা থাকবেন।তারা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করবেন এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবেন।
তিনি আরও বলেন,“এই কমিটি নিরপেক্ষ...
ডিসেম্বর ১৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী ১৬ ডিসেম্বর ২০২৪:- রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৫৪তম মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে।সোমবার (১৬ ডিসেম্বর, ২০২৪খ্রি.) দিবসটি উপলক্ষ্যে রামেবির অস্থায়ী কার্যালয়ে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক।
এরপর সকাল ৯টায় বিজয়ের তাৎপর্য ও মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, রামেবির পিও কাম কম্পিউটার অপারেটর আব্দুস সোবহান।আলোচনা সভায় উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং মুক্তিযুদ্ধে...